Friday, April 24, 2026
34 C
Dhaka

বিবাহবিচ্ছেদের রেশ না কাটতেই নতুন সংসার বুনছেন শ্রাবন্তীর সাবেক স্বামী রোশন সিং

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন ও একাধিক সংসার নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। তবে এই আলোচনার মাঝেও সম্প্রতি নতুন এক খবর প্রকাশ পেয়েছে যা নেটিজেনদের মধ্যে আবারো আলোচনা সৃষ্টি করেছে।

২০১৯ সালে পাঞ্জাবি মতে চণ্ডীগড়ে গোপনে বিয়ে হয় শ্রাবন্তী ও রোশন সিংয়ের। কিন্তু এক বছরের মধ্যে তাদের সম্পর্কের মধ্যে ধীরে ধীরে টানাপোড়েন শুরু হয়। চলতি বছরের এপ্রিল মাসে আদালত বিচ্ছেদের আইনি অনুমোদন দেন এবং তাদের জীবন আলাদা পথে এগিয়ে যায়। বিচ্ছেদের মাত্র তিন মাসের মাথায় রোশন সিং নতুন সংসার গড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোশন সিং দীর্ঘদিন ধরে এক বাঙালি কন্যার সঙ্গে সম্পর্ক চালিয়ে আসছিলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজেই এ সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। রোশনের নতুন প্রেমিকার নাম অনামিকা মৈত্র।

সামাজিক মাধ্যমে রোশন সিং একটি বিয়ের কার্ডও শেয়ার করেছেন, যেখানে তাদের বিয়ের তারিখ হিসেবে উল্লেখ রয়েছে ২৮ জুলাই। বিয়ের কার্ডে দেখা যায় রোশন ও অনামিকা পেছন ফিরে হাঁটছেন এবং উপরে লেখা ‘রোশন ওয়েডস অনামিকা’।

নতুন দম্পতি তাদের নাম মিলিয়ে তৈরি করেছেন ‘রোশানা’ নামক পরিচয়। এর আগে রোশন একাধিকবার অনামিকার সঙ্গে ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে তাদের সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন।

অনামিকা মৈত্র কলকাতার বাসিন্দা, তিনি ‘দ্য হেরিটেজ অ্যাকাডেমি’ থেকে এমএসসি এবং ‘সিম্বোসিস ইনস্টিটিউট’ থেকে এমবিএ করেছেন। তার ফেসবুক প্রোফাইলে স্পষ্টভাবে ‘ইন এ রিলেশনশিপ উইথ রোশান’ উল্লেখ রয়েছে।

শ্রাবন্তী ও রোশন সিংয়ের বিচ্ছেদের রেশ এখনও কাটতে না কাটতেই রোশনের এ নতুন সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে।

spot_img

আরও পড়ুন

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচির...

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে প্রশাসনিক...

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...
spot_img

আরও পড়ুন

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শব্দদূষণ প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রীন ক্যাম্পাস। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় এই...

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ...

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...
spot_img