Wednesday, March 11, 2026
27.8 C
Dhaka

শীতে সুস্থ থাকতে খাদ্যতালিকায় যা রাখবেন

খাবার শুধু শরীরের জ্বালানি নয়, রোগ প্রতিরোধেরও অন্যতম হাতিয়ার। শীতকালে সর্দি, কাশি, জ্বরসহ নানা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এ সময় সঠিক খাদ্যাভ্যাস শরীরকে জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীতকালীন সবজি, ফল ও পুষ্টিকর খাবার নিয়মিত খেলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানো সম্ভব।

টমেটো ভিটামিন এ, সি, কে, খনিজ, ফাইবার ও অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ। এসব উপাদান রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং চোখের সুরক্ষায় সহায়তা করে। টমেটোর ভিটামিন সি শক্তিশালী অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা রোগ প্রতিরোধ বাড়ানোর পাশাপাশি কোলাজেন উৎপাদনের মাধ্যমে ত্বকের সুরক্ষা দেয়।

ব্রকলি অ্যান্টি–অক্সিডেন্ট, ফাইবার, ভিটামিন ও খনিজে ভরপুর একটি সবজি, যা মেটাবলিক কার্যক্রমকে ত্বরান্বিত করে এবং রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করে। এতে থাকা সালফোরাফেন নামের সালফারসমৃদ্ধ অ্যান্টি–অক্সিডেন্ট শরীরের ডিটক্সিফাইং ব্যবস্থাকে সক্রিয় রাখে। পাশাপাশি এর অ্যান্টি–ইনফ্ল্যামেটরি গুণ শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে।

শীতকালীন ফল যেমন জলপাই, পেয়ারা, বরই ও কমলা অ্যান্টি–অক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্টে ভরপুর। এসব ফল রোগ প্রতিরোধব্যবস্থা শক্তিশালী করতে সহায়ক এবং ফ্লু, হাঁপানি, কোলন ক্যানসার ও বাতের ব্যথা উপশমে উপকার করে। ফলের ভিটামিন সি শরীরকে জীবাণুর বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগায়। কমলায় থাকা বিটা ক্যারোটিন ও অ্যান্টি–অক্সিডেন্ট ইমিউনিটি ও হজমশক্তি বাড়ায়, সর্দি–কাশির উপসর্গ কমাতে সহায়তা করে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে। জলপাইয়ে থাকা ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী।

সামুদ্রিক খাবার, মাংস, ডিমের কুসুম, দুধ ও দুগ্ধজাত খাবার, বাদাম এবং শিমের বীজ জিংকের ভালো উৎস। জিংক পেশিশক্তি বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধব্যবস্থাকে সক্রিয় রাখে। এসব খাবারে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, সেলেনিয়াম ও আয়োডিনও পাওয়া যায়, যা থাইরয়েড গ্রন্থি ও হৃদ্‌যন্ত্রের সুরক্ষায় সহায়তা করে।

শীতে চিকেন ভেজিটেবল স্যুপ হতে পারে স্বাস্থ্যকর একটি খাবার। এতে থাকা অ্যান্টি–ইনফ্ল্যামেটরি উপাদান রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং ঠান্ডা লাগা বা ফ্লুর লক্ষণ কমাতে সাহায্য করে। একই সঙ্গে এটি শরীর উষ্ণ রাখে ও প্রয়োজনীয় শক্তি জোগায়।

প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার যেমন টক দই, মিসো, কেফির, সাউরক্রাউট, কিমচি, পনির ও ভিনেগার ছাড়া আচার নিয়মিত খেলে পরিপাকতন্ত্রের কার্যকারিতা বাড়ে। এতে খাবার থেকে পুষ্টি শোষণ ও হজমপ্রক্রিয়া উন্নত হয়, যা সামগ্রিকভাবে রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে।

সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি পর্যাপ্ত ঘুম, প্রতিদিন হালকা ব্যায়াম, ওজন অনুযায়ী পানি পান এবং শীতকালে বেলা ১১টা থেকে ২টার মধ্যে ২০ থেকে ৩০ মিনিট রোদে থাকা রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...

নতুন মাদারীপুরে হত্যার জের ধরে সংঘর্ষ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামে...

প্রবাসীদের সুরক্ষায় নতুন উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের প্রবাসী কর্মীদের নিরাপত্তা ও...

অস্ত্র ও গুলিসহ তিনজন সন্ত্রাসী আটক

চট্টগ্রামে সাব মেশিনগান (এসএমজি), পিস্তল ও রিভলবারসহ তিন সন্ত্রাসীকে...

ফ্যামিলি কার্ডে বস্তির নারীদের নতুন আশা

প্রধানমন্ত্রীর হাতে থেকে ‘ফ্যামিলি কার্ড’ পাওয়া নারীরা কৃতজ্ঞতা প্রকাশ...

বান্দরবানে কিশোর গ্যাং দমনে অভিযান, আটক ‘০০৭’ গ্রুপের দুই সদস্য

বান্দরবান শহরে কিশোর গ্যাংয়ের কার্যক্রম দমনে অভিযান চালিয়ে ‘০০৭’...

অপহরণ মামলার জেরে দলীয় পদ ছাড়লেন সিলেট মহানগর বিএনপির নেতা

সিলেটে অপহরণ ও মুক্তিপণ আদায়ের একটি মামলায় ছেলে গ্রেফতার...

অবহেলায় ঝুঁকিতে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

লালমনিরহাটের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত প্রায়...

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...
spot_img

আরও পড়ুন

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেকারিমালিককে জরিমানা করেছে। একই সঙ্গে পণ্যের গায়ে অগ্রিম উৎপাদনের...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায় আসামি আকবর হোসেন শিবলুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চরম আর্থিক সংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে গত মাসে সংস্থাটি কর্মকর্তা–কর্মচারীদের বেতন ও বোনাস দিতে ঋণ...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ও সংসদ সদস্যের (এমপি) পাল্টাপাল্টি বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে...
spot_img