Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

বিরল রোগটি নিয়ে চিকিৎসকদের নতুন ভাবনা

অ্যালকোহল গ্রহণ না করেও খাবার খাওয়ার পর মাতালের মতো আচরণ—উনিশ শতকের শেষভাগ থেকেই এমন কিছু অদ্ভুত রোগীর কথা চিকিৎসাবিজ্ঞানে আলোচিত। বিরল এই সমস্যাটি পরিচিত ‘অটোব্রুয়ারি সিনড্রোম’ নামে। দীর্ঘদিন গবেষণার পর সম্প্রতি এই রোগের পেছনের মূল কারণ সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, সাধারণ মানুষের শরীরেও অতি সামান্য পরিমাণে অ্যালকোহল তৈরি হয়, যা শরীর সহজেই বিপাক করে ফেলে। তবে অটোব্রুয়ারি সিনড্রোমে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে শর্করাজাতীয় খাবার খাওয়ার পর অন্ত্রে থাকা কিছু অণুজীব বিপুল পরিমাণে অ্যালকোহল তৈরি করে ফেলে।

আগে ধারণা করা হতো, অন্ত্রে থাকা অতিরিক্ত ছত্রাক এই সমস্যার মূল কারণ। তবে ২০১৯ সালের এক গবেষণায় দেখা যায়, কিছু ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাকটেরিয়াও ইথানল উৎপাদনে ভূমিকা রাখে। সর্বশেষ ‘নেচার মাইক্রোবায়োলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় বড় পরিসরে এবিএস রোগীদের ওপর পরীক্ষা চালিয়ে নিশ্চিত করা হয়েছে—এই সমস্যার প্রধান উৎস আসলে ব্যাকটেরিয়া।

গবেষণায় অংশ নেওয়া ২২ জন রোগীর মলের নমুনায় কৃত্রিম পরিবেশে অ্যালকোহল উৎপাদনের প্রমাণ পাওয়া গেছে। বিপরীতে, তাদের পরিবারের সুস্থ সদস্যদের নমুনায় এমন কিছু পাওয়া যায়নি। গবেষকদের মতে, এবিএস রোগীদের অন্ত্রে ‘ক্লেবসিয়েলা’ ও ‘ই-কোলাই’ ব্যাকটেরিয়ার উপস্থিতি তুলনামূলকভাবে অনেক বেশি।

গবেষণার প্রধান গবেষক বার্নড শ্নাবল জানিয়েছেন, এসব রোগীর শরীরে লিভার ক্ষতির ইঙ্গিত পাওয়া গেছে এবং এক রোগীর ক্ষেত্রে স্থায়ী যকৃতের ক্ষতও ধরা পড়েছে। যদিও ব্যাকটেরিয়াগুলো সাধারণ মানুষের শরীরেও থাকে, তবুও কেন কেবল কিছু মানুষ এই রোগে আক্রান্ত হন—সে প্রশ্নের পূর্ণ উত্তর এখনও অজানা।

বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণা ভবিষ্যতে এমন চিকিৎসা পদ্ধতির পথ খুলে দিতে পারে, যা অন্ত্রে অ্যালকোহল তৈরির সক্ষমতা নিয়ন্ত্রণে সহায়তা করবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯৩ নারী কারাগারে, স্বাধীনতার পরও কার্যকর হয়নি কোনো ফাঁসি

দেশের বিভিন্ন কারাগারে বর্তমানে ৯৩ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী বন্দি...

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...
spot_img

আরও পড়ুন

সব পিঁপড়ার ওজন কি মানুষের সমান? নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য

পৃথিবীর সব পিঁপড়াকে এক পাশে এবং সব মানুষকে অন্য পাশে দাঁড়িপাল্লায় তুললে দুই পক্ষের ওজন প্রায় সমান হবে—এমন ধারণা বহু বছর ধরে প্রচলিত ছিল।...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর জীবনের শেষ সময়ে এখানে গিয়ে কবরবাসীদের জন্য দোয়া...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়। এতে উচ্চমানের প্রোটিন, ভিটামিন, খনিজ ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। তাই সকালের নাশতা থেকে...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, বর্তমান গবেষণা ও উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দুই থেকে তিন দশকের মধ্যে এমন অনেক...
spot_img