Thursday, October 1, 2026
28.2 C
Dhaka

একাকিত্ব বাড়ছে কেন,যা বলছেন বিশেষজ্ঞরা

সম্পর্ক, বন্ধুত্ব ও আন্তঃসম্পর্ক মানুষের জীবনের মান ও দীর্ঘায়ু বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে মানসিক স্বাস্থ্যের জন্যও এগুলো অপরিহার্য। তবে দায়িত্বহীনতা, প্রতিশ্রুতি ভঙ্গ এবং অযথা দূরত্ব তৈরি করার প্রবণতার কারণে অনেক বন্ধুত্ব ভেঙে যাচ্ছে, যার ফল হিসেবে সমাজে একাকিত্বের প্রবণতা বাড়ছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের গ্যালপ জরিপে প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজন জানিয়েছেন, আগের দিন তারা বেশিরভাগ সময় একাকিত্ব অনুভব করেছেন। অথচ গবেষণায় দেখা যায়, ঘনিষ্ঠ সম্পর্ক মানসিক চাপ কমায়, আনন্দ বাড়ায় এবং দীর্ঘায়ুতে সহায়তা করে। তবু সেই সম্পর্ক রক্ষায় যত্ন ও দায়িত্ববোধ অনেকের মধ্যেই কমে যাচ্ছে।

বিয়ে, হাউজ-ওয়ার্মিং, নববর্ষ বা জন্মদিনের মতো অনুষ্ঠানে আমন্ত্রিত বন্ধুরা উপস্থিত না হলে আয়োজনকারীরা মানসিক কষ্ট অনুভব করেন। অনেকেই আগেই সম্মতি জানিয়ে শেষ মুহূর্তে তুচ্ছ কারণে বাতিল করেন, যা বন্ধুত্বে হতাশা তৈরি করে।

শিকাগো-ভিত্তিক আলোকচিত্রী র‌্যাচেল লাভলি সিএনএন ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “সবাই চায় একটি শক্তিশালী সামাজিক পরিমণ্ডল বা ‘ভিলেজ’। তবে খুব কম মানুষই ‘ভিলেজার’য়ের ভূমিকা নিতে চায়।” তার মতে, একসময় অসুস্থ বন্ধুকে খাবার দিয়ে আসা, কারও জন্য ডাক সংগ্রহ করা বা বিমানবন্দরে পৌঁছে দেওয়া সামাজিক জীবনের স্বাভাবিক অংশ ছিল, যা এখন কমে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক নারী-সম্পর্ক-বিষয়ক স্বাস্থ্যশিক্ষক ড্যানিয়েল বায়ার্ড জ্যাকসন বলেন, “অবশ্যই কর্তব্য, দায়িত্ব, প্রতিশ্রুতি, অসুবিধা কিংবা সময় দেওয়া— এসব শব্দ হয়ত খুব আকর্ষণীয় শোনায় না। তবে এগুলো ছাড়া গভীর ও সুস্থ সম্পর্ক তৈরি সম্ভব নয়।” একই প্রতিবেদনে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের মনোবিজ্ঞানী ডা. মারিসা জি. ফ্রাঙ্কো বলেন, “বন্ধুর অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার বৈধ কারণ হতে পারে জরুরি অবস্থা বা বিশেষ পরিস্থিতি। তবে শুধুমাত্র মন খারাপ কিংবা সামান্য অজুহাত কোনো বৈধ কারণ নয়।”

বিশেষজ্ঞরা মনে করেন, কোনো অনুষ্ঠানে সম্মতি দেওয়ার আগে নিজের সময় ও সক্ষমতা বিবেচনা করা জরুরি। যদি আগে থেকেই জানা থাকে যে কর্মব্যস্ততার কারণে যাওয়া সম্ভব হবে না, তবে শুরুতেই না বলা ভালো। শেষ মুহূর্তে বাতিল করা বন্ধুত্বে আঘাত হানে। পাশাপাশি সময় ব্যবস্থাপনার অভাব, ডাবল-বুকিং বা সবসময় ব্যক্তিগত অনুভূতিকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতাও অনেক সম্পর্কের ক্ষতি করছে।

বন্ধুর বাসা বদলানো বা ব্যক্তিগত প্রয়োজনে সহযোগিতা করা কষ্টকর মনে হলেও, ড্যানিয়েল বায়ার্ড জ্যাকসনের ভাষায়, “এটি কেবল শারীরিক শ্রম নয়, বরং একসঙ্গে নতুন অধ্যায়ের সূচনাকে ভাগ করে নেওয়া। এতে সম্পর্ক আরও মজবুত হয়।” গবেষণায় দেখা যায়, অন্যকে সাহায্য করার মাধ্যমে মানুষ নিজের মধ্যেও তৃপ্তি, আত্মসম্মান ও জীবনের উদ্দেশ্য খুঁজে পায়, যা দীর্ঘায়ুর সঙ্গেও সম্পর্কিত।

অনুষ্ঠানে যেতে না পারলে বিষয়টি হালকাভাবে এড়িয়ে না গিয়ে সৎভাবে জানানো প্রয়োজন বলে মনে করেন ডা. ফ্রাঙ্কো। এতে বন্ধুরা বুঝতে পারে যে তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে তিনি বলেন, সীমারেখা বা বাউন্ডারি নির্ধারণ জরুরি হলেও সবসময় নিজের সুবিধাকে অগ্রাধিকার দেওয়া সীমারেখা নয়, বরং তা স্বার্থপরতার শামিল।

সম্পর্ক টিকিয়ে রাখতে সঠিক সময়ে প্রতিশ্রুতি দেওয়া ও তা রক্ষা করা, প্রয়োজনে পাশে দাঁড়ানো, সৎভাবে মতামত জানানো এবং আত্মকেন্দ্রিকতা ও সীমারেখার পার্থক্য বোঝার ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img