Saturday, May 23, 2026
32 C
Dhaka

৪০ কোস্ট গার্ড সদস্যকে দায়িত্ব পালনে পদক প্রদান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকালে নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে কোনো ছাড় নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

উপদেষ্টা বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্ট গার্ড সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না। কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারা দেশে প্রায় ৯ লাখ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতিমধ্যে ১০০ প্লাটুন মোতায়েন করা হয়েছে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী কোস্ট গার্ড সদস্যদের অবদান তুলে ধরে বলেন, ‘উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে কোস্ট গার্ড সাহসিকতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি নিয়মিত টহল কার্যক্রমের মাধ্যমে দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার কার্যক্রমও সফলভাবে পরিচালনা করছে বাহিনীটি।’

অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক দেওয়া হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img