Tuesday, June 2, 2026
30.3 C
Dhaka

ইসলামে সম্মান রক্ষার নির্দেশনা

মানুষের সঙ্গে আচরণে সম্মান বজায় রাখা ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা। অনেক সময় অজান্তেই কথাবার্তা বা আচরণের মাধ্যমে অন্যের মনে আঘাত দেওয়া হয়, যা সমাজে বিরূপ প্রভাব ফেলে। ইসলাম এ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে, যা একটি সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে সহায়ক।

প্রথমত, কাউকে উপহাস বা তুচ্ছ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আল্লাহ বলেন, “হে মুমিনগণ, কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্রূপ না করে; হতে পারে তারা তাদের চেয়ে উত্তম।” (সুরা হুজুরাত, আয়াত: ১১)

দ্বিতীয়ত, অন্যের গোপন বিষয় প্রকাশ না করার নির্দেশনা রয়েছে। মহানবী (সা.) বলেন, “যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, কেয়ামতের দিন আল্লাহ-তাআলাও তার দোষ গোপন রাখবেন।” (সহিহ বুখারি, হাদিস: ২৪৪২)

তৃতীয়ত, পরনিন্দা বা গিবত থেকে দূরে থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনে বলা হয়েছে, “তোমরা একে অপরের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে পছন্দ করবে?” (সুরা হুজুরাত, আয়াত: ১২)

চতুর্থত, মানুষের সঙ্গে কোমল ও ভদ্র ভাষায় কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। কোরআনে বলা হয়েছে, “তোমরা মানুষের সঙ্গে উত্তম ভাষায় কথা বলবে।” (সুরা বাকারা, আয়াত: ৮৩)

পঞ্চমত, মানুষের মর্যাদা নির্ধারণে তাকওয়াকে প্রধান মানদণ্ড হিসেবে তুলে ধরা হয়েছে। আল্লাহ বলেন, “নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে তিনিই অধিক মর্যাদাবান, যিনি অধিক খোদাভীরু।” (সুরা হুজুরাত, আয়াত: ১৩)

ষষ্ঠত, কাউকে অপমানজনক নামে সম্বোধন না করার নির্দেশ রয়েছে। আল্লাহ বলেন, “হে মুমিনগণ,…এবং তোমরা একে অপরকে মন্দ নামে সম্বোধন করো না। ইমান আনার পর এটি কতই না নিকৃষ্ট! যারা এই পাপ থেকে তওবা করেনি, তারাই জালেম।” (সুরা হুজুরাত, আয়াত: ১১)

এই শিক্ষাগুলো অনুসরণ করলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বৃদ্ধি পায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...

খনির উপকরণ বিস্ফোরণে রক্তাক্ত মিয়ানমারের গ্রাম

মিয়ানমারের উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত...

আকাস জোটের নতুন উদ্যোগ, নজর সাবমেরিন কেবল সুরক্ষায়

সমুদ্রতলের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো সুরক্ষা এবং প্রতিরক্ষা সক্ষমতা আরও...

ইরান নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততা নিয়ে নতুন মন্তব্য করেছেন...
spot_img

আরও পড়ুন

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, এমন কোনো সফলতা সমাজের জন্য কল্যাণকর হতে পারে না, যা একজন মানুষকে তার বাবা-মায়ের প্রতি...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে আঘাতের বিভিন্ন চিহ্ন পাওয়া যাওয়ায় ঘটনাটিকে ঘিরে...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড...
spot_img