গরমের দিনে শরীর সতেজ রাখতে স্বাস্থ্যকর পানীয় হিসেবে ফলের মকটেলের জনপ্রিয়তা বাড়ছে। অল্প সময় ও সহজ উপকরণে ঘরে বসেই তৈরি করা যায় এই পানীয়, যা অতিথি আপ্যায়নেও হতে পারে আকর্ষণীয় বিকল্প।
ফলের মকটেল তৈরিতে প্রয়োজন কমলার রস, চিনি, বিট লবণ, শুকনা মরিচের গুঁড়া, লেবুর রস ও পুদিনা পাতা। এর সঙ্গে যোগ করা হয় পাকা কলা, কমলা, পেঁপে ও কেশর আলুর টুকরা।
প্রথমে সব ফল ছোট ছোট টুকরা করে নিতে হবে। এরপর একটি পাত্রে কমলার রসের সঙ্গে চিনি, বিট লবণ, শুকনা মরিচ ও লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবশেষে এতে ফলের টুকরা ও পুদিনা পাতা যোগ করে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ফলের মকটেল।
এই পানীয় যেমন মুখরোচক, তেমনি শরীরের জন্যও উপকারী।
সিএ/এমআর


