Sunday, February 1, 2026
26 C
Dhaka

অণুজীবের সমান আকারের রোবট তৈরি করলেন বিজ্ঞানীরা

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে নতুন এক মাইলফলক অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যৌথভাবে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র আকারের একটি রোবট তৈরি করেছেন, যা নিজের মতো করে চিন্তা করতে এবং নড়াচড়া করতে সক্ষম। সম্পূর্ণ প্রোগ্রামযোগ্য এই রোবটটির আকার অণুজীবের কাছাকাছি হলেও পরিবেশের পরিবর্তনের সঙ্গে তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পারে।

গবেষকদের দাবি, এটি এখন পর্যন্ত তৈরি হওয়া প্রোগ্রামযোগ্য রোবটগুলোর মধ্যে সবচেয়ে ছোট। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মার্ক মিসকিন জানান, আগের প্রযুক্তির তুলনায় এই রোবটকে প্রায় ১০ হাজার গুণ ছোট করা সম্ভব হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি প্রোগ্রামযোগ্য রোবট প্রযুক্তিতে এক নতুন যুগের সূচনা করেছে। এই ক্ষুদ্র রোবটগুলো মাছের ঝাঁকের মতো দলবদ্ধভাবে কাজ করতে পারে এবং এতে কোনো যান্ত্রিক অংশ না থাকায় এটি অত্যন্ত টেকসই।

রোবটটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি সহজেই মাইক্রো পিপেটের মাধ্যমে স্থানান্তর করা যায় এবং মাসের পর মাস পানির ভেতরে সাঁতার কাটতে পারে। পানির ঘনত্ব বেশি হওয়ায় সাধারণত মাইক্রো রোবটের জন্য চলাচল কঠিন হলেও, এই রোবট চারপাশে একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করে। সেই ক্ষেত্র তরলের আয়নকে ধাক্কা দিয়ে পানির অণুগুলো সরিয়ে দেয়, ফলে রোবটটি সামনের দিকে এগিয়ে যেতে পারে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড ব্লাউয়ের নেতৃত্বে গবেষক দল রোবটটির ‘মস্তিষ্ক’ তৈরি করেছে। এই মাইক্রো চিপ মাত্র ৭৫ ন্যানোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে, যা একটি স্মার্টওয়াচের তুলনায় প্রায় এক লাখ গুণ কম শক্তি খরচ করে। শক্তির জোগান নিশ্চিত করতে রোবটটির বড় অংশজুড়ে রয়েছে ক্ষুদ্র সোলার প্যানেল।

আকার অত্যন্ত ছোট হওয়ায় বিজ্ঞানীরা প্রচলিত কমান্ড সংকুচিত করে নতুন ধরনের নির্দেশনায় রূপ দিয়েছেন। গবেষকদের আশা, ভবিষ্যতে এই ধরনের রোবট মানুষের শরীরের ভেতরে কোষভিত্তিক চিকিৎসা, সূক্ষ্ম অস্ত্রোপচার এবং অতিক্ষুদ্র যন্ত্রাংশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শীতে চুল রুক্ষ হওয়ার পেছনের প্রধান কারণগুলো

শীত মৌসুমে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা হ্রাস...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রের ভূমিকা কী হওয়া উচিত

বর্তমান সময়ে বাজার ব্যবস্থায় একশ্রেণির অসাধু ব্যবসায়ীর কারণে নিত্যপণ্যের...

দ্বীনদার জীবনসঙ্গী কেন জরুরি

ইসলামে বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়; এটি শালীনতা, পবিত্রতা...

বিরল রোগটি নিয়ে চিকিৎসকদের নতুন ভাবনা

অ্যালকোহল গ্রহণ না করেও খাবার খাওয়ার পর মাতালের মতো...

দাঁত দিয়ে নখ কাটা কেন শিশুর জন্য ক্ষতিকর

অনেক সময় বাবা-মায়ের চোখের আড়াল হলেই শিশুসন্তান দাঁত দিয়ে...

দৈনন্দিন জীবনে স্ট্রেস নিয়ন্ত্রণের কৌশল

অফিস ও পারিবারিক দায়িত্ব, আর্থিক সংকট, অসুস্থতা কিংবা সম্পর্কজনিত...

ইসলামি শরীয়তে স্ত্রীর উপার্জনের অধিকার কী

বর্তমান সমাজে অনেক পরিবারেই স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। নারীদের কর্মক্ষেত্রে...

কুরআন ও সুন্নাহ নারীর অধিকার কী বলে

ইসলামী সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত—নারী নিজে থেকে...

স্কুল শিক্ষায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ

বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি।...

সামাজিক মাধ্যম নিয়ে অভিভাবকদের উদ্বেগ কতটা যৌক্তিক

বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি আলোচিত...

ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার পরিচিত হলেও ত্বকের যত্নেও এই...

গোসল ফরজ হলে কী কী কাজ করা যাবে

সহবাস বা স্বপ্নদোষের পর ফরজ গোসল করার সময়সীমা নিয়ে...

কেন ঘুমের মধ্যেও মুখ বন্ধ রাখতে পারে না মানুষ

ঘুমের সময় মানুষ কখনো অস্পষ্ট বিড়বিড়ানি, কখনো আবার জোরে...

উল্টো হাঁটা কীভাবে বাড়ায় মস্তিষ্কের সক্ষমতা

নিয়মিত হাঁটা শরীর সুস্থ রাখতে সহায়ক—এ কথা সবারই জানা।...
spot_img

আরও পড়ুন

শীতে চুল রুক্ষ হওয়ার পেছনের প্রধান কারণগুলো

শীত মৌসুমে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাতাসের আর্দ্রতা হ্রাস পায়। এর প্রভাব সরাসরি পড়ে চুল ও মাথার ত্বকে। ফলে অনেকের চুল রুক্ষ, শুষ্ক ও...

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাষ্ট্রের ভূমিকা কী হওয়া উচিত

বর্তমান সময়ে বাজার ব্যবস্থায় একশ্রেণির অসাধু ব্যবসায়ীর কারণে নিত্যপণ্যের দামে অস্থিরতা দেখা যাচ্ছে। অধিক মুনাফার আশায় তারা পণ্য গুদামজাত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে,...

দ্বীনদার জীবনসঙ্গী কেন জরুরি

ইসলামে বিয়ে শুধু সামাজিক বন্ধন নয়; এটি শালীনতা, পবিত্রতা ও পরিপূর্ণ জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কুরআন ও সুন্নাহর আলোকে বিয়েকে অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত হিসেবে...

বিরল রোগটি নিয়ে চিকিৎসকদের নতুন ভাবনা

অ্যালকোহল গ্রহণ না করেও খাবার খাওয়ার পর মাতালের মতো আচরণ—উনিশ শতকের শেষভাগ থেকেই এমন কিছু অদ্ভুত রোগীর কথা চিকিৎসাবিজ্ঞানে আলোচিত। বিরল এই সমস্যাটি পরিচিত...
spot_img