Thursday, April 30, 2026
28 C
Dhaka

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৩ মার্চ) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার ডিএফ স্টার হাসপাতালে বলসোনারোকে ভর্তি করা হয়। হাসপাতালের এক মেডিকেল নোটে জানানো হয়েছে, ৭০ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্টকে ভোরে উচ্চ জ্বর, কাঁপুনি এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে আনা হয়। পরে পরীক্ষায় তাঁর নিউমোনিয়া ধরা পড়ে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখতে তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসক ব্রাসিল কাইয়াদো সাংবাদিকদের বলেন, পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অন্তত কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। তবে আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জাইর বলসোনারো। দীর্ঘদিন ধরেই বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তিনি। ২০১৮ সালে নির্বাচনী প্রচারণার সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হওয়ার পর থেকে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে এবং কয়েকবার অস্ত্রোপচারও করতে হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষার জন্যও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়া গত ডিসেম্বর মাসে হার্নিয়া এবং দীর্ঘদিনের হেঁচকি সমস্যার চিকিৎসার জন্যও তিনি চিকিৎসা নিয়েছিলেন।

বর্তমানে জাইর বলসোনারো ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতা দখলের ষড়যন্ত্রের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। ওই নির্বাচনে তিনি পরাজিত হন বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে।

সূত্র: রয়টার্স

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ইসলামের আদর্শ ও আধুনিক প্রাসঙ্গিকতা

ইসলাম একটি সর্বজনীন ও চিরস্থায়ী আদর্শ, যা দেশ ও...

২০২৫ সালের বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে ১০ খাবার

বিশ্বজুড়ে খাবারের বৈচিত্র্য প্রতিনিয়ত নতুন স্বাদের সন্ধান এনে দেয়।...

এক্স মানি চালুর পরিকল্পনায় ইলন মাস্ক, এক্সে আসছে অর্থ লেনদেন সুবিধা

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্সের মালিকানা নেওয়ার পর থেকেই এটিকে...

পুঁজিবাজার শক্তিশালী করতে সংশোধনী আইন পাস

বাংলাদেশের পুঁজিবাজারের তদারকি জোরদার, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সিকিউরিটিজ...

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না...

চিয়া সিড খাওয়ার আগে যা জানা জরুরি

পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড অনেকের খাদ্যতালিকায় জনপ্রিয় হলেও এটি...

চাঁদে নতুন খনিজের সন্ধান, এলইডি প্রযুক্তিতে বিপ্লবের সম্ভাবনা

চাঁদের বুকে এক নতুন ধরনের বিরল খনিজের সন্ধান পেয়েছেন...

হাসি কেন সংক্রামক: মস্তিষ্কের ভেতরের অজানা বিজ্ঞান

মানুষের দৈনন্দিন জীবনে হাসি একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ আবেগ।...

প্রতিদিনের ভুল অভ্যাসেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস দীর্ঘমেয়াদে শরীর ও মনের ওপর...

প্রাণীর প্রতি দায়িত্বে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম ধর্মে প্রাণীর প্রতি দায়িত্ব ও সহমর্মিতার বিষয়টি অত্যন্ত...

বৃষ্টি নিয়ে কোরআনের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি

বৃষ্টি ইসলামি দৃষ্টিতে কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং...
spot_img

আরও পড়ুন

ইসলামের আদর্শ ও আধুনিক প্রাসঙ্গিকতা

ইসলাম একটি সর্বজনীন ও চিরস্থায়ী আদর্শ, যা দেশ ও সময়ের সীমা অতিক্রম করে মানবজীবনের জন্য একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রদান করে। এই আদর্শের ভিত্তি আল্লাহর...

২০২৫ সালের বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে ১০ খাবার

বিশ্বজুড়ে খাবারের বৈচিত্র্য প্রতিনিয়ত নতুন স্বাদের সন্ধান এনে দেয়। একঘেয়েমি কাটাতে প্রতি বছরই কিছু খাবার নতুনভাবে জনপ্রিয় হয়ে ওঠে। ২০২৫ সালেও এমন কিছু খাবার...

এক্স মানি চালুর পরিকল্পনায় ইলন মাস্ক, এক্সে আসছে অর্থ লেনদেন সুবিধা

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্সের মালিকানা নেওয়ার পর থেকেই এটিকে ‘এভরিথিং অ্যাপ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান ইলন মাস্ক। সেই লক্ষ্য বাস্তবায়নে ধাপে ধাপে...

পুঁজিবাজার শক্তিশালী করতে সংশোধনী আইন পাস

বাংলাদেশের পুঁজিবাজারের তদারকি জোরদার, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সিকিউরিটিজ বাজারকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন জাতীয় সংসদে অনুমোদন...
spot_img