Sunday, April 19, 2026
30 C
Dhaka

চার্জে রেখে গেম খেললে কেন ঝুঁকি বাড়ে

স্মার্টফোন প্রযুক্তিতে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন সুবিধা। উন্নত প্রসেসর, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থার কারণে আধুনিক ডিভাইসগুলো আগের তুলনায় অনেক বেশি স্মার্ট হয়ে উঠেছে। একসময় ধারণা ছিল, রাতভর চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হয়। তবে নতুন প্রজন্মের ডিভাইসে চার্জ পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ গ্রহণ বন্ধ হয়ে যায়, ফলে অতিরিক্ত চার্জের ঝুঁকি অনেকটাই কমে গেছে।

তবে গ্যাজেট বিশ্লেষকরা জানিয়েছেন, পুরোনো ও প্রচলিত অনেক ডিভাইসে ব্যাটারির কার্যক্ষমতা বজায় রাখতে এখনও কিছু সতর্কতা প্রয়োজন। দীর্ঘ সময় টানা স্মার্টফোন ব্যবহার করতে হলে শক্তিশালী ব্যাটারি যেমন দরকার, তেমনি ব্যবহার পদ্ধতিও গুরুত্বপূর্ণ।

অনেক ব্যবহারকারীর অভ্যাস রয়েছে চার্জে থাকা অবস্থায় ভারী কাজ করার। কেউ গেম খেলেন, কেউ আবার ভিডিও এডিটিং কিংবা ভিডিও রেকর্ডিং চালিয়ে যান। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কাজ ফোনের ভেতরের যন্ত্রাংশের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এতে শুধু ব্যাটারি নয়, প্রসেসর, ক্যামেরাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশেও দীর্ঘস্থায়ী ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।

ডিভাইস যখন একসঙ্গে চার্জ গ্রহণ এবং ভারী কাজ করে, তখন ভেতরের তাপমাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। অতিরিক্ত গরম হলে হার্ডওয়্যারের কার্যক্ষমতা কমতে থাকে এবং ধীরে ধীরে পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ে। কখনও কখনও দুর্গন্ধ ছড়ানোর মতো পরিস্থিতিও দেখা দিতে পারে।

কিছু আধুনিক ফোনে বাইপাস চার্জিং সুবিধা থাকলে এই সমস্যা আংশিকভাবে এড়ানো সম্ভব। তবে এই সুবিধা না থাকলে চার্জে রেখে কাজ করা ডিভাইসের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। গ্যাজেট গবেষকদের পরামর্শ, নিরাপদ ও দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য চার্জিং অবস্থায় ফোনে ভারী কাজ করা থেকে বিরত থাকা উচিত। শনিবার (১৪ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img