Monday, June 15, 2026
27.3 C
Dhaka

এআইয়ের প্রভাবে বৈশ্বিক কর্মবাজারে বড় পরিবর্তনের আশঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির ফলে বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে। নানা কাজে এআইয়ের ব্যবহার বাড়তে থাকায় মানুষের কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক সমীক্ষায় দাবি করা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে বিশ্বব্যাপী প্রায় ৩০ কোটি মানুষ চাকরি হারাতে পারেন।

সমীক্ষায় বলা হয়েছে, ইতোমধ্যেই অনেক অফিসে এআইয়ের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করা হচ্ছে। ভবিষ্যতে এই প্রবণতা আরও বাড়তে পারে। গবেষকদের ধারণা, অদূর ভবিষ্যতে কর্মজগতের প্রায় এক চতুর্থাংশ কাজ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পন্ন হতে পারে, যার সরাসরি প্রভাব পড়বে কর্মসংস্থানে।

সমীক্ষায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রশাসনিক কাজকে। গবেষকদের মতে, প্রায় ৪৬ শতাংশ প্রশাসনিক কাজ এআই দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। এর পরেই রয়েছে আইনি খাত, যেখানে প্রায় ৪৪ শতাংশ কাজ স্বয়ংক্রিয় প্রযুক্তির দখলে যেতে পারে। পাশাপাশি লেখালেখি, নকশা তৈরি, ছবি আঁকা ইত্যাদি সৃজনশীল কাজেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে।

তবে যেসব কাজে সরাসরি শারীরিক পরিশ্রম ও মানুষের উপস্থিতি প্রয়োজন, সেগুলো আপাতত তুলনামূলক নিরাপদ বলে মনে করছেন গবেষকরা। ঘর পরিষ্কার, নির্মাণকাজ কিংবা হাতে-কলমে তৈরি কাজগুলোতে এখনো মানুষের বিকল্প হিসেবে এআই পুরোপুরি কার্যকর নয়।

তবুও বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির উন্নতির গতি বিবেচনায় ভবিষ্যতে এসব ক্ষেত্রেও এআইয়ের প্রভাব বাড়তে পারে। এমনকি যারা এই প্রযুক্তি তৈরি ও পরিচালনার সঙ্গে যুক্ত, তাদের কাজও একদিন স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে প্রতিস্থাপিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজারে এই পরিবর্তন কীভাবে প্রভাব ফেলবে এবং নতুন ধরনের কর্মক্ষেত্র কীভাবে সৃষ্টি হবে, তা নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট...

নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে গলাচিপায় বিক্ষোভ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর গলাচিপায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ...

এনজিওর আশ্বাসে ঋণ পরিশোধ করেও খামারির মামলা জট

চার বছর ধরে আদালতের বারান্দায় ঘুরছেন ৭৪ বছর বয়সী...

লাকসামে দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

কুমিল্লার লাকসামে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো....

নোয়াখালীতে স্মৃতিস্তম্ভে আগুন, তদন্তে পুলিশ

নোয়াখালী জেলা শহরে জজ আদালতের বিপরীতে শহীদ মিনারের পাশে...

ফতুল্লায় মাদক অভিযানে গোলাগুলি, পুলিশসহ আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

পশ্চিম কাশিপুরে মসজিদে হামলা, গুলিবিদ্ধ দুইজন

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ...

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত...

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত অবস্থায় উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের...
spot_img

আরও পড়ুন

বাসে তল্লাশিতে ধরা পড়ল ইয়াবা চালান, গ্রেপ্তার ২

পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২ হাজারের বেশি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে মঠবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে...

বিল এলাকায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল কৃষকের

নেত্রকোনার সদর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষক ও সিএনজিচালিত অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে উপজেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ দুটি...

ভালুকায় মাঠে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বজ্রাঘাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে ভালুকা পৌরসভার মেঘার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় অধিবেশন পুনরায় চালু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল ৩টা ৩ মিনিটে অধিবেশন শুরু হয়। অধিবেশনে...
spot_img