Sunday, April 19, 2026
33 C
Dhaka

আসামি সেজে কারাগারে যাওয়া যুবক প্রতারণা মামলায় গ্রেপ্তার

চট্টগ্রামে মাদক মামলায় প্রকৃত আসামির পরিবর্তে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যাওয়া এক যুবককে এবার প্রতারণা ও জালিয়াতির মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাঁর নাম মো. রাকিব।

মঙ্গলবার (২৯ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস. এম. আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রাকিবকে গ্রেপ্তার (শো-কজ অ্যারেস্ট) দেখানোর আদেশ দেন।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১০ হাজার টাকার বিনিময়ে প্রকৃত আসামি মো. সুমনের হয়ে ১ জুলাই আদালতে আত্মসমর্পণ করেছিলেন রাকিব। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, কোতোয়ালি থানা-পুলিশ প্রতারণা ও জালিয়াতির অভিযোগে রাকিবকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে আসামির রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

মামলার পটভূমি

২০২৩ সালের ৩১ আগস্ট চট্টগ্রামের আকবর শাহ থানার কৈবল্যধাম এলাকায় র‌্যাব এক অভিযানে একটি পিকআপ ভ্যান থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। ঘটনায় গাড়িচালক রাহাত ইসলামকে আটক করা হলেও তাঁর সহকারী মো. সুমন পালিয়ে যান। পরবর্তীতে র‌্যাব বাদী হয়ে আকবর শাহ থানায় মামলা করে।

পুলিশ তদন্ত শেষে ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়, যাতে রাহাত ইসলাম ও মো. সুমনকে আসামি করা হয়। এরপর আদালত পলাতক সুমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সুমন গ্রেপ্তার এড়াতে নিজ জেলার নোয়াখালীর যুবক মো. রাকিবকে আদালতে আত্মসমর্পণ করান। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে রাকিবকে কারাগারে পাঠান। তাঁর পক্ষে আদালতে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ওয়াহিদ মুরাদ।

ধরা পড়ে কারাগারে

আদালতে আত্মসমর্পণের সময় বিষয়টি ধরা না পড়লেও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ে রাকিবের আসল পরিচয় বেরিয়ে আসে। কারা কর্তৃপক্ষ জানায়, ২০২৩ সাল থেকে কারাগারে ‘ফিঙ্গারপ্রিন্ট আইডেনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম’ চালু রয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেন বলেন, কারাগারে আসা প্রত্যেক বন্দির আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে দেখা হয়। সুমনের হয়ে আসা রাকিব তখন স্বীকার করেন, তিনি ১০ হাজার টাকার বিনিময়ে মাদক মামলায় আসামি হিসেবে আত্মসমর্পণ করেন। তাঁকে বলা হয়েছিল, দ্রুত জামিনে মুক্ত করে দেওয়া হবে।

পরবর্তীতে কারা কর্তৃপক্ষ বিষয়টি আদালতকে চিঠি দিয়ে জানায়। এরপর চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান মামলা করার নির্দেশ দেন। একই সঙ্গে আত্মসমর্পণকারী আইনজীবী ওয়াহিদ মুরাদের কাছে কারণ ব্যাখ্যা চেয়েছেন আদালত।

এই ঘটনায় আকবর শাহ থানার জিআরও সাইদুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করেন। মামলায় রাকিব ও মূল আসামি সুমন—উভয়কে আসামি করা হয়েছে। তবে সুমন এখনো পলাতক রয়েছেন।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img