Monday, March 16, 2026
33.8 C
Dhaka

বাথরুমে স্ট্রোকের ঝুঁকি কেন বাড়ে

প্রায়ই শোনা যায়, কেউ বাথরুমে স্ট্রোক করেছেন। বিষয়টি কাকতালীয় মনে হলেও চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এর পেছনে নির্দিষ্ট কিছু শারীরিক কারণ রয়েছে। মস্তিষ্কের কোনো অংশে রক্তনালির প্রবাহ হঠাৎ বন্ধ হয়ে গেলে বা কোনো রক্তনালি ছিঁড়ে গেলে স্ট্রোক হয়। রক্তচাপে বড় ধরনের ওঠানামা হলে রক্তনালির স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয় এবং তখন স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়।

ঢাকার ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. সাইফ হোসেন খান জানান, বাথরুমে থাকার সময় অনেকের রক্তচাপে হঠাৎ পরিবর্তন দেখা দেয়। এ কারণেই অনেক ক্ষেত্রে স্ট্রোকের ঘটনা বাথরুমেই ঘটে।

বাথরুমে অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করলে রক্তনালি সংকুচিত হয়ে যায়। এতে হঠাৎ রক্তচাপ বেড়ে যেতে পারে, যা স্ট্রোকের ঝুঁকি তৈরি করে। একইভাবে প্রস্রাব বা পায়খানা করার সময় অতিরিক্ত চাপ দিতে হলেও রক্তচাপ বাড়ে।

দীর্ঘ সময় বাথরুমে বসে থাকার পর হঠাৎ উঠে দাঁড়ালে রক্তচাপের তারতম্য হতে পারে। এ অবস্থাকে বলা হয় পজিশনাল ব্লাড প্রেসার চেঞ্জ। আবার ঘুম ভাঙার পরপরই দ্রুত বাথরুমে গেলে শরীর তখনো ঘুমের প্রভাব থেকে পুরোপুরি বের হতে পারে না। ঘুম থেকে জাগার সময় স্বাভাবিকভাবেই রক্তচাপে পরিবর্তন হয়, আর সেই সময় তাড়াহুড়ো করে বাথরুমে গেলে ঝুঁকি আরও বাড়তে পারে।

তবে এসব পরিস্থিতি সবার জন্য সমানভাবে বিপজ্জনক নয়। যাঁদের আগে থেকেই স্ট্রোকের ঝুঁকি রয়েছে, তাঁদের ক্ষেত্রেই এসব অবস্থায় স্ট্রোকের আশঙ্কা বেশি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা, রক্তে ক্ষতিকর চর্বির আধিক্য, শারীরিক পরিশ্রমের অভাব এবং পারিবারিক ইতিহাস স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

স্ট্রোক একটি মারাত্মক রোগ, যা প্রাণনাশের কারণও হতে পারে। তাই প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক শ্রম এবং জীবনযাপনের সঠিক নিয়ম মেনে চললে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা রক্তে খারাপ চর্বি থাকলে তা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে।

যাঁদের স্ট্রোকের ঝুঁকি রয়েছে, তাঁদের বাথরুম ব্যবহারের সময় বিশেষ সতর্ক থাকতে হবে। অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করা উচিত নয়। পানি ঠান্ডা হলে প্রথমে পা ভেজাতে হবে, এরপর ধীরে ধীরে শরীরের অন্যান্য অংশে পানি দিতে হবে এবং সবশেষে মাথায় পানি দেওয়া নিরাপদ।

বাথরুমে দীর্ঘ সময় বসে থাকা বা অস্বাভাবিক ভঙ্গিতে বসা এড়িয়ে চলতে হবে। প্রস্রাব বা পায়খানার সময় অতিরিক্ত চাপ দিতে হলে কিংবা দীর্ঘ সময় লাগলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। পাশাপাশি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বাথরুমে না গিয়ে আগে ধীরে উঠে বসা, তারপর দাঁড়িয়ে স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করা নিরাপদ অভ্যাস হিসেবে বিবেচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দাঁতের যত্নেই কমতে পারে মুখের দুর্গন্ধ

মুখ থেকে দুর্গন্ধ বের হলে তা মানুষের আত্মবিশ্বাসে বড়...

ক্রেডিট কার্ড ব্যবহারে নতুন নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের

ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন গাইডলাইন জারি করেছে বাংলাদেশ...

আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা, রাস্তায় নামাজ পড়ছেন মুসল্লিরা

ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে...

প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুলের যত্নে নিমপাতা

নিম একটি সুপরিচিত ওষুধি গাছ, যার পাতা, ডাল ও...

প্রধানমন্ত্রীর খাল খনন উদ্বোধন

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার দেশের নদী-নালা-খাল ও জলাধার...

নতুন প্রজন্মের পিসির জন্য এমএসআইয়ের শক্তিশালী মাদারবোর্ড

ডেস্কটপ কম্পিউটিংকে আরও শক্তিশালী ও আধুনিক করতে ৮০০ সিরিজের...

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ সোমবার দেশের ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন...

তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: সেতুমন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং দাম বাড়ানোরও...

তাহাজ্জুদ নামাজের রাকাত সংখ্যা নিয়ে যা জানা জরুরি

রমজান মাসে ইবাদত-বন্দেগির গুরুত্ব মুসলমানদের কাছে বিশেষভাবে বেড়ে যায়।...

একসঙ্গে নামাজ পড়তে পারবেন প্রায় ৩৫ হাজার মুসল্লি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয়...

বাজারের ভেজাল এড়িয়ে ঘরে তৈরি করুন মেহেদি

ঈদ উৎসবের অন্যতম আকর্ষণ নারীদের মেহেদি সাজ। নতুন পোশাকের...

সময়মতো ছাড়ছে ট্রেন, স্বস্তিতে যাত্রীরা

শবে কদরের ছুটি মঙ্গলবার ১৭ মার্চ। এর পরদিন থেকেই...

জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন হারুনুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি...

চ্যাটবট কি মানুষের মানসিকতায় প্রভাব ফেলছে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই চ্যাটবট ব্যবহারের ফলে কিছু ব্যবহারকারীর মধ্যে...
spot_img

আরও পড়ুন

দাঁতের যত্নেই কমতে পারে মুখের দুর্গন্ধ

মুখ থেকে দুর্গন্ধ বের হলে তা মানুষের আত্মবিশ্বাসে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। অনেকেই তখন খোলামেলা কথা বলা বা সামাজিক আড্ডায় অংশ নেওয়ার সময়...

ক্রেডিট কার্ড ব্যবহারে নতুন নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের

ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে নতুন গাইডলাইন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডের মাধ্যমে বিতরণযোগ্য ঋণের সর্বোচ্চ সীমা ২৫ লাখ টাকা...

আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা, রাস্তায় নামাজ পড়ছেন মুসল্লিরা

ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে প্রবেশ করতে পারছেন না হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লি। ফলে রমজানের শেষ দিনগুলোতে তারা মসজিদের বাইরে...

প্রাকৃতিক উপায়ে ত্বক ও চুলের যত্নে নিমপাতা

নিম একটি সুপরিচিত ওষুধি গাছ, যার পাতা, ডাল ও রস নানা ধরনের স্বাস্থ্য ও সৌন্দর্যচর্চায় ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। প্রাকৃতিক উপাদান হিসেবে নিম...
spot_img