Friday, April 24, 2026
32 C
Dhaka

পিকি ব্লাইন্ডার্সের সাজে ভাইরাল, তালেবানের অভিযানে ৪ তরুণ আটক

আফগানিস্তানে জনপ্রিয় ব্রিটিশ ড্রামা সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর চরিত্রের মতো পোশাক পরে হাঁটার অভিযোগে চার তরুণকে আটক করে পুনর্বাসন কার্যক্রমে পাঠিয়েছে তালেবান সরকার। অভিযোগ, তারা বিদেশি সংস্কৃতি প্রচারের মাধ্যমে সামাজিক প্রভাব বিস্তার করছিলেন।

পিকি ব্লাইন্ডার্স যুক্তরাজ্যের একটি কল্পিত অপরাধ চক্রকে কেন্দ্র করে নির্মিত ড্রামা সিরিজ। এতে চরিত্রগুলো সাধারণত গাঢ় রঙের থ্রি-পিস টুইড স্যুট, সাদা শার্ট, লম্বা ওভারকোট এবং চোখ ঢেকে রাখা ফ্ল্যাট ক্যাপ পরে থাকে—যা সিরিজটির অন্যতম বৈশিষ্ট্য।

তালেবান সরকারের নৈতিক উন্নয়ন ও অনৈতিকতা প্রতিরোধ মন্ত্রণালয় জানায়, আটক চার তরুণ দক্ষিণাঞ্চলীয় হেরাত প্রদেশের জিবরাইল এলাকার বাসিন্দা। তারা সিরিজটির চরিত্রের মতো সাজগোজ করে রাস্তায় হাঁটার ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর বিদেশি সংস্কৃতি প্রচারের অভিযোগে তাদের আটকের সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ উর ইসলাম খাইবার সামাজিক মাধ্যমে জানান, তরুণদের বয়স ২০-এর ঘরে এবং তারা বিদেশি সংস্কৃতি অনুকরণে উৎসাহ দিচ্ছিল। তাদের আটক করে পরে পুনর্বাসন কার্যক্রমে নেওয়া হয়েছে।

তবে পরে সিবিএস নিউজকে দেওয়া বক্তব্যে খাইবার বলেন, চার তরুণকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি। তাদের ডেকে পরামর্শ দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, তারা যে পোশাক পরেছিল, তাতে কোনো আফগান পরিচয় নেই। তিনি আরও বলেন, “আমরা মুসলিম; আমাদের উচিত ধার্মিক পূর্বসূরিদের অনুসরণ করা।”

আসগর হুসাইনাই, জলিল ইয়াকুবি, আশোরে আকবারি ও দাউদ রাসা—এই চার বন্ধু সম্প্রতি সিরিজটির পোশাক পরে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটার ভিডিও ধারণ করেন। ভিডিওটি স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত জনপ্রিয়তা পায়। এর পরই তালেবান কর্তৃপক্ষ তাদের আটক করে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচির...

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে প্রশাসনিক...

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...
spot_img

আরও পড়ুন

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রীন ক্যাম্পাস। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এই...

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ...

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...
spot_img