Friday, June 12, 2026
29.8 C
Dhaka

শর্ত না মানলে জুলাই সনদে স্বাক্ষর নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

দুই শর্ত পূরণ না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আইনি ভিত্তি ও আদেশের নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করব না। এসব নিশ্চয়তা না থাকলে স্বাক্ষর অর্থহীন হবে।”

নাহিদ ইসলাম জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে এবং তার খসড়া নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর ঐক্যমত হওয়া জরুরি। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায়ের ভিত্তিতে প্রধান উপদেষ্টা জারি করবেন। আদেশের টেক্সট আগে দেখতে না পারলে আমরা সনদে স্বাক্ষর করব না।”

তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস যেহেতু জুলাই গণঅভ্যুত্থনের শক্তিতে সরকার গঠন করেছেন, তাই এই আদেশ প্রেসিডেন্ট নয়, বরং সরকারপ্রধান হিসেবে তিনিই জারি করবেন।

নাহিদ ইসলাম জানান, জুলাই সনদে থাকা ৮৪টি সংস্কার বিষয় গণভোটে যাবে এবং সেখানে আলাদা কোনো ‘নোট অব ডিসেন্ট’ কার্যকর হবে না। গণভোটের প্রশ্নগুলো আগেই চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোকে দেখাতে হবে।

তিনি বলেন, “গণভোটে সনদ অনুমোদিত হলে পরবর্তী সংসদকে সংবিধান সংস্কারের ক্ষমতা দেওয়া হবে। এই বিষয়ে প্রায় সবাই একমত হলেও এখনো স্পষ্ট নয় এটি সংশোধনী আকারে হবে কি না।”

এনসিপির এই সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া এবং মূল টেক্সট দলকে না দেখানো—এই দুই কারণেই দলটি সনদ স্বাক্ষর অনুষ্ঠান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন...

অ্যাঙ্গোলায় মিলল নতুন প্রজাতির ফড়িং, ঘাসফড়িং ও আলো বিচ্ছুরণকারী মাকড়সা

বিশ্বজুড়ে জীববৈচিত্র্য হুমকির মুখে থাকা অবস্থায় আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা...

গর্ভে মৃত শিশুর দাফন ও জানাজা সম্পর্কে ইসলামের নির্দেশনা

মায়ের গর্ভে কোনো শিশুর মৃত্যু হলে এবং পরে অপারেশন...

মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন বড় শরিফপুর কোতওয়ালী মসজিদ

কুমিল্লার লাকশাম উপজেলার বড় শরিফপুর গ্রামে ইতিহাস, স্থাপত্য ও...

সৌরচক্রে অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত

সূর্যের অভ্যন্তরীণ ছন্দে দীর্ঘমেয়াদি পরিবর্তনের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা, যা...

প্রাক্তনের স্মৃতি ভুলতে কত সময় লাগে, কী বলছে বিজ্ঞান

একটি সম্পর্কের সমাপ্তি মানুষের জীবনে গভীর মানসিক প্রভাব ফেলতে...

‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’: শিক্ষায় নতুন চমক!

দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে নতুন বাজেটে...

ক্ষুদ্র মস্তিষ্কের মৌমাছিরাও পারে হাতিয়ার ব্যবহার করে জটিল সমস্যা সমাধান

পতঙ্গদের সাধারণত সহজাত প্রবৃত্তিনির্ভর প্রাণী হিসেবে বিবেচনা করা হলেও...

বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীতে...
spot_img

আরও পড়ুন

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে সংশ্লিষ্ট স্থান অপবিত্র হয়ে যায় কি না—এ প্রশ্ন অনেক মুসল্লির মধ্যেই দেখা যায়। ইসলামি বিধান...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এআই প্রযুক্তি ব্যবহার করে এমন একটি ভ্যাকসিন...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা বাঙালি সংস্কৃতিরই একটি অংশ। তবে কয়েকদিন ধরে অতিরিক্ত মাংস খাওয়া, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং কম শারীরিক...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের সামাজিক ও আধ্যাত্মিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। কোরআন ও হাদিসে অহংকারকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে...
spot_img