Friday, March 27, 2026
25 C
Dhaka

ওজন কমাতে খাদ্যাভ্যাসে যেসব বদল জরুরি

ওজন কমাতে শুধু শরীরচর্চা করলেই যথেষ্ট নয়; দৈনন্দিন খাওয়া-দাওয়া ও জীবনযাপনের অভ্যাসেও পরিবর্তন আনতে হয়। বিশেষজ্ঞদের মতে, কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাসই ওজন কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।

প্রথমত, খাবারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি। দীর্ঘ সময় খালি পেটে না থেকে অল্প অল্প করে কয়েকবার খেলে শরীরের বিপাকক্রিয়া সক্রিয় থাকে। একসঙ্গে বেশি খাবার খাওয়া ওজন বাড়ার ঝুঁকি বাড়ায়।

নিয়মিত শরীরচর্চাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করলে শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সহায়ক হয়। তবে এটি নিয়মিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।

বিশেষজ্ঞরা রাতের খাবার ৯টার মধ্যে শেষ করার পরামর্শ দেন। রাতে দেরিতে খাবার খেলে হজমের সমস্যা হয় এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে। একই সঙ্গে রাতে জেগে থাকার অভ্যাসও নিয়ন্ত্রণে রাখা জরুরি, কারণ এতে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা দেখা দেয়।

ভাজা, তেলযুক্ত, অতিরিক্ত মশলাযুক্ত ও জাংক ফুড এড়িয়ে চলাই ভালো। এর পরিবর্তে প্রতিদিনের খাদ্যতালিকায় সাধারণ ঘরোয়া খাবার রাখলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ কমে।

চিনি কমানো ওজন কমানোর আরেকটি কার্যকর উপায়। ধীরে ধীরে চিনির পরিমাণ কমিয়ে আনলে শরীর সহজেই মানিয়ে নিতে পারে। পাশাপাশি বিশেষজ্ঞরা ক্র্যাশ ডায়েট থেকে দূরে থাকার পরামর্শ দেন। হঠাৎ করে খাবার বন্ধ করলে শরীর পুষ্টিহীনতায় ভুগতে পারে, যা ওজন কমানোর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।

সব মিলিয়ে, স্বাস্থ্যকর ওজন কমানোর জন্য নিয়মিত ব্যায়াম, পরিমিত খাবার এবং সঠিক জীবনযাপনের অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে কার্যকর উপায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মহানবীর কূটনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা

স্বাধীনতা ইসলামে একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ, যা কেবল আধ্যাত্মিক নয়,...

সকালে মোবাইল ব্যবহারে বাড়ছে মানসিক চাপ

অনেকেই রাত জেগে মোবাইল ব্যবহার করার পর সকালে ঘুম...

ভিনগ্রহ নয়, এটি ছিল এক টুকরো আলু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে তোলা একটি রহস্যময় ছবি ঘিরে...

একজন মুসলিমের কাছে স্বাধীনতার অর্থ কী

মানব ইতিহাসে স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক ধারণা। তবে...

পেট ফাঁপার সমস্যা এড়াতে করণীয়

অনেকেই ভারী বা তেল-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর পেট ফাঁপা,...

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায়...

টুঙ্গিপাড়ায় ককটেল বিস্ফোরণে মাদ্রাসাছাত্রের নামে মামলা

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল তৈরির সময়...

চট্টগ্রামের সন্দ্বীপে জ্বালানি সংকটে যান চলাচল থমকে যাওয়ার আশঙ্কা

প্রতিনিধি, সন্দ্বীপ: চট্টগ্রামের একমাত্র সাগরঘেরা দ্বীপ উপজেলা সন্দ্বীপে জ্বালানি...

রাজবাড়ীতে পদ্মা বাসডুবিতে একই পরিবারের তিনজনের মৃত্যু, মা–ছেলে–ভাগ্নিকে পাশাপাশি দাফন

প্রতিনিধি, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা...

হাতীবান্ধায় হাতকড়া পরা আসামিকে পালানোর দুই দিন পর আবার গ্রেপ্তার

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় চুরির অভিযোগে গ্রেপ্তার করা মনিরুজ্জামান...

আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার, মাংস বিক্রি করতে গিয়ে ধরা

প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের আলীকদমে সংরক্ষিত বন থেকে হরিণ শিকার...

‘৩০ লাখ শহীদের আত্মত্যাগ বারবার স্মরণ করতে হবে’

প্রতিনিধি, লক্ষ্মীপুর: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের...

তরুণদের সুখ কমার পেছনে সোশ্যাল মিডিয়ার ভূমিকা

পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে তরুণদের মানসিক সুস্থতা ও জীবনের...

কাপ্তাই হ্রদে লঞ্চের তলা ছিদ্র, ২০০-এর বেশি যাত্রী রক্ষা পেলেন

রাঙামাটি: কাপ্তাই হ্রদে বৃহস্পতিবার সকালে এক যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার...
spot_img

আরও পড়ুন

মহানবীর কূটনীতি ও প্রতিরক্ষা ব্যবস্থা

স্বাধীনতা ইসলামে একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ, যা কেবল আধ্যাত্মিক নয়, বরং সামাজিক ও রাষ্ট্রীয় পরিসরেও বিস্তৃত। মহানবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর জীবনে একটি স্বাধীন রাষ্ট্র...

সকালে মোবাইল ব্যবহারে বাড়ছে মানসিক চাপ

অনেকেই রাত জেগে মোবাইল ব্যবহার করার পর সকালে ঘুম থেকে উঠেই আবার ফোন হাতে নেন। এই অভ্যাস দীর্ঘমেয়াদে শরীর ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক...

ভিনগ্রহ নয়, এটি ছিল এক টুকরো আলু

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ভেতরে তোলা একটি রহস্যময় ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছবিটিতে ডিমের মতো একটি বস্তু থেকে কালচে টেন্টাকলসদৃশ অংশ...

একজন মুসলিমের কাছে স্বাধীনতার অর্থ কী

মানব ইতিহাসে স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক ধারণা। তবে ইসলামের দৃষ্টিতে স্বাধীনতা কেবল রাজনৈতিক বা ভৌগোলিক সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর অর্থ আরও...
spot_img