Monday, April 20, 2026
34 C
Dhaka

কেন এমবাপ্পেকে রেখেই চলে গেল রিয়াল মাদ্রিদের বাস

ডোপ টেস্টে ব্যস্ত এমবাপ্পে, রেখেই বিমানবন্দরের পথে রিয়াল মাদ্রিদের বাস
ফিফা ক্লাব বিশ্বকাপে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩–২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জয়সূচক গোলটি করেন দলের নতুন তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে মাঠের নায়ক হয়েও ম্যাচ শেষে ঘটে যায় অস্বস্তিকর এক ঘটনা—দলীয় বাস ছাড়লেও তাতে ছিলেন না এমবাপ্পে।

ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়াম থেকে নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় রিয়ালের বাস। খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই উঠে যান, এমনকি সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও চলে যান ব্যক্তিগত গাড়িতে। তখনই রিয়াল কর্তৃপক্ষ টের পায়—একজন নেই, আর তিনি হলেন এমবাপ্পে।

ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচ শেষে এমবাপ্পেকে নেওয়া হয় ডোপ টেস্টে। এটি প্রত্যাশিত সময়ের চেয়ে বেশি সময় নেয়। এর মধ্যেই নির্ধারিত সময় অনুযায়ী বাস স্টেডিয়াম ছেড়ে দেয়। এমবাপ্পে পরে স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে একটি কালো গাড়িতে রওনা দেন বিমানবন্দরের উদ্দেশে, তার সঙ্গে ছিলেন রিয়ালের এক কর্মকর্তা। মার্কার তথ্যমতে, এমবাপ্পেকে পৌঁছে দিতে পুলিশি নিরাপত্তায় পাঁচটি গাড়ি এগিয়ে যায়।

মাঠে দুর্দান্ত পারফরম্যান্স দিলেও যুক্তরাষ্ট্রে রিয়ালের সফরটা এমবাপ্পের জন্য স্বাস্থ্যগত সমস্যায় ভরা। সফরের শুরুতেই জ্বরে ভুগেছেন, পরে পেটের সমস্যায় হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়। এর ফলে গ্রুপ পর্বে খেলতে পারেননি। শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে নেমেছেন বদলি হিসেবে। আর এবার যুক্ত হলো টিম বাস ‘মিস’ করার ঘটনা।

এই ঘটনা অবশ্য একেবারেই নতুন নয়। এর আগেও, পিএসজির হয়ে খেলতে গিয়ে একই ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ শেষে ডোপ টেস্টে ব্যস্ত থাকায় টিম বাস মিস করেছিলেন এমবাপ্পে।

রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে। আবারও খেলতে হবে একই মাঠে—মেটলাইফ স্টেডিয়ামে। এমবাপ্পের জন্য এ ম্যাচটি হতে পারে ‘বিশেষ’ এক পুনর্মিলনী।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img