Tuesday, October 6, 2026
27.1 C
Dhaka

কিডনি রোগের নীরব ঝুঁকি

মানবদেহের দুটি কিডনি প্রতিদিন নীরবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। রক্ত পরিশোধন, বর্জ্য ও বিষাক্ত উপাদান বের করে দেওয়া, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হরমোন উৎপাদনের মতো কাজ কিডনির ওপর নির্ভরশীল। কিন্তু কিডনির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকলে শরীরে ক্ষতিকর উপাদান জমে যায়। এই অবস্থাকেই বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ, যাকে চিকিৎসকেরা ‘নীরব ঘাতক’ হিসেবে চিহ্নিত করেন। কারণ শুরুতে এই রোগের লক্ষণ অনেক সময় বোঝা যায় না।

চিকিৎসকদের মতে, কিডনির ফিল্টারিং ক্ষমতা কমে গেলে রক্তে বর্জ্য জমতে থাকে এবং শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। এতে হরমোনের কার্যক্রম ব্যাহত হয়, রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং হাড় দুর্বল হতে শুরু করে। রোগ বাড়লে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়।

রোগের অগ্রগতিতে যেসব লক্ষণ দেখা যেতে পারে তার মধ্যে রয়েছে ঘন ঘন প্রস্রাব, অল্প কাজেই ক্লান্ত হয়ে পড়া, ক্ষুধামন্দা, হাত-পা বা চোখের পাতা ফোলা, প্রস্রাবে ফেনা দেখা যাওয়া, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, মনোযোগ কমে যাওয়া, ঘুমের সমস্যা, বমি ভাব, পেশিতে টান এবং রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়া।

বিশেষজ্ঞদের মতে, ক্রনিক কিডনি ডিজিজের প্রধান কারণ হলো ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। এ ছাড়া গ্লোমেরুলোনেফ্রাইটিস, পলিসিস্টিক কিডনি ডিজিজ, প্রস্রাবের পথে বাধা, দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন এবং বারবার কিডনি সংক্রমণেও এই রোগ হতে পারে।

চিকিৎসা না নিলে এই রোগ থেকে রক্তস্বল্পতা, হৃদরোগ, হাড় দুর্বল হওয়া, স্নায়ুর ক্ষতি, শরীরে অতিরিক্ত পটাশিয়াম জমা এবং শ্বাসকষ্টের মতো জটিলতা দেখা দিতে পারে। যদিও এই রোগ পুরোপুরি সারানো সম্ভব নয়, তবে নিয়মিত চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণ, কিডনি-বান্ধব খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে কিডনির কার্যক্ষমতা দীর্ঘদিন ধরে বজায় রাখা সম্ভব।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img