Wednesday, June 10, 2026
26.9 C
Dhaka

টপলেস হয়ে চমকে দিলেন আলোচিত এই গায়িকা

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় সবচেয়ে আলোচিত চরিত্র পপ গায়িকা চ্যাপেল রোন। টপলেস লুক নিয়ে হাজির হয়ে তিনি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন।

‘পিঙ্ক পনি ক্লাব’ দিয়ে পরিচিতি পাওয়া এই গায়িকা এ বছর তার গান ‘দ্য সাবওয়ে’র জন্য দুটি মনোনয়ন পেয়েছিলেন। গত বছর তিনি জিতেছিলেন সেরা নতুন শিল্পী পুরস্কার। এবারের আসরে রেড কার্পেটে ফটোগ্রাফারদের সামনে তিনি সাহসী পোশাকে পোজ দিলেও টেলিভিশন নেটওয়ার্কে সাক্ষাৎকার দেওয়ার সময় একটি পোশাক পরে ঊর্ধ্বাঙ্গ আবৃত করেন, যাতে সরাসরি সম্প্রচারে অংশ নিতে পারেন। তবে ‘ই!’ নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে নিজের লুক ঢেকে নিলেও ততক্ষণে লালগালিচায় তাঁর নিরাভরণ হওয়া ভাইরাল হয়ে গেছে।

এর আগে ২০২৫ সালে জনপ্রিয় পডকাস্ট ‘কল হার ড্যাডি’তে দেওয়া এক সাক্ষাৎকারে চ্যাপেল রোন নিজের পোশাক নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, দৈনন্দিন জীবনে তিনি তুলনামূলকভাবে সংযত পোশাক পরেন, তবে ক্যারিয়ার শুরুর দিকে মঞ্চে ও ব্যক্তিগত স্টাইলে তিনি অনেক বেশি সাহসী ছিলেন।

চ্যাপেল রোন গত বছরের গ্র্যামিতেও আলোচনায় এসেছিলেন, তবে সেবার তার বক্তৃতা নিয়ে। সেরা নতুন শিল্পী পুরস্কার গ্রহণের সময় তিনি সংগীতশিল্পীদের ন্যায্য মজুরি ও স্বাস্থ্যবিমা নিশ্চিত করার দাবিতে জোরালো বক্তব্য দিয়েছিলেন। তিনি রেকর্ড লেবেলগুলোর প্রতি আহ্বান জানান, যেন শিল্পীদের কর্মী হিসেবে মর্যাদা দিয়ে জীবিকা নির্বাহযোগ্য বেতন ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়।

হালের আলোচিত অন্য অনেক শিল্পীর মতো চ্যাপেলের শুরুটাও ইউটিউব দিয়ে। ২০১৪ সালে প্রথমবার নিজের মৌলিক গান ‘গাই ইয়ং’ ইউটিউবে প্রকাশ করেন। ২০১৭ সালে মুক্তি পান এক্সটেন্ডেড প্লে ‘স্কুল নাইটস’। তখনো তিনি সেভাবে আলোচনায় আসেননি।

২০২২ সালে চ্যাপেলকে চেনে তরুণ প্রজন্ম। সেই বছর একের পর এক গান প্রকাশিত হয়। মূলধারার সংগীতবোদ্ধাদের নজর কাড়েন তিনি ২০২৩ সালের সেপ্টেম্বরে মুক্তি পাওয়া প্রথম অ্যালবাম ‘দ্য রাইজ অ্যান্ড দ্য ফল অব আ মিডওয়েস্ট প্রিন্সেস’-এর মাধ্যমে। ৯ গানের এ অ্যালবাম দিয়েই একের পর এক পুরস্কারের আসরে মনোনয়ন পান এই তরুণ শিল্পী।

