কারো গায়ে ‘তারকা’ তকমাটা এঁটে যাওয়া মানেই বিশাল এক দায়িত্ব কাঁধে নিয়ে নেওয়া! সবসময় ফিটফাট হয়ে চলতে হবে,পান থেকে চুন খসলেই যেন সব শেষ! শরীরে একটু মেদ জমলেই নিন্দুকেরা কানাকানি শুরু করে দেয়! আর এখন তো নতুন ট্রেন্ড শুরু হয়েছে ‘মিম’ বানানোর! তারকারা একটু এদিক-সেদিক করে ফেললেই ট্রল পেজে শুরু হয়ে যায় তাদের নিয়ে হাসাহাসি। কেন বাপু? তারাও তো মানুষ! তাদের কি ইচ্ছা করে না একটু সাধারণ মানুষের মতন খেতে? অনেকে হয়তো ফিট থাকার ভয়ে নিজের প্রিয় খাবারটা খাওয়াই ছেড়ে দিয়েছেন। অনেকে এখনও গ্রোগ্রাসে গিলে যাচ্ছেন নিজের প্রিয় খাবার। সেই সব তারকাদের প্রিয় খাবারগুলো নিয়েই আজ থেকে আমাদের তিনটি পর্ব শুরু হবে।বিভিন্ন সাইট ও গুগল ঘেটে আপনাদের কে সেই সম্পর্কে জানাচ্ছেন মুসাররাত আবির জাহিন। প্রথম পর্বে থাকছে বলিউড তারকাদের প্রিয় খাবার।সাধারণত অন্যসব তারকাদের থেকে বলিউড তারকারা একটু বেশিই স্বাস্থ্য সচেতন। কেননা এখনও বেশিরভাগ বাণিজ্যিক ঘরানার বলিউড সিনেমা মানেই সিক্সপ্যাক নায়ক ও সাইজ জিরো নায়িকা।কিন্তু তারাও তো মানুষ! নিজেদের প্রিয় খাবার দেখে লোভ সামলাতে পারেন না তারাও! এমনই কয়েকজন বলিউড তারকাকে নিয়ে আমাদের আজকের আয়োজন। শাহরুখ খান: ‘কিং খান’ বরাবরই স্বাস্থ্যসচেতন।নিজের অ্যাবস নিয়ে প্রচুর খাটেন তিনি।তাই তো স্বাস্থ্য ঠিক রাখার শত চেষ্টা করলেও গ্রিল চিকেন সামনে দেখলে লোভ সামলাতে পারেন না! সালমান খান : নিজের সুগঠিত দেহ সুঠাম রাখতে নিয়মিত ব্যায়ামের পাশাপাশি বাড়িতে তৈরি রুটি সব্জি খান তিনি।তবে বিরিয়ানি কাছে পেলেই আর ধরে রাখতে পারেন না।শুটিং সেটে নিজের বাবুর্চিকে দিয়ে বিরিয়ানি রান্না করে খান এবং খাওয়ান সেটের সবাইকে। এমন কি নিজের সিনেমার সাকসেস পার্টিতেও মেইন ডিশ হিসেবে থাকে বিরিয়ানিই!
কারিনা কাপুর খান : নিরামিষাশী বেগম সাহেবা নিজেকে বরাবরই ভোজনরসিক হিসেবে পরিচয় দেন।ইতালীয় খাবার তার মুখে বেশি রোচে! এর মধ্যে স্প্যাগেটি সবার উপরে। এছাড়াও বাড়িতে বানানো পাস্তা,গরগনজোলা চিজ তার পছন্দের তালিকায় রয়েছে। নিয়মিত খাদ্য তালিকায় রুটি,সবজি,ডাল,ঘি ও গ্রীণ টি রাখেন তিনি।
খাদ্য নিয়ে এমন বহু অদ্ভুত অভ্যাস রয়েছে তারকাদের
ক্যাটরিনা কাইফ: বলিউডের এই ‘শিলা’ র মিষ্টি রূপের রহস্য নাকি প্রচুর মিষ্টি খাওয়া! তাকে ভালবাসার কথা বলতে চান? হাতে সিনামন রোল নিয়ে যান,ব্যস! তাতেই হয়ে যাবে! সিনামন রোল ছাড়াও আইস্ক্রিম,গ্রিলড সবজি,সেদ্ধ করা মাছ ও সালাদ ও তার প্রিয়। শ্রদ্ধা কাপুর : ‘আশিকি ২’ খ্যাত তারকার ভারতীয়,ইউরোপিয়ান, জাপানি কোনো খাবারেই না নেই।তবে কিনা জাপানি সুশি খেতে তার একটু বেশিই মনটা কেমন কেমন জানি করে! এছাড়াও জিলাপির প্রতিও তার দুর্বলতা আছে। দীপিকা পাড়ুকোন : তামিলনাড়ুতে জন্মগ্রহণ করা এই দক্ষ্মিণী অভিনেত্রীর সেখানকার খাবারই বেশি পছন্দ।তাই তো প্রতিদিনের খাদ্যতালিকায় ইডলি ও সাম্বার তার চাই চাই! এছাড়াও সামুদ্রিক খাবারের প্রতিও তার দুর্বলতা রয়েছে। অর্জুন রামপাল : ‘রক অন’ তারকা অর্জুন রামপালের স ধরণের ভারতীয় খাবারের প্রতি ঝোঁক রয়েছে। এছাড়াও লন্ডনে গেলে সেখানকার স্ট্রিট ফুড গুলো চেখে দেখতে ভোলেননা! তবে জ্যাকেট পটেটো (বড় আলুর ভেতরে পুর ভরা খাবার) বলে খেতে একধরনের খাবার পছন্দ তার। অমিতাভ বচ্চন : ‘বিগ বি’ র জন্ম ভারতের এলাহাবাদে। তাই জন্মভূমির খাবারই তার বেশি পছন্দ। এছাড়াও ঢেঁড়স ও মুগ ডালও তাঁর খাদ্যতালিকায় থাকে। অভিষেক বচ্চন: জুনিয়র বচ্চন একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন।তার মতে লাইফের সাথে পছন্দের খাবারটাও একটু ‘স্পাইসি’ নাহলে নাকি তার চলেই না! এছাড়াও বাড়িতে বানানো রাজমা চাওয়াল ( রেড কিডনি বিন দিয়ে তৈরী তরকারি ও ভাত) তার পছন্দনীয় খাবার করণ জোহর: নির্মাতা ও প্রযোজক করণ নিজেকে নিরামিষাশী বলে দাবি করেন।তবুও জাতে পাঞ্জাবি হওয়ায় শুধু কি শাক-সবজি খেয়ে বেঁচে থাকা যাগ! তাই তো মুরগির। তৈরি যেকোনো পদ দেখলে নিজেকে সামলাতে পারেন না! অবশ্য মুরগি ছাড়া অন্যকোনো পশুর মাংস বা মাছ তিনি খান না।
মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...
টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...
বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...