Saturday, March 7, 2026
26.7 C
Dhaka

নিষিদ্ধ ক্রিয়েটরদের ফিরিয়ে আনছে ইউটিউব

দীর্ঘ সময় নিষিদ্ধ থাকা কিছু ব্যবহারকারীকে নতুন অ্যাকাউন্ট খুলে আবারও ভিডিও পোস্টের অনুমতি দিচ্ছে ইউটিউব। ফলে আগের নীতিমালা ভঙ্গের অভিযোগে সরিয়ে দেওয়া কিছু ভিডিওও ফের প্রকাশ পেতে পারে।

গত মাসে ইউটিউব ঘোষণা করে, নির্দিষ্ট শর্তে আগের নিষিদ্ধ ক্রিয়েটর ও তাদের কিছু কনটেন্টকে পুনরায় ফিরিয়ে আনা হবে। এই সিদ্ধান্ত আসে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান আইনপ্রণেতাদের এক তদন্তের পর, যেখানে অভিযোগ করা হয়েছিল বাইডেন প্রশাসন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ প্রয়োগ করেছিল নির্দিষ্ট কনটেন্ট সরাতে।

ইউটিউব জানিয়েছে, গত কয়েক বছরে তারা কোভিড-১৯ ও ২০২০ সালের মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলো তুলে নিয়েছে। ফলে এই কারণে বন্ধ হওয়া চ্যানেলগুলো পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পাবে।

কোম্পানির এক ব্লগপোস্টে বলা হয়, “অনেক ক্রিয়েটর দ্বিতীয় সুযোগ পাওয়ার যোগ্য। ইউটিউব যেমন বদলেছে, তেমনি আমাদের কমিউনিটির সঙ্গে সম্পর্কেও নতুন ভারসাম্য আনতে চাই।”

কীভাবে কাজ করবে নতুন নীতি
আগের নিষিদ্ধ ব্যবহারকারীরা তাদের পুরনো অ্যাকাউন্টে লগইন করলে নতুন অ্যাকাউন্ট তৈরির অনুরোধ করতে পারবেন। তবে এটি ধীরে ধীরে চালু করা হবে, যাতে আবেদন যাচাই প্রক্রিয়ায় দেরি না হয়। কমপক্ষে এক বছর আগে নিষিদ্ধ হওয়া ব্যবহারকারীরাই এই সুযোগ পাবেন।

আবেদন যাচাই করা হবে ব্যবহারকারীর পূর্বের আচরণ, নিয়মভঙ্গের মাত্রা এবং অন্যান্য প্ল্যাটফর্মে তাদের কার্যকলাপের ভিত্তিতে। তবে কপিরাইট লঙ্ঘন, ক্রিয়েটর রেসপনসিবিলিটি নীতি ভঙ্গ বা নিজে থেকে চ্যানেল মুছে ফেলা ব্যবহারকারীরা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

যাদের আবেদন অনুমোদিত হবে, তারা পুরনো চ্যানেল বা সাবস্ক্রাইবার ফিরে পাবেন না; সম্পূর্ণ নতুনভাবে শুরু করতে হবে। তবে আগের ভিডিওগুলো ইউটিউবের বর্তমান নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে সেগুলো পুনরায় আপলোড করা যাবে।

ইউটিউব জানায়, নতুন অ্যাকাউন্টগুলোও ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হতে পারবে যদি তারা নির্ধারিত শর্ত পূরণ করে। তাদের জন্যও থাকবে প্রচলিত তিন–স্ট্রাইক নীতি।

সংস্থার মুখপাত্র বলেন, “এই পরিবর্তন আমাদের স্বাধীন মতপ্রকাশের প্রতিশ্রুতির অংশ। আমরা চাই ব্যবহারকারীরা স্পষ্টভাবে জানুক কোন আচরণে তারা নিষিদ্ধ হতে পারে।”

অন্যদিকে মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গও জানিয়েছেন, তার কোম্পানি “স্বাধীন মতপ্রকাশের নীতিতে” ফিরে যাচ্ছে এবং তৃতীয় পক্ষের ফ্যাক্টচেকারদের ওপর আর নির্ভর করবে না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায়...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির...

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ...

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উৎসবে সম্মাননা পেলেন নির্মাতা জীবন শাহাদাৎ

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গ...

জয় ফাঁস করলেন একঝাঁক নায়িকার নাম, স্ক্রিনশট পোস্ট করে নজর কাড়লেন

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক...

স্থূলতা প্রতিরোধে প্রতিদিনের ছয় অভ্যাস

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে স্থূলতা বা ওবেসিটির হার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের...

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখতে আগামী রোববার (৮...

সহজ রেসিপিতে তৈরি করুন মচমচে চিকেন কিউব বাইট

ঈদের দিন পরিবারের সদস্য ও অতিথিদের জন্য ভিন্ন স্বাদের...

রাশিয়ার গোয়েন্দা সহায়তায় ইরান, দাবি মার্কিন গণমাধ্যমের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি পশ্চিমা...

এআই ফিচার নিয়ে নতুন ল্যাপটপ সিরিজ আনল লেনোভো

প্রযুক্তি খাতের অন্যতম বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬–এ...

ইরানে সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাপ ও ওয়েবসাইট

ইরানের বিভিন্ন অনলাইন সেবা, সরকারি প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে...

আত্মশুদ্ধির মাসে যে ইবাদত জরুরি

রমজান মাস সংক্ষিপ্ত হলেও আত্মশুদ্ধি, ক্ষমা লাভ এবং আল্লাহর...

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট...
spot_img

আরও পড়ুন

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায় প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে তরুণদের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। এখন পর্যন্ত গণনায় দলটি ১১০টি...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির এক গুরুত্বপূর্ণ সময়। পুরো মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মানুষ নিজেকে পাপ ও অবাধ্যতা থেকে দূরে...

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন ইবাদত, ত্যাগ, সংযম ও দানশীলতার প্রতিটি আমলের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পায়। এ সময় মানুষের আত্মিক...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি এবং...
spot_img