অ্যালবামটি মূলত পপ রক, নিউ ওয়েভ, লোকসংগীত ও রকের মিশেলে তৈরি হয়েছে। চলতি বছরের এপ্রিলে প্রকাশিত গান ‘গুড লাক, বেবি!’ চ্যাপেলকে আরও এক ধাপ এগিয়ে দেয়। বিলবোর্ড টপ চার্ট, স্পটিফাই—সব জায়গাতেই রোয়ানের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রোয়ান নিজে গান লেখেন, যার মধ্যে প্রেম, সম্পর্ক থেকে যৌনতার খোলামেলা বয়ান থাকে। সংগীত সমালোচকরা মনে করেন, এ কারণেই তরুণদের কাছে তিনি এতটা জনপ্রিয়। দ্য নিউইয়র্ক টাইমস মনে করে, চ্যাপেল যে ধরনের গান লেখেন, তা তাঁর কণ্ঠে দারুণভাবে মানিয়ে যায়। মার্কিন গণমাধ্যম তাকে গায়িকা ও অভিনেত্রী লিজা মিনেলির সঙ্গে তুলনা করেছে।

চ্যাপেল রোন নিজে প্রেরণা মানেন ব্রিটিশ গায়িকা কেট বুশকে। এ ছাড়া এলি গোল্ডিং, লর্দে, লানা দেল রে-ও তাঁকে প্রেরণা জুগিয়েছেন। মায়ামিভিত্তিক গণমাধ্যম পপ ক্রেভকে দেওয়া সাক্ষাৎকারে চ্যাপেল জানিয়েছেন, এই তিন শিল্পীর গান শুনে তাঁর পুরো স্কুলজীবন প্রভাবিত হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ব্যভিচারের পাপ থেকে ফিরে এলে কি ক্ষমা মিলবে? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ব্যভিচারের মতো গুরুতর পাপে জড়িয়ে পড়ার পর একজন মানুষ...

পাকা চুলের সমস্যায় ঘরোয়া যত্ন, যেসব উপাদান ব্যবহারে মিলতে পারে উপকার

বয়সের সঙ্গে সঙ্গে চুল পেকে যাওয়া স্বাভাবিক একটি প্রক্রিয়া।...

বাঘ ও বাঘিনীর প্রেম: প্রজননের আড়ালে প্রকৃতির কঠিন বাস্তবতা

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি বাঘের প্রজনন কার্যক্রম নিয়ে নতুন...

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি...

সানা জোরে পড়লে কি সাহু সিজদা দিতে হবে? জানালেন ইসলামী বিশেষজ্ঞরা

নামাজে তাকবিরে তাহরিমার পর সানা সাধারণত নিম্নস্বরে পড়ার নিয়ম...

নড়াইলে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর...

নীলফামারীতে একদিনে পৃথক দুর্ঘটনায় নিহত ৩

নীলফামারীতে পৃথক দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে...

হাইওয়ে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক অভিযান

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় হাইওয়ে পুলিশের...

মঠবাড়িয়া-পাথরঘাটা মহাসড়কে যান চলাচল বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দরের দেবীপুর এলাকায় একটি আলুবোঝাই...

কিডনির ক্ষতি ডেকে আনতে পারে রাতের কিছু সাধারণ অভ্যাস

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম। রক্ত থেকে বর্জ্য...

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...
spot_img

আরও পড়ুন

ব্যভিচারের পাপ থেকে ফিরে এলে কি ক্ষমা মিলবে? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

ব্যভিচারের মতো গুরুতর পাপে জড়িয়ে পড়ার পর একজন মানুষ কি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারেন—এমন প্রশ্নের উত্তরে আশাবাদের বার্তা দিয়েছেন আলোচিত ইসলামি বক্তা শায়খ...

পাকা চুলের সমস্যায় ঘরোয়া যত্ন, যেসব উপাদান ব্যবহারে মিলতে পারে উপকার

বয়সের সঙ্গে সঙ্গে চুল পেকে যাওয়া স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে অনেকের ক্ষেত্রে অল্প বয়সেই চুলে সাদা ভাব দেখা দেয়, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।...

বাঘ ও বাঘিনীর প্রেম: প্রজননের আড়ালে প্রকৃতির কঠিন বাস্তবতা

ঢাকার জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি বাঘের প্রজনন কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ৪ জানুয়ারি বাঘ দম্পতি বেলি ও টগরের ঘরে চারটি...

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

রাজশাহীর মোহনপুর উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী মাহিন্দ্রা ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের...
spot_img