Wednesday, May 6, 2026
31 C
Dhaka

নেশা ও জুয়ার ছোবল সম্পর্কে যা বললেন আজহারী

নেশা ও জুয়া মানুষের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দেয় বলে সতর্ক করেছেন জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেন, এসব অভ্যাস শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, বরং মানুষের মানসিক শান্তি, পারিবারিক বন্ধন ও জীবনের মূল উদ্দেশ্যকেও ধীরে ধীরে গ্রাস করে।

সোমবার (৫ জানুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ড. মিজানুর রহমান আজহারী লেখেন, নেশা ও জুয়া— কেবল টাকা-পয়সার অপচয় নয়; এগুলো সুন্দর জীবনকে তিলে তিলে বিষণ্ণতার অন্ধকারে ঠেলে দেয়। এসবের ফাঁদে পড়ে মানুষ সর্বস্ব হারায়। ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তিলে তিলে গড়ে ওঠা শত-সহস্র রঙিন পরিবার। সুন্দর এই জীবন ধীরে ধীরে হারিয়ে ফেলে তার আসল উদ্দেশ্য। অথচ জীবন তো আল্লাহর দেয়া এক অমূল্য আমানত।

মানবজীবন ধ্বংসের জন্য নয়— এমন বার্তা দিয়ে তিনি আরও লেখেন, আল্লাহর স্মরণ, ইবাদত ও ভালোবাসায় সিক্ত হয়ে জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে এবং কল্যাণের সুবাতাস জগৎময় ছড়িয়ে দিতেই এ ধরায় আমাদের আগমন। তাই আসুন, স্রষ্টার দেয়া এই অনন্য আমানতকে রক্ষা করি। জীবনকে অর্থবহ করে গড়ে তুলি। সব ধরনের নেশা ও জুয়া থেকে স্থায়ীভাবে বিরত থাকার পণ করি।

নেশা ও জুয়া থেকে বিরত থাকার বিষয়ে পবিত্র কোরআনের নির্দেশনার কথাও স্মরণ করিয়ে দেন ড. মিজানুর রহমান আজহারী। তিনি সুরা মায়েদার ৯১ নম্বর আয়াত উল্লেখ করেন, যেখানে আল্লাহ তাআলা বলেন—

اِنَّمَا یُرِیۡدُ الشَّیۡطٰنُ اَنۡ یُّوۡقِعَ بَیۡنَكُمُ الۡعَدَاوَۃَ وَ الۡبَغۡضَآءَ فِی الۡخَمۡرِ وَ الۡمَیۡسِرِ وَ یَصُدَّكُمۡ عَنۡ ذِكۡرِ اللّٰهِ وَ عَنِ الصَّلٰوۃِ ۚ فَهَلۡ اَنۡتُمۡ مُّنۡتَهُوۡنَ

‘নেশাজাতীয় দ্রব্য ও জুয়ার মাধ্যমে শয়তান তো চায় তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ সৃষ্টি করতে, আল্লাহর স্মরণ আর নামাজ থেকে তোমাদের বাধা দিতে। অতএব তোমরা কি বিরত হবে না? (সুরা মায়েদা: ৯১)

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

হজে গিয়ে ১০ জনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজার যাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি...

অতিরিক্ত ঘাম কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণ করবেন

গরমের সময় ঘাম হওয়া স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তবে অনেকের...

কোয়ান্টাম মেকানিকস কি সত্যিই অজানা রহস্য

কোয়ান্টাম মেকানিকস নিয়ে দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় ধারণা প্রচলিত...

রাজশাহীতে দরপত্র বাক্স ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে দরপত্র জমা দেওয়ার বাক্স...

নারায়ণগঞ্জে র‍্যাব-পুলিশের অভিযানে আটক ১০

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ...

ফতেপুর ইউনিয়নে আগুনে ৫০ লাখ টাকার ক্ষতি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি পরিবার নিঃস্ব হয়ে...

পূর্ব নেতা আকরামিয়া মাদরাসায় ঘটনায় চাঞ্চল্য

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১০ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে...

সিংগাইরে ৫ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের...

সৌদি আরব থেকে দেশে আসছে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে সৌদি আরব থেকে বিপুল পরিমাণ...

২২ মামলার আসামি চাপাতিসহ পুলিশের জালে

চট্টগ্রামে ২২টি মামলার আসামি সাত্তার শাহ ওরফে ডিপজলকে গ্রেপ্তার...

শাহজালাল (রহ.) মাজারের ওরস ঘিরে প্রস্তুতি সম্পন্ন

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস আগামীকাল বৃহস্পতিবার শুরু...

পরীক্ষা না দিয়ে প্রেমিকের সঙ্গে পালাল দাখিল পরীক্ষার্থী

ফেনীর ফুলগাজীতে দাখিল পরীক্ষার দিন পরীক্ষা না দিয়ে এক...

সুনামগঞ্জে রক্ষণাবেক্ষণ কাজ, ৩ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নতুন পোল স্থাপন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সুনামগঞ্জে...

ঘুমন্ত অবস্থায় নারী হত্যার অভিযোগে তদন্ত শুরু

নড়াইলে ঘুমন্ত অবস্থায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে...
spot_img

আরও পড়ুন

হজে গিয়ে ১০ জনের মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ৪৭ হাজার যাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি ফ্লাইটে ৪৭ হাজার ৪০ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪...

অতিরিক্ত ঘাম কেন হয় এবং কীভাবে নিয়ন্ত্রণ করবেন

গরমের সময় ঘাম হওয়া স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। তবে অনেকের ক্ষেত্রে আবহাওয়া ঠান্ডা থাকলেও অতিরিক্ত ঘাম হতে দেখা যায়, যা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। বিশেষজ্ঞদের...

কোয়ান্টাম মেকানিকস কি সত্যিই অজানা রহস্য

কোয়ান্টাম মেকানিকস নিয়ে দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় ধারণা প্রচলিত রয়েছে—এই তত্ত্ব কেউই পুরোপুরি বোঝে না, এমনকি বিজ্ঞানীরাও নয়। এই ধারণার পেছনে অন্যতম কারণ পদার্থবিদ...

রাজশাহীতে দরপত্র বাক্স ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ভবনে দরপত্র জমা দেওয়ার বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটি। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে...
spot_img