Friday, February 20, 2026
25.4 C
Dhaka

রমজানে রক্তে শর্করা নিয়ন্ত্রণের উপায়

বিশ্বজুড়ে প্রতি বছর রমজান মাসে বিপুলসংখ্যক মুসলমান ডায়াবেটিস থাকা সত্ত্বেও রোজা রাখেন। ধারণা করা হয়, বিশ্বে প্রায় ৮ থেকে ১২ কোটি মুসলমান ডায়াবেটিস নিয়ে রমজানে রোজা পালন করেন। বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৩৯ লাখ। এর মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় ১ কোটি ২৬ লাখ, যাদের বড় একটি অংশ রোজা রাখেন।

রোজার সময় ভোররাত থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়। ভৌগোলিক অবস্থান ও মৌসুমভেদে এই সময়কাল ১৪ থেকে সর্বোচ্চ ২৩ ঘণ্টা পর্যন্ত হতে পারে। বাংলাদেশে সাহরি ও ইফতারের মধ্যবর্তী সময় প্রায় ১৮ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হতে পারে। এত দীর্ঘ সময় না খেয়ে থাকা ডায়াবেটিস রোগীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে—এ নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে।

বিশ্বের মুসলিম ও অমুসলিম ডায়াবেটিস বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস রোগীদের জন্য রোজা রাখা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তে শর্করার তারতম্য, হাইপোগ্লাইসেমিয়া ও অন্যান্য জটিলতা দেখা দিতে পারে। তবে সঠিক স্বাস্থ্যবিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করলে অনেক ক্ষেত্রে এই ঝুঁকি কিছুটা কমানো সম্ভব।

যারা রোজা রাখতে চান, তাঁদের উচিত রোজা শুরুর অন্তত এক মাস আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা। এর মধ্যে রয়েছে খালি পেটে ও খাবারের দুই ঘণ্টা পর রক্তে গ্লুকোজ পরীক্ষা, লিপিড প্রোফাইল, লিভার, কিডনি ও হৃদ্‌যন্ত্রের কার্যকারিতা পরীক্ষা এবং HbA1C নির্ণয়।

রমজানের আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ ও ইনসুলিনের ডোজ সমন্বয় করা জরুরি। নিজের ইচ্ছায় কোনো ওষুধ পরিবর্তন করা উচিত নয়। কোন ওষুধ সাহরিতে এবং কোনটি ইফতারে নিতে হবে, সে বিষয়ে চিকিৎসকের নির্দেশনা মানতে হবে।

যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, বারবার রক্তে শর্করা কমে যায়, যারা গর্ভবতী অথবা গুরুতর শারীরিক জটিলতায় ভুগছেন—তাদের ক্ষেত্রে রোজা না রাখাই নিরাপদ বলে মনে করেন চিকিৎসকেরা।

সঠিক প্রস্তুতি, নিয়মিত পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে অনেক ডায়াবেটিস রোগী রমজানে নিরাপদে রোজা রাখতে পারেন। তবে স্বাস্থ্যঝুঁকি থাকলে রোজা না রাখাই বুদ্ধিমানের কাজ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

একুশের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ে বর্ণিল আলপনার উৎসব

মহান শহীদ দিবসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা...

ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতাদের নির্দেশ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী...

জামালপুরে ট্রাক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে ট্রাকের ধাক্কায়...

ব্যায়াম করেও ওজন না কমার বৈজ্ঞানিক ব্যাখ্যা

ব্যায়াম মানেই ওজন কমবে—এই ধারণা আমাদের অনেকের মধ্যেই গভীরভাবে...

থানা রোডের কার্যালয়ে পতাকা উত্তোলন ঘিরে আলোচনা

ফরিদপুর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কার্যালয়ে জাতীয়...

রমজানে শয়তান বন্দি থাকার ব্যাখ্যা

পবিত্র রমজান মাসে শয়তানদের শিকলবন্দি করা হয়—এ কথা একাধিক...

কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট কেন এত বিস্ময়কর

একবিংশ শতাব্দী এখনো চলমান, কিন্তু এই সময়টাই ধীরে ধীরে...

ডায়াবেটিসে ভুল খাদ্যাভ্যাসের ঝুঁকি

ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা হলো সকালে...

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তে লাইলাতুল কদরের তারিখ ঘোষণা

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ...

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভবিষ্যৎ নিয়ে নতুন বিতর্ক

২০৫০ সাল। মহাকাশ পর্যটনে বেরিয়েছেন আপনি। বিশাল এক বিলাসবহুল...

প্রাকৃতিক উপাদানে ঘরোয়া ময়েশ্চারাইজার

শীতের মৌসুমে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে একটি ভালো...

দুর্ঘটনাই বদলে দিয়েছে বিজ্ঞানের ইতিহাস

বিজ্ঞান ও প্রযুক্তির বড় আবিষ্কার মানেই যে দীর্ঘদিনের পরিকল্পিত...

আবর্জনা সংগ্রহে মিলছে নগদ টাকা সিরাজগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জ শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা’ নামে...

সিরাজগ‌ঞ্জে মাছবোঝাই নসিমনের চাপায় শিশু নিহত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদর ইউনিয়নের মেঘাই ঘাট এলাকায় অভিযান...
spot_img

আরও পড়ুন

একুশের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ে বর্ণিল আলপনার উৎসব

মহান শহীদ দিবসকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের সড়কজুড়ে আঁকা হয়েছে বর্ণিল আলপনা। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়...

ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতাদের নির্দেশ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধের জন্য ব্যবসায়ী নেতাদের সতর্ক করেছেন। তিনি বলেন,...

জামালপুরে ট্রাক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

জামালপুর শহরের পুরোনো ফেরিঘাট এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন মোহাম্মদ দেলোয়ার মাহমুদ (৫০) এবং তাঁর...

ব্যায়াম করেও ওজন না কমার বৈজ্ঞানিক ব্যাখ্যা

ব্যায়াম মানেই ওজন কমবে—এই ধারণা আমাদের অনেকের মধ্যেই গভীরভাবে গেঁথে আছে। জিমে ট্রেডমিলে দৌড়ে ঘাম ঝরানো, ক্যালরি বার্নের সংখ্যা দেখে স্বস্তি পাওয়া—সব মিলিয়ে মনে...
spot_img