Saturday, June 13, 2026
27 C
Dhaka

গবেষণায় মিলল অটিজম আক্রান্ত শিশুদের জন্য সাঁতারের সুফল

অটিজমসহ বিভিন্ন প্রতিবন্ধকতায় ভোগা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সাঁতারের ইতিবাচক ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। সাম্প্রতিক এক গবেষণার তথ্য জানার পর সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে একটি ক্রীড়া একাডেমি প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে সাঁতার শেখানোর উদ্যোগ নিয়েছে। এতে অভিভাবক ও বিশেষজ্ঞদের মধ্যেও আশাবাদ তৈরি হয়েছে।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সাঁতার প্রশিক্ষণ প্রতিবন্ধী শিশুদের সামগ্রিক স্বাস্থ্য উন্নয়নের পাশাপাশি সামাজিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বাড়ে এবং দৈনন্দিন চলাফেরায় দক্ষতা উন্নত হয়।

বেলগ্রেডে অবস্থিত সুইম্বো স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা বোয়ান পোচুচা সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ পরিচালনা করছেন। তার লক্ষ্য হলো প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য ও মনোসামাজিক দক্ষতা বাড়ানো। তিনি বলেন, শিশুদের অগ্রগতি দেখাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

বোয়ান পোচুচা বলেন, এটা শুধু আমরা তাদের কী শেখাই তা নয়; আমরাও তাদের কাছ থেকে অনেক কিছু শিখি। কাজটা পারস্পরিক। আমাদের সবারই জীবনে অনেক সমস্যা আছে, কিন্তু যখন আমি এখানে পুলে আসি এবং এই শিশুদের কাছ থেকে ভালোবাসা পাই … এর কোনো তুলনা হয় না। আমরা সত্যিই তাদের কাছ থেকেও অনেক কিছু পাই।

তিনি আরও জানান, অভিভাবকরাও প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশ নেন এবং নিয়মিত উপস্থিত থাকেন, যা শিশুদের জন্য বড় ধরনের মানসিক সমর্থন হিসেবে কাজ করে।

অভিভাবক জোভান সিরকোভিচ ডয়চে ভেলেকে বলেন, আমার মেয়ে সত্যিই এটি উপভোগ করে — শুধু জলের মধ্যে দাপাদাপিই নয়, যা সত্যিই তাকে খুব আকর্ষণ করে; প্রশিক্ষণের আগে এবং পরে ড্রেসিং রুমে চমৎকার সামাজিক মিথস্ক্রিয়াও উপভোগ করে সে। তাকে সাহায্য করার জন্য আমরা যেসব কাজ করি তার মধ্যে এটি তার অনেক প্রিয় —আর আমারও।

সার্বিয়ার অটিজম বিশেষজ্ঞ নেনাদ গ্লাম্বিচ জানান, গবেষণায় দেখা গেছে, সাঁতারের প্রথম পরিমাপযোগ্য ইতিবাচক প্রভাব সাধারণত দশ সপ্তাহের মধ্যেই বোঝা যায়। এতে শিশুদের মোটর স্কিল যেমন দৌড়ানো, লাফানো এবং হাত-পায়ের সমন্বয় ক্ষমতা উন্নত হয়। যদিও এগুলো সরাসরি সাঁতারের সঙ্গে সম্পর্কিত নয়, তবে দৈনন্দিন জীবনে এর বড় প্রভাব পড়ে।

তিনি বলেন, সাঁতারে প্রশিক্ষণপ্রাপ্ত শিশুরা তুলনামূলকভাবে বেশি চটপটে হয়ে ওঠে এবং তাদের পেশিশক্তি, ভঙ্গি ও ভারসাম্য উন্নত হয়। সাঁতারের পরিবেশ অটিজম ও অন্যান্য বিকাশগত সমস্যায় ভোগা শিশুদের জন্য আনন্দের অনুভূতি তৈরি করে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে...

কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক লক্ষ্য কী

ইসলামকে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মানবজাতির জন্য আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ...

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি...

মানিব্যাগে এই ৫ জিনিস রাখলে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারেন

মানিব্যাগ সাধারণত অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য ব্যবহার...

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেলের ঘোষণা, কার্যকর হবে ১ জুলাই থেকে

দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন...

কুকুর মসজিদে ঢুকলে কি স্থান অপবিত্র হয়ে যায়?

মসজিদে কোনো কুকুর প্রবেশ করলে বা বারান্দায় এসে বসলে...

এআই দিয়ে তৈরি বিশ্বের প্রথম ভ্যাকসিন মানবদেহে পরীক্ষায় সফল

ভবিষ্যতের মহামারী মোকাবিলায় চিকিৎসাবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করেছে কৃত্রিম...

ঈদের পর ভুঁড়ি বেড়ে গেছে? মেদ কমাতে অনুসরণ করুন ৮ কার্যকর অভ্যাস

কোরবানির ঈদে পরিবার-পরিজনের সঙ্গে মাংসের বিভিন্ন পদ উপভোগ করা...

ইসলামে অহংকার দূর করার উপায়

অহংকার ইসলামে একটি বড় গুনাহ হিসেবে বিবেচিত, যা মানুষের...

বাজারে ভালো লিচু বাছাইয়ের সহজ উপায়

গ্রীষ্মকাল মানেই রসালো ও সুস্বাদু লিচুর মৌসুম। বাজারজুড়ে এখন...
spot_img

আরও পড়ুন

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি অঞ্চলে নিহত হওয়া ‘উতজি দ্য আইসম্যান’ নামে পরিচিত প্রাচীন এক মমির দেহে এখনও সক্রিয় অণুজীবের...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম লিখে ফেললেন মেক্সিকোর তরুণ মিডফিল্ডার গিলবার্তো মোরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমে...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ ছুটে গেলে তা পরবর্তীতে আদায় করার বিধান নিয়ে অনেকের মনে প্রশ্ন দেখা দেয়। বিশেষ করে...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার সময় মাসিকের তারিখ পড়ে গেলে অনেক নারী সাময়িকভাবে পিরিয়ড পিছিয়ে দিতে বা বন্ধ রাখতে ওষুধ...
spot_img