Saturday, January 24, 2026
17 C
Dhaka

মেহেরপুরে একাঙ্গী চাষে ব্যাংকারের সফলতা

একাঙ্গী বা ভুঁই চম্পা মসলা জাতীয় একটি লাভজনক ফসল। দেখতে কিছুটা আদার মতো হলেও এটি দিয়ে তৈরি হয় ভেষজ ওষুধ, সুগন্ধি ও মাছের খাবার। পাশাপাশি রান্নার মসলা হিসেবেও একাঙ্গীর ব্যবহার বাড়ছে। এই ফসল চাষে খরচের তুলনায় লাভ হয় দ্বিগুণেরও বেশি।

মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার ইশতিয়াক হোসেন পেশায় ব্যাংকার হলেও কৃষির প্রতি আগ্রহ থেকে দেড় বিঘা জমিতে একাঙ্গী চাষ শুরু করেছেন। বন্ধুর পরামর্শে মাত্র ১ লাখ ৫০ হাজার টাকা খরচ করে তিনি ফসলটির চাষ শুরু করেন। এখন তিনি বিঘাপ্রতি পাঁচ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন।

ইশতিয়াক হোসেন জানান, একাঙ্গী রান্নার মসলা ও সুগন্ধি তৈরির পাশাপাশি মাছের খাবার হিসেবেও ব্যবহৃত হয়। এতে সার ও কীটনাশকের প্রয়োজন খুবই কম, রোগবালাইও তুলনামূলক কম। একমাত্র পচা বা ধসা রোগ দেখা দেয়, যা নিয়মিত পরিচর্যা করলে প্রতিরোধ সম্ভব। বর্তমানে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে একাঙ্গীর দাম মনপ্রতি ৫ থেকে ৮ হাজার টাকা। ভালো ফলন হলে দেড় বিঘা জমিতে প্রায় পাঁচ লাখ টাকা পর্যন্ত লাভ সম্ভব।

তার ছোট ভাই রাফিজুল ইসলাম বলেন, বড় ভাই চাকরির কারণে মাঠে থাকতে পারেন না। তাই আমি জমিতে সার-বিষ দেওয়া ও আগাছা পরিষ্কারের কাজ করি।

ইশতিয়াকের উদ্যোগে স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। কৃষক শহিদুল ইসলাম বলেন, দেবীপুর মাঠে এই ফসল আগে কেউ চাষ করেনি। ফলন ভালো ও বাজারে দামও ভালো, তাই আগামী মৌসুমে আমিও চাষ করব।

আরেক কৃষক আছের আলী বলেন, একাঙ্গী চাষে খরচ কম, সার-বিষ কম লাগে এবং রোগবালাই প্রায় নেই। তাই লাভের সম্ভাবনাও বেশি। সঠিক পরামর্শ পেলে আমিও চাষে নামব।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, একাঙ্গী একটি মসলা জাতীয় লাভজনক ফসল, যা মাছের খাবার হিসেবেও ব্যবহৃত হয়। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় কৃষকদের উৎসাহ দিতে মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর মেহেরপুর জেলায় প্রায় ১০ হেক্টর জমিতে একাঙ্গী চাষ হয়েছে। বাজার ব্যবস্থাপনা ও দাম ভালো থাকলে আগামী মৌসুমে এই ফসলের চাষ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত...

ভুয়া অ্যাড ব্লকারে বাড়ছে সাইবার ঝুঁকি

ইন্টারনেটে বিজ্ঞাপন এড়াতে অনেকেই বিভিন্ন ধরনের অ্যাড ব্লকার এক্সটেনশন...

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনের পথসভায় হামলার চেষ্টা

ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায়...

মার্কিন বাজার ধরে রাখতে টিকটকের নতুন কৌশল

মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটক যুক্তরাষ্ট্রে...

২০ বছরে সর্বোচ্চ তীব্রতার সৌরঝড়ের পূর্বাভাস

গত ২০ বছরে সবচেয়ে শক্তিশালী একটি সৌরঝড় সূর্যে সৃষ্টি...

নারায়ণগঞ্জে নির্বাচনী পথসভায় তীব্র মন্তব্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন,...

আইভিশন টেকের শেয়ার ২৮ শতাংশ বেড়ে ৩৫ লাখ ইউরো বৃদ্ধি

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল...

৬১ বলে সেঞ্চুরি, চট্টগ্রামকে ১৭৫ রানের টার্গেট

বিপিএলে রান পাচ্ছিলেন, তবে আগের ১২ ইনিংসে মাত্র একটি...

ভোট ও গণমাধ্যম সংস্কার নিয়ে শফিকুল আলমের মন্তব্য

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের...

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ বিএনপির

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন...

আইসিসি-বিসিবির টানাপড়েন ক্রীড়া ও অর্থনীতিতে চ্যালেঞ্জ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার পথে...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের আগে নেইমারের জন্য প্রতিযোগিতামূলক খেলার সুযোগ

হাঁটুর অস্ত্রোপচারের পর অবশেষে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। গত ২২ ডিসেম্বর হাঁটুর আর্থ্রোস্কোপি অস্ত্রোপচারের প্রায় এক মাস পর তার প্রত্যাবর্তনের সম্ভাব্য...

পলাশ মুচ্ছলের বিরুদ্ধে ৪০ লাখ রুপি প্রতারণার অভিযোগ

ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার বিতর্ক কাটিয়ে নতুন ছবির কাজ শুরু করেছিলেন সুরকার পলাশ মুচ্ছল। কিন্তু সম্প্রতি তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার...

হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন মামলা

কলকাতার আনন্দপুর থানায় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন...

ভালো কোলেস্টেরল বাড়ানোর সহজ জীবনধারার উপায়

সময়ের সঙ্গে মানুষের জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে। ব্যস্ত জীবনের কারণে আজকাল বেশি মানুষ বাইরের খাবার খাচ্ছে, যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর...
spot_img