Thursday, July 23, 2026
26.5 C
Dhaka
No menu items!

স্ট্রেস কমাতে খাদ্যাভ্যাস বদলানোর পরামর্শ বিশেষজ্ঞদের

ব্যস্ত জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে বর্তমানে অনেক মানুষ ঘুমের সমস্যা, অস্থিরতা ও মনোযোগের ঘাটতিতে ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, এসব সমস্যা নিয়ন্ত্রণে রাখতে শুধু ওষুধ নয়, খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা জরুরি। এ বিষয়ে চ্যানেল ২৪ অনলাইনের সঙ্গে কথা বলেছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুষ্টিবিদ মাহমুদা আফরিন। তিনি জানান, সঠিক খাদ্য নির্বাচন করলে মস্তিষ্ক শান্ত রাখা, স্ট্রেস কমানো এবং মানসিক স্থিতি বজায় রাখা সম্ভব। এই খাদ্যব্যবস্থাকেই বলা হয় ‘মস্তিষ্ক শান্ত করার ডায়েট’ বা ব্রেন কামিং ডায়েট।

পুষ্টিবিদের ভাষায়, এই ডায়েট নার্ভ সিস্টেমের ওপর অতিরিক্ত চাপ কমায় এবং স্ট্রেস হরমোনের নিঃসরণ নিয়ন্ত্রণ করে। ফলে ধীরে ধীরে মানসিক অস্থিরতা কমে আসে, ঘুমের মান উন্নত হয় এবং মনোযোগ বৃদ্ধি পায়। দীর্ঘমেয়াদে এটি স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করতেও সহায়ক।

এই ডায়েটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক খাবার নির্বাচন। কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন লাল চাল, আটার রুটি ও ওটস ধীরে ধীরে শক্তি সরবরাহ করে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে। এতে হঠাৎ ক্লান্তি বা মুড পরিবর্তনের ঝুঁকি কমে।

ভালো ফ্যাটও মস্তিষ্কের জন্য অপরিহার্য। সামুদ্রিক মাছ ও বাদামে থাকা ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড নার্ভ সিগন্যাল ঠিক রাখতে সাহায্য করে এবং ডিপ্রেশন ও স্ট্রেস কমায়। ম্যাগনেশিয়ামসমৃদ্ধ খাবার যেমন পালং শাক, কলা ও কুমড়ার বীজ শরীর ও মনকে শিথিল রাখতে সহায়তা করে।

বি-ভিটামিনসমৃদ্ধ ডাল, ডিম ও দই নার্ভ সিস্টেমের কার্যকারিতা ঠিক রাখে এবং মানসিক ক্লান্তি দূর করে। পাশাপাশি প্রোবায়োটিক খাবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, যা মানসিক স্বস্তির সঙ্গে সরাসরি সম্পর্কিত। পর্যাপ্ত পানি পান করলে মাথাব্যথা ও ক্লান্তি কমে এবং মনোযোগ ধরে রাখা সহজ হয়।

পুষ্টিবিদরা অতিরিক্ত চা-কফি, চিনি, ফাস্টফুড ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কমানোর পরামর্শ দেন। এগুলো নার্ভ সিস্টেমকে উত্তেজিত করে ঘুম ও মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে।

এই ডায়েট বিশেষভাবে উপকারী দীর্ঘদিনের স্ট্রেসে ভোগা মানুষ, ঘুমের সমস্যায় আক্রান্ত ব্যক্তি, পরীক্ষার্থী, হরমোনজনিত সমস্যায় ভোগা নারী এবং মাইগ্রেনপ্রবণদের জন্য। তবে এটি কখনোই চিকিৎসকের পরামর্শ বা ওষুধের বিকল্প নয়—সহায়ক একটি জীবনধারা মাত্র।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img