Saturday, September 12, 2026
28 C
Dhaka

পুতিনের প্রতি ধৈর্য হারাচ্ছেন ট্রাম্প, ব্যাংক ও তেলে কড়া নিষেধাজ্ঞার হুঁশিয়ারি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ধৈর্য দ্রুত ফুরিয়ে আসছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মস্কোর বিরুদ্ধে ব্যাংকিং, তেল এবং শুল্ক খাতে নতুন করে কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।

শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ব্যাংক, তেল ও শুল্ক—সব দিক থেকেই খুব কঠোর নিষেধাজ্ঞা আসছে।” যদিও তিনি দাবি করেন, রাশিয়াকে শাস্তি দিতে ইতোমধ্যেই অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর উদাহরণ হিসেবে তিনি ভারতের ওপর আরোপিত বাড়তি শুল্কের কথা উল্লেখ করেন, যা রাশিয়ার জ্বালানি আমদানির কারণে বাড়ানো হয়েছিল। ট্রাম্প বলেন, “এটা মূলত ইউরোপের সমস্যা, যুক্তরাষ্ট্রের নয়।”

অন্যদিকে একইদিন ক্রেমলিন জানায়, ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় আপাতত ‘বিরতি’ চলছে। গত মাসে ট্রাম্প-পুতিন বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছিলেন, তবে তাতে কোনো অগ্রগতি হয়নি।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “যোগাযোগ চ্যানেল খোলা আছে, আলোচকরা চাইলে তা ব্যবহার করতে পারেন। তবে আপাতত আমরা একে বিরতি বলতে পারি।”

এদিকে শুক্রবার জি-৭ অর্থমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের আহ্বান জানাবে—রাশিয়ার তেল কেনার কারণে চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে। পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রস্তাব করছে, জি-৭ দেশগুলো যেন ইউরোপে আটকে থাকা রাশিয়ার প্রায় ৩০০ বিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ বাজেয়াপ্ত করার আইনগত পথ তৈরি করে এবং সেই সম্পদের মূলধন বা সুদ ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ব্যয় করে।

এর আগে এই সপ্তাহেই ট্রাম্প ইউরোপীয় নেতাদের সতর্ক করেছেন, প্রয়োজনে ভারত ও চীনের ওপর নতুন করে কঠোর শুল্ক আরোপ করবেন তিনি—তবে শর্ত হলো, ইউরোপকেও একই পদক্ষেপ নিতে হবে। ব্লুমবার্গ জানায়, ওয়াশিংটনে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন কর্মকর্তাদের বৈঠকে ফোনে যোগ দিয়ে ট্রাম্প এই প্রস্তাব দিয়েছেন।

মার্কিন প্রশাসনের কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি রাশিয়ার ওপর পশ্চিমা চাপ আরও বাড়িয়ে দেবে এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার নতুন পর্ব শুরু করারও ইঙ্গিত হতে পারে।

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img