Wednesday, April 22, 2026
35 C
Dhaka

যুক্তরাষ্ট্রে শাটডাউন: কর্মহীন হতে পারেন সাড়ে সাত লাখের বেশি

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের সম্ভাব্য শাটডাউন ঘিরে শুরু হয়েছে ব্যাপক উদ্বেগ। বাজেট নিয়ে কংগ্রেসে সমঝোতা না হওয়ায় এ অচলাবস্থা তৈরি হচ্ছে, যার ফলে অ-অত্যাবশ্যকীয় বিভাগে কর্মরত সাত লাখেরও বেশি সরকারি কর্মীকে সাময়িক ছুটিতে পাঠানো হতে পারে।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বাজেট অনুমোদন না হলে সরকার বাধ্য হবে অনেক কার্যক্রম বন্ধ রাখতে। এতে বিপুল সংখ্যক কর্মী ছুটিতে যাবেন বেতন ছাড়াই। যদিও শাটডাউন শেষ হলে আইন করে তাদের বকেয়া বেতন দেওয়া হয়, তবুও তাৎক্ষণিক সংকটে পড়বেন তারা।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, শাটডাউন শুরু হলে দুই দিনের মধ্যেই ব্যাপক ছাঁটাই শুরু হবে। রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একে অপরকে দোষারোপ করছে। রিপাবলিকানরা অস্থায়ী স্টপগ্যাপ ব্যবস্থার মাধ্যমে নভেম্বর পর্যন্ত তহবিল চালু রাখতে চাইছে। অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছে, নিম্ন আয়ের আমেরিকানদের স্বাস্থ্যসেবা সুরক্ষায় সমঝোতার জন্য এই সময় ব্যবহার করতে হবে।

শাটডাউন হলে জরুরি কর্মীরা—যেমন সেনাবাহিনী, সীমান্তরক্ষী—বেতন ছাড়াই কাজ চালিয়ে যাবেন। তবে অপ্রয়োজনীয় বিবেচিত সরকারি কর্মীরা বাধ্য হবেন বিনা বেতনে ছুটিতে যেতে। বিশ্লেষকরা মনে করছেন, এবারকার শাটডাউন ২০১৮ সালের চেয়ে বড় হতে পারে। তখনও কিছু কর্মী ছুটিতে গিয়েছিলেন, তবে এবার প্রভাব পড়তে পারে প্রায় ৪০ শতাংশ ফেডারেল কর্মীর ওপর।

এরই মধ্যে কিছু সংস্থা থেকে কর্মীদের ছুটিতে পাঠানোও শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এমনকি স্থায়ী ছাঁটাইয়ের হুমকিও দেওয়া হয়েছে। শুক্রবার রিপাবলিকানদের প্রস্তাবিত স্বল্পমেয়াদী অর্থায়নের বিলের ওপর কংগ্রেসে আবার ভোট হওয়ার কথা রয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img