Monday, March 30, 2026
26 C
Dhaka

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ মহড়ায় ফিলিপাইন, চীনের কড়া প্রতিক্রিয়া

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে ফিলিপাইন। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ মহড়ায় একাধিক নৌযান ও যুদ্ধবিমান অংশ নেয়। এ ঘটনাকে ‘উসকানিমূলক’ উল্লেখ করে ফিলিপাইনের প্রতি কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ১৪-১৫ নভেম্বর ইন্দো-প্যাসিফিক কমান্ড ও জাপান মেরিটাইম সেল্ফ-ডিফেন্স ফোর্সের সঙ্গে এই মহড়া পরিচালনা করে ফিলিপাইন। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের সার্বভৌম অধিকার রক্ষা এবং সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতেই এ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ফিলিপাইনের এই পদক্ষেপে তীব্র আপত্তি জানায় চীন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীনা সামরিক বাহিনী দক্ষিণ চীন সাগরে উত্তেজনা সৃষ্টির অভিযোগে ম্যানিলাকে অবিলম্বে এসব কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে।

চীনা পিপলস লিবারেশন আর্মির সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র তিয়ান জুনলি বলেন, অঞ্চল-বহির্ভূত শক্তির সঙ্গে যৌথ টহল কার্যক্রম দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করছে। তিনি জানান, পিএলএও একই অঞ্চলে সম্প্রতি নিয়মিত মহড়া চালিয়েছে, যেখানে বোমারু বিমান অংশ নেয়।

ফিলিপাইন জানিয়েছে, নৌচলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং প্রতিরোধ সক্ষমতা বাড়াতে সম্মিলিত সামরিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ ধরনের মহড়ার মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঐক্য ও নিরাপত্তা জোরদারের প্রত্যয় আরও একবার তুলে ধরেছে দেশটি।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

চেরনোবিলে মেলানিনযুক্ত ছত্রাকের রহস্য

১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ...

নাব্যতা সংকট ও ফেরির স্বল্পতায় ইলিশা ঘাটে যানজট

ফেরি সংকটের কারণে ভোলার ইলিশা ফেরিঘাটে তরমুজবাহী শতাধিক ট্রাক...

মাদকসংক্রান্ত বিরোধে নোয়াখালীতে রক্তক্ষয়ী হামলা

নোয়াখালীর সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে পরিবারের তিন সদস্যকে...

মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব ও আত্মপরিচয়ের ভিত্তি।...

রুমীর নামে সড়কের দাবিতে ডোমারে মুক্তিযোদ্ধাদের আহ্বান

নীলফামারীর ডোমার উপজেলায় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ শাফী...

ইউটিউবে ভিডিওর লাইক সংখ্যা উধাও হওয়ার অভিযোগ

বিশ্বজুড়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে হঠাৎ করেই ভিডিওর লাইক...

মক্কায় নবীজি (সা.)-এর জন্মস্থানের ইতিহাস

মক্কার হারাম শরীফের নিকটবর্তী একটি ঐতিহাসিক স্থানে জন্মগ্রহণ করেছিলেন...

বেকারির স্বাদে ঘরে তৈরি কুকি

বাড়িতে সহজ উপায়ে বেকারির স্বাদের কুকি তৈরি করতে চাইলে...

ঘরে বসেই রেস্টুরেন্ট স্বাদের কাবাব

বাড়ির আয়োজন বা বিকেলের নাশতায় ভিন্ন স্বাদ আনতে শামি...

দাওরায়ে হাদিসে পরিকল্পিত পড়াশোনার গুরুত্ব

দাওরায়ে হাদিস দরসে নেজামির সর্বোচ্চ স্তর হওয়ায় এই পর্যায়ের...

মানুষের কারণেই দ্রুত কমছে হাঙরের সংখ্যা

সমুদ্রের অন্যতম শীর্ষ শিকারি হিসেবে পরিচিত হাঙরের সংখ্যা বিশ্বজুড়ে...

ইরান যুদ্ধে এআইয়ের ব্যবহারে নতুন মাত্রা, বলছেন প্রযুক্তি কর্মকর্তা

চলমান ইরান যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি গুরুত্বপূর্ণ...

আধুনিক রান্নায় পুষ্টিগুণ কতটা অটুট

ব্যস্ত জীবনযাপন ও গ্যাসের সীমাবদ্ধতায় আধুনিক রান্নাঘরে জায়গা করে...

রেস্টুরেন্টের স্বাদে ঘরে বানানো বিরিয়ানি

রেস্টুরেন্টের জনপ্রিয় চাইনিজ বিরিয়ানি এখন ঘরেই সহজে তৈরি করা...
spot_img

আরও পড়ুন

চেরনোবিলে মেলানিনযুক্ত ছত্রাকের রহস্য

১৯৮৬ সালের ২৬ এপ্রিল চেরনোবিলে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তখন বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করত সাবেক সোভিয়েত ইউনিয়ন। বর্তমানের ইউক্রেনের অংশ চেরনোবিল এখন মানুষের...

নাব্যতা সংকট ও ফেরির স্বল্পতায় ইলিশা ঘাটে যানজট

ফেরি সংকটের কারণে ভোলার ইলিশা ফেরিঘাটে তরমুজবাহী শতাধিক ট্রাক কয়েক দিন ধরে আটকে রয়েছে। সময়মতো ফেরিতে পারাপার করতে না পারায় ট্রাকে থাকা তরমুজ পচে...

মাদকসংক্রান্ত বিরোধে নোয়াখালীতে রক্তক্ষয়ী হামলা

নোয়াখালীর সদর উপজেলায় একটি বাড়িতে ঢুকে পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাত করার ঘটনায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. নীরব (২৬)। রোববার...

মুক্তিযুদ্ধ অলিম্পিয়াডে নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান

একাত্তরের মহান মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব ও আত্মপরিচয়ের ভিত্তি। মুক্তিযুদ্ধের ইতিহাস ও ত্যাগের কথা স্মরণ রেখে নতুন প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। বীর...
spot_img