Wednesday, April 8, 2026
27 C
Dhaka

টাইটানিক যাত্রীর মরদেহে থাকা স্বর্ণের ঘড়ি নিলামে সাড়ে ২৮ কোটিতে বিক্রি

টাইটানিক দুর্ঘটনায় নিহত ধনী যাত্রী ইসিডর স্ট্রাউসের মরদেহ থেকে উদ্ধার একটি স্বর্ণের পকেট ঘড়ি নিলামে রেকর্ড ১৭ লাখ ৮০ হাজার পাউন্ড (প্রায় সাড়ে ২৮ কোটি টাকা) দামে বিক্রি হয়েছে। এই ঘড়িটি এই ধরনের নিলামের জিনিসপত্রের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া রেকর্ড স্থাপন করেছে।

ইসিডর স্ট্রাউস এবং তার স্ত্রী আইডা ১৯১২ সালের ১৪ এপ্রিল সাউদ্যাম্পটন থেকে নিউইয়র্কগামী টাইটানিকে ভ্রমণের সময় বরফখণ্ডে ধাক্কা খেয়ে ডুবে মারা যান। ওই ঘটনায় ১৫০০ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছিল। দুর্ঘটনার কয়েক দিন পর আটলান্টিক মহাসাগর থেকে ইসিডর স্ট্রাউসের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে পাওয়া যায় ১৮ ক্যারেট স্বর্ণের জুলেস জারগেনসেন পকেট ঘড়ি, যা চার প্রজন্ম ধরে স্ট্রাউস পরিবার সংরক্ষণে রেখেছিল।

শনিবার (২২ নভেম্বর) ইংল্যান্ডের উইল্টশায়ারের ডিভাইজেস শহরের হেনরি অলড্রিজ অ্যান্ড সন নিলাম ঘরে ঘড়িটি বিক্রি হয়। ঘড়ি নিলামের সময় টাইটানিকের লেটারহেডে লেখা আইডা স্ট্রাউসের একটি চিঠি ১ লাখ পাউন্ডে, যাত্রী তালিকা ১ লাখ ৪ হাজার পাউন্ডে এবং আরএমএস কারপাথিয়ার নাবিকদের দেওয়া একটি স্বর্ণপদক ৮৬ হাজার পাউন্ডে বিক্রি হয়। মোট মিলিয়ে টাইটানিক সম্পর্কিত বিভিন্ন স্মারকের নিলামে প্রায় ৩০ লাখ পাউন্ড উঠেছে।

জার্মানিতে জন্ম নেওয়া ইসিডর স্ট্রাউস ছিলেন মার্কিন ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং নিউইয়র্কের বিখ্যাত মেসিজ ডিপার্টমেন্ট স্টোরের সহ-মালিক। টাইটানিক ডুবির রাতে তার স্ত্রী আইডাকে লাইফবোটে উঠতে বলা হলেও তিনি স্বামীর পাশে থেকেই মৃত্যুবরণ করতে অস্বীকার করেছিলেন। আইডা স্ট্রাউসের মরদেহ আর কখনও পাওয়া যায়নি।

নিলামকারী অ্যান্ড্রু অলড্রিজ বলেন, “ঘড়িটির রেকর্ডমূল্য টাইটানিক নিয়ে মানুষের দীর্ঘস্থায়ী আগ্রহের প্রমাণ। প্রতিটি যাত্রী ও নাবিকের নিজস্ব গল্প ছিল, আর ১১৩ বছর পরও সেই গল্পগুলো স্মারকের মাধ্যমে বলা হয়ে থাকে।” তিনি আরও বলেন, “স্ট্রাউস দম্পতি টাইটানিকের ‘চূড়ান্ত প্রেমের গল্প’। ৪১ বছরের দাম্পত্যের পরও আইডা যে স্বামীকে ছেড়ে যেতে চাননি, ঘড়ির এই রেকর্ডমূল্য সেই সম্মানের প্রতিফলন।”

সূত্র: বিবিসি

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সড়কে ছিটকে পড়ে মৃত্যু, গুরুতর আহত আরেক কিশোর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিফাত ফকির (১৭) নামে...

চার গ্রামে শান্তি ফেরাতে উদ্যোগ, জমা নেওয়া হলো দেশীয় অস্ত্র

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চার গ্রামের মাতব্বরদের সংঘর্ষে না জড়ানোর...

এক রাতেই তিন বাড়িতে হামলা, স্বর্ণ-নগদ লুটে আতঙ্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির অভিযোগ...

গাজীপুরে ডাকাতির ঘটনায় নারী নিহত, পরিবারে শোকের ছায়া

গাজীপুরের সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা করে...

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত...

গাজা-সুদানে মানবিক সহায়তায় সক্রিয় বাংলাদেশি সংস্থা

গাজা, সুদান এবং বাংলাদেশে পরিচালিত মানবিক কার্যক্রমের বিস্তারিত তথ্য...

ক্যামেরা বাম্প ছাড়াই স্মার্টফোন বাজারে চমক

স্মার্টফোনে বড় ক্যামেরা বাম্প এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে।...

শিশুদের ক্ষতির অভিযোগে গুগল ও মেটাকে দায়ী করল যুক্তরাষ্ট্রের আদালত

সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা শিশুদের জন্য ক্ষতিকর—এমন অভিযোগে গুগল ও...

বন্ধুত্ব ও বিরোধ কীভাবে পড়াশোনায় বাধা দেয়

শিক্ষাজীবন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টিতে সঠিকভাবে...

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে যা জানালেন শায়খ আহমাদুল্লাহ

অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দেশে ফিরে নিজের...

প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখার কৌশল

গরমের সময় তীব্র তাপমাত্রা মানুষের দৈনন্দিন জীবনে অস্বস্তি তৈরি...

তরমুজের খোসায় লুকিয়ে আছে পুষ্টির ভাণ্ডার

তরমুজ খাওয়ার পর খোসা ফেলে দেওয়া অনেকেরই অভ্যাস। তবে...

জাহেলি যুগ থেকে ইসলামে নারীর অবস্থানের পরিবর্তন

ইসলামের ইতিহাসে নারীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ইসলামপূর্ব...

শেয়ারবাজারে আসছে স্পেসএক্স, মূল্য ছাড়াতে পারে ১ ট্রিলিয়ন ডলার

মহাকাশ প্রযুক্তি খাতে শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে আসার প্রস্তুতি...
spot_img

আরও পড়ুন

সড়কে ছিটকে পড়ে মৃত্যু, গুরুতর আহত আরেক কিশোর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় জিফাত ফকির (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের চান্দ্রা...

চার গ্রামে শান্তি ফেরাতে উদ্যোগ, জমা নেওয়া হলো দেশীয় অস্ত্র

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চার গ্রামের মাতব্বরদের সংঘর্ষে না জড়ানোর শপথ করানো হয়েছে। একইসঙ্গে সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্র জমা নিয়ে সেগুলোর একটি অংশ পুড়িয়ে ধ্বংস...

এক রাতেই তিন বাড়িতে হামলা, স্বর্ণ-নগদ লুটে আতঙ্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। সশস্ত্র ডাকাতদল স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থের পাশাপাশি ঘরের বিভিন্ন মালামাল এমনকি কাপড়-চোপড়ও লুট...

গাজীপুরে ডাকাতির ঘটনায় নারী নিহত, পরিবারে শোকের ছায়া

গাজীপুরের সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে গৃহকর্ত্রীকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পিরুজালী মধ্যপাড়া...
spot_img