Sunday, April 19, 2026
33 C
Dhaka

নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন দিলেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (৭ জুলাই) ওয়াশিংটনের হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে নিজ হাতে মনোনয়নের চিঠির একটি অনুলিপি তাঁর হাতে তুলে দেন নেতানিয়াহু। ওই সাক্ষাতের সময় দুজন একসঙ্গে নৈশভোজে অংশ নেন।

নেতানিয়াহু বলেন, “তিনি (ট্রাম্প) একের পর এক দেশ ও অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। সেজন্যই তাঁর এ মনোনয়ন।”

ট্রাম্প এর আগেও একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন, তবে কখনও পুরস্কার জেতেননি। বরং পুরস্কার না পাওয়ায় বিভিন্ন সময় প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন তিনি। নিজেকে একজন ‘শান্তি প্রতিষ্ঠাকারী’ হিসেবে তুলে ধরে ট্রাম্প দাবি করে আসছেন, ভারত–পাকিস্তান, সার্বিয়া–কসোভো, মিসর–ইথিওপিয়া এবং ইসরায়েল–আরব রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

নির্বাচনী প্রচারে যুদ্ধ ও সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রতিশ্রুতি দিয়ে আসা ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশের পর এবার তৃতীয়বারের মতো নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন। এই বৈঠক এমন এক সময় হলো, যখন ট্রাম্প গাজায় ইসরায়েল–হামাস যুদ্ধবিরতির গতি কাজে লাগিয়ে শান্তিপ্রক্রিয়াকে এগিয়ে নিতে চান।

নৈশভোজে বসে যুদ্ধবিরতির অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হয় না কিছু আটকে আছে। বরং সব কিছু খুব ভালোভাবে এগোচ্ছে।” তিনি আরও দাবি করেন, হামাস এখন শান্তিচুক্তি চায় এবং এ নিয়ে আলোচনায় আগ্রহী।

একই সময়ে কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফা বৈঠক চলছিল। এদিকে, সাংবাদিকদের সঙ্গে আলাপে নেতানিয়াহু গাজায় পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, “ইসরায়েল সবসময় গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখবে।”

তবে এই বৈঠকের সময় হোয়াইট হাউসের সামনে নেতানিয়াহুর বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ তুলে বিক্ষোভ করেন বেশ কয়েকজন প্রতিবাদকারী।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img