Thursday, July 9, 2026
25.5 C
Dhaka

বাবা-মায়ের বিচ্ছেদে সন্তানের ওপর প্রভাব

পরিবার ভাঙনের অভিজ্ঞতা শিশুদের মানসিক গঠনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী নোরা ফতেহি নিজের শৈশবের অভিজ্ঞতার কথা তুলে ধরার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

নোরা জানান, খুব ছোট বয়সেই তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। এরপর মায়ের একক সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি। বিচ্ছেদের পর বাবার সঙ্গে যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যায়, যা তাঁর মানসিক জগতে গভীর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, কোনো সম্পর্কে যাওয়ার আগে আমি অনেক ভাবি। কারণ আমার মাথায় বারবার বাবা-মায়ের বিচ্ছেদের স্মৃতি ফিরে আসে।

নোরার ভাষ্য অনুযায়ী, এই অভিজ্ঞতা শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, আবেগ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। তিনি আরও বলেন, অনেক ভালো মানুষের সঙ্গেও দেখা হয়েছে, কিন্তু সেই ভয় আমাকে পিছিয়ে দেয়।

মনোবিজ্ঞানীদের মতে, বাবা-মায়ের বিচ্ছেদ শিশুদের মনে ভয়, অনিশ্চয়তা, দুঃখ ও ক্ষোভের জন্ম দিতে পারে। অনেক ক্ষেত্রে শিশুর আত্মবিশ্বাস কমে যায় এবং ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভীতি তৈরি হয়। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে অভিভাবকদের আচরণ সন্তানের মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বিচ্ছেদের সিদ্ধান্ত হলে সন্তানের বয়স অনুযায়ী তাকে বিষয়টি পরিষ্কারভাবে জানানো উচিত। একই সঙ্গে বাবা-মায়ের একজন সম্পর্কে আরেকজনের নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। সন্তান যেন নিজেকে একা মনে না করে, সে বিষয়েও সচেতন থাকতে হবে।

মনোবিজ্ঞানীরা আরও বলছেন, সন্তানের অনুভূতি মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনে শিশু মনোবিশেষজ্ঞের সহায়তা নেওয়া জরুরি। তাদের মতে, ভালোবাসা, ধৈর্য ও পারিবারিক সহায়তা থাকলে কঠিন পরিস্থিতিও অনেকটা সহজ হয়ে ওঠে।

বিয়ে বিচ্ছেদ জীবনের কঠিন বাস্তবতা হলেও, সন্তানের মানসিক নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করা অভিভাবকদের অন্যতম প্রধান দায়িত্ব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে আলোচনায় শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফুটবল...

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান...

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে...

ট্রাম্পের মিম কয়েনে বিনিয়োগকারীদের বড় লোকসান, ক্ষতি ৩৮০ কোটি ডলারের বেশি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া মিম কয়েনে...

আপনার পছন্দ অনুযায়ী কথা বলবে অ্যাপলের সিরি, আসছে নতুন নিয়ন্ত্রণ সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সহকারী সিরিকে আরও স্বাভাবিক, ব্যক্তিকেন্দ্রিক এবং...

খাওয়ার পর পেটব্যথা কেন হয়, কোন লক্ষণ কী সমস্যার ইঙ্গিত দেয়

খাবার খাওয়ার পর অনেকেরই পেটে অস্বস্তি বা ব্যথা শুরু...

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন ১২ আগস্ট, কী কী পরিবর্তন আসতে পারে

নতুন প্রজন্মের পিক্সেল স্মার্টফোন উন্মোচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে...

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...
spot_img

আরও পড়ুন

মুখে টেপ লাগিয়ে ঘুমানোর উপকারিতা কী, কী বলছেন বিশেষজ্ঞরা

বিশ্বকাপ ফুটবল ঘিরে আলোচনায় শুধু মাঠের পারফরম্যান্স নয়, ফুটবল তারকাদের জীবনযাপন ও স্বাস্থ্য অভ্যাসও উঠে আসছে। নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড মুখে টেপ লাগিয়ে...

এআই কি সত্যিই চাকরি কমাচ্ছে, নাকি তৈরি করছে নতুন কর্মসংস্থান?

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে একটি বড় প্রশ্ন সামনে এসেছে—এআই কি মানুষের চাকরি কেড়ে নিচ্ছে? বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের খবর এ...

এআই প্রতিযোগিতায় নতুন গতি, নিজেদের মডেল নিয়ে এগিয়ে আসছে এশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বৈশ্বিক প্রতিযোগিতায় এশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান নতুন উদ্ভাবন নিয়ে সামনে আসছে। যুক্তরাষ্ট্রের এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের উন্নত মডেলের ওপর সরকারি বিধিনিষেধ আরোপের...

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে যেসব খাবার নিয়মিত খাওয়া উচিত

উচ্চ কোলেস্টেরল বর্তমানে বিশ্বজুড়ে একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা ধমনীর ভেতরে জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে।...
spot_img