Wednesday, March 11, 2026
27.8 C
Dhaka

বয়সভেদে পানির প্রয়োজন কতটা

সুস্থ থাকতে দিনে আট গ্লাস পানি পান করার ধারণা বহুদিনের। তবে পুষ্টিবিদদের মতে, এই নিয়ম সবার জন্য একভাবে প্রযোজ্য নয়। বয়স, লিঙ্গ, শরীরচর্চা, আবহাওয়া ও জীবনযাপনের ধরন অনুযায়ী পানির চাহিদা ভিন্ন হয়ে থাকে।

পুষ্টিবিদ ও সার্টিফায়েড ডায়েটিশিয়ান কিরণ কুকরেজা জানিয়েছেন, অনেকেই প্রয়োজনের তুলনায় কম পানি পান করেন, যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। শিশুদের ক্ষেত্রে বয়সভেদে পানির পরিমাণ আলাদা। ছোট শিশুদের দৈনিক পানির চাহিদা তুলনামূলক কম হলেও কিশোর বয়সে তা দ্রুত বাড়ে।

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পুরুষদের দৈনিক পানির প্রয়োজন প্রায় ৩ লিটার এবং নারীদের ক্ষেত্রে প্রায় ২.১ লিটার। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের পানির চাহিদা আরও বেশি হয়, কারণ এতে মা ও শিশুর উভয়ের সুস্থতা জড়িত।

গরম আবহাওয়া, ভারী শারীরিক পরিশ্রম বা নিয়মিত ব্যায়ামের সময় শরীর থেকে বেশি পানি বের হয়ে যায়। এ অবস্থায় পানির ঘাটতি পূরণ না হলে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। কম পানি পান করলে ক্লান্তি, মাথাব্যথা, হজমের সমস্যা, ত্বকের শুষ্কতা এবং মনোযোগ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট কোনো সংখ্যার ওপর নির্ভর না করে শরীরের সংকেত বুঝে পানি পান করাই সবচেয়ে ভালো অভ্যাস। প্রয়োজনে পুষ্টিবিদের পরামর্শ নেওয়ার কথাও উল্লেখ করেছেন তাঁরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...

প্রবাসীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও...

অস্ত্র ও গুলিসহ তিনজন সন্ত্রাসী আটক

চট্টগ্রামে সাব মেশিনগান (এসএমজি), পিস্তল ও রিভলবারসহ তিন সন্ত্রাসীকে...

ফ্যামিলি কার্ডে বস্তির নারীদের নতুন আশা

প্রধানমন্ত্রীর হাতে থেকে ‘ফ্যামিলি কার্ড’ পাওয়া নারীরা কৃতজ্ঞতা প্রকাশ...

বান্দরবানে কিশোর গ্যাং দমনে অভিযান, আটক ‘০০৭’ গ্রুপের দুই সদস্য

বান্দরবান শহরে কিশোর গ্যাংয়ের কার্যক্রম দমনে অভিযান চালিয়ে ‘০০৭’...

অপহরণ মামলার জেরে দলীয় পদ ছাড়লেন সিলেট মহানগর বিএনপির নেতা

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের একটি মামলায় ছেলে গ্রেফতার...

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...
spot_img

আরও পড়ুন

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চরম আর্থিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে গত মাসে সংস্থাটি কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ঋণ...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ও সংসদ সদস্যের (এমপি) পাল্টাপাল্টি বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি আজও দেখা গেছে। সকাল থেকে ব্যক্তিগত ও মোটরসাইকেল চালকরা পাম্পে তেল নিতে দীর্ঘ সময় অপেক্ষা...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সকাল ৮টা...
spot_img