Saturday, February 28, 2026
21.4 C
Dhaka

অসম্পূর্ণ অজুতে নামাজ পড়লে কী করণীয়

ইসলামে অজু নামাজের পূর্বশর্ত। অজুর ক্ষেত্রে নির্ধারিত অঙ্গগুলো পরিপূর্ণভাবে ধোয়া ফরজ। এর মধ্যে রয়েছে চেহারা, কনুইসহ দুই হাত এবং টাখনুসহ দুই পা। এই অঙ্গগুলোর কোনো অংশ যদি শুকনো থেকে যায়, তাহলে অজু সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে না। ফলে সেই অজু দিয়ে আদায় করা নামাজও শুদ্ধ হবে না।

ফিকহের বিধান অনুযায়ী, কনুই, গোড়ালি, হাত ও পায়ের আঙুলের ফাঁকসহ যেসব স্থানে পানি না পৌঁছানোর আশঙ্কা থাকে, সেসব জায়গা বিশেষভাবে ভালো করে ধুতে হবে। চামড়া পর্যন্ত পানি পৌঁছাতে বাধা সৃষ্টি করে এমন কোনো বস্তু লেগে থাকলে সেটিও আগে সরিয়ে নিতে হবে। কনুইসহ ফরজ অঙ্গের কোনো অংশ শুকনো থাকলে অজু বাতিল হয়ে যাবে এবং সেই অজুতে নামাজ আদায় করলে তা পুনরায় পড়তে হবে।

নামাজের মধ্যে যদি কেউ লক্ষ্য করে যে তার অজুর কোনো অঙ্গ বা কোনো অংশ শুকনো রয়ে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে ওই অংশ ধুয়ে নিতে হবে। এরপর নতুন করে নামাজ আদায় করতে হবে। আর যদি নামাজ শেষ করার পর বিষয়টি বোঝা যায়, তবুও ওই নামাজ পুনরায় পড়া জরুরি হবে।

এই বিষয়ে হাদিসে কঠোর সতর্কবার্তাও এসেছে। আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, এক সফরে রাসুল (সা.) আমাদের পেছনে রয়ে গিয়েছিলেন। আমরা আসরের নামাজে দেরি করেছিলাম। তিনি এসে দেখলেন, আমরা তাড়াহুড়ার কারণে পা ভালোভাবে না ধুয়ে হালকাভাবে মাসেহের মতো করে নিচ্ছিলাম। তখন তিনি উচ্চস্বরে বললেন, সর্বনাশ শুকনো গোড়ালির লোকেরা জাহান্নামে যাবে, তোমরা পূর্ণরূপে অজু করো। (সহিহ মুসলিম)

আরেক হাদিসে লাকিত ইবনে সাবিরাহ (রা.) বলেন, তিনি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে অজু সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, অজুর অঙ্গগুলো পরিপূর্ণভাবে ধুবে, আঙুলগুলোর মধ্যে খিলাল করবে এবং উত্তমরূপে নাকে পানি পৌঁছাবে, যদি রোজাদার না হও। (সুনানে আবু দাউদ)

তবে কেউ যদি অজু করার পর বুঝতে পারে যে কোনো অঙ্গ বা কোনো অংশ শুকনো রয়ে গেছে, তাহলে শুধু সেই অংশটুকু ধুয়ে নিলেই অজু সম্পন্ন হয়ে যাবে, নতুন করে পুরো অজু করার প্রয়োজন নেই। তবে ওই অজুতে যদি নামাজ আদায় করা হয়ে থাকে, তাহলে সেই নামাজ পুনরায় পড়তে হবে। উবাইদ ইবনে উমাইর (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর (রা.) এক ব্যক্তিকে দেখলেন যার পায়ের একটি অংশ অজুতে শুকনো ছিল। তিনি তাকে ওই অংশ ধুয়ে পুনরায় নামাজ আদায়ের নির্দেশ দেন। (মুসান্নাফে ইবনে আবি শাইবা)

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

স্পেসএক্স ও এক্সএআই একীভূত হয়ে প্রযুক্তি বিশ্বে নতুন অধ্যায়

ইলোন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

রাতে শিশুর ক্ষুধা কেন বাড়ে

দিনভর ব্যস্ততার পর রাতে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে অনেক...

ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও কুরআন শিক্ষা প্রসারে উদ্যোগ

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার...

নিউজিল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

জিতলেই সেমিফাইনালের টিকেট, আর হারলেই অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলংকা...

প্রশাসন ও জনপ্রতিনিধি সক্রিয় হলে জনগণ সহজে সেবা পাবে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের...

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ...

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি...

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন...

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টঙ্গীতে আ.লীগের ব্যানার

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কার্যক্রম...

গাজীপুরে নারী শ্রমিক হত্যাকাণ্ডে সাবেক স্বামী আটক

গাজীপুরে পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যার ঘটনায় তার সাবেক...

আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে জোর

দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে কর আদায় বৃদ্ধি ও...
spot_img

আরও পড়ুন

স্পেসএক্স ও এক্সএআই একীভূত হয়ে প্রযুক্তি বিশ্বে নতুন অধ্যায়

ইলোন মাস্কের মালিকানাধীন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্টার্টআপ এক্সএআই অধিগ্রহণ করেছে। সাম্প্রতিক এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সম্মিলিত বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১...

রাতে শিশুর ক্ষুধা কেন বাড়ে

দিনভর ব্যস্ততার পর রাতে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে অনেক অভিভাবকই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন। ঠিক ঘুমানোর আগমুহূর্তে শিশু জানায়, তার ক্ষুধা লেগেছে। চিকিৎসকদের...

ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও কুরআন শিক্ষা প্রসারে উদ্যোগ

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার পর দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার ৬৩ নিউস্কাটনস্থ বিয়াম অডিটরিয়ামে বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও অ্যাওয়ার্ড...

নিউজিল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

জিতলেই সেমিফাইনালের টিকেট, আর হারলেই অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের ফলাফলের দিকে—এমন অবস্থায় ইংল্যান্ডকে ১৬০ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন...
spot_img