Tuesday, May 5, 2026
25 C
Dhaka

চ্যাটবট কি মানুষের মানসিকতায় প্রভাব ফেলছে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই চ্যাটবট ব্যবহারের ফলে কিছু ব্যবহারকারীর মধ্যে বিভ্রান্তিকর ধারণা ও মানসিক ভ্রমের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। সম্প্রতি দ্য ল্যানসেট সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত এক গবেষণায় এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে যারা আগে থেকেই মানসিকভাবে দুর্বল অবস্থায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এআই চ্যাটবট ব্যবহারের প্রভাব বেশি হতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।

গবেষণাপত্রটির লেখক লন্ডনের কিংস কলেজের মনোরোগ বিশেষজ্ঞ ও গবেষক ডা. হ্যামিল্টন মরিন বলেন, এআই চ্যাটবট অনেক সময় ব্যবহারকারীদের ‘ভ্রান্ত ধারণা ও অহংকারী মনোভাব’ (গ্রান্ডিওজ ডিলুশন) আরও শক্তিশালী করতে পারে। তার মতে, কিছু ক্ষেত্রে ওপেনএআই-এর জিপিটি-৪ মডেল আধ্যাত্মিক বা অতিরঞ্জিত ভাষা ব্যবহার করে ব্যবহারকারীদের নিজেদের বিশেষ ও গুরুত্বপূর্ণ ভাবতে উৎসাহিত করে।

তিনি বলেন, এমন অনেক উদাহরণ পাওয়া গেছে যেখানে চ্যাটবট ব্যবহারকারীদের নিজেদের ‘ব্রহ্মাণ্ডের বিশেষ সত্তা’ হিসেবে ভাবতে প্ররোচিত করেছে। এতে মানসিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মধ্যে বিভ্রান্তিকর ধারণা আরও বাড়তে পারে।

গবেষকরা জানান, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও গবেষণাপত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে যারা আগে থেকেই মানসিক সমস্যার ঝুঁকিতে ছিলেন, তারাই এআই চ্যাটবট ব্যবহারের ফলে তুলনামূলক বেশি প্রভাবিত হয়েছেন। তবে এখনো এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি যে চ্যাটবট সরাসরি কাউকে মানসিক রোগে আক্রান্ত করে ফেলতে পারে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ডা. ডমিনিক অলিভার বলেন, আগে মানুষ ভিডিও, বই বা অন্যান্য মাধ্যম দেখে নিজেদের ভুল ধারণা শক্তিশালী করত। কিন্তু বর্তমানে চ্যাটবট সেই প্রক্রিয়াকে আরও দ্রুত এবং শক্তিশালীভাবে প্রভাবিত করতে পারে, কারণ এটি সরাসরি কথোপকথনের মাধ্যমে মানুষের চিন্তায় প্রভাব ফেলে।

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকিয়াট্রির অধ্যাপক ডা. রাগি গিরগিস বলেন, চ্যাটবটের নতুন সংস্করণগুলো আগের তুলনায় কিছুটা উন্নত হলেও এখনো তাদের কার্যকারিতায় সীমাবদ্ধতা রয়েছে। তিনি মনে করেন, এআই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চাইলে আরও নিরাপদভাবে এই প্রযুক্তি উন্নয়ন করতে পারে।

এ বিষয়ে ওপেনএআই জানিয়েছে, তাদের তৈরি চ্যাটবট কোনোভাবেই পেশাদার মানসিক স্বাস্থ্যসেবার বিকল্প নয়। প্রতিষ্ঠানটি জানায়, জিপিটি-৫ মডেলকে আরও নিরাপদ করতে তারা ১৭০ জন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কাজ করেছে। তবে প্রযুক্তিটি এখনও উন্নয়ন প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। অন্যদিকে এ বিষয়ে অ্যানথ্রপিক কোনো মন্তব্য করেনি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

যে ব্যক্তি মিতব্যয়ী হয়, সে কখনো অভাবে পড়ে না

ইসলামি জীবনব্যবস্থায় মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ গুণ, যা কেবল অর্থ...

শ্যামনগরে অপহরণ চক্রের তিন সদস্য আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত...

ঘরেই তৈরি করুন মজাদার বালুশাই

ঘরোয়া উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় জনপ্রিয় মিষ্টি...

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে...

৩৮ কেজি গাঁজা উদ্ধার, পলাতক সহযোগীর খোঁজে পুলিশ

নড়াইলের কালিয়া উপজেলায় ৩৮ কেজি গাঁজাসহ রুচিয়া বেগম (৫৪)...

চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচনে উত্তেজনা

চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে আওয়ামীপন্থী...

উলিপুরে মৌমাছির ঝাঁকের আক্রমণে আহত ৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির হানায় জামায়াতে ইসলামীর তিনজন নেতাকর্মী...

নৌবাহিনীর অভিযানে বিপুল ইয়াবা ও আইস জব্দ

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে...

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে...

৩৭৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত তিনটি হত্যাকাণ্ডের ঘটনায়...

অন্ধকারে কেন বাড়ে মানুষের ভয়

আধুনিক নগর জীবনে চারপাশ আলোয় ভরপুর থাকলেও অন্ধকারের প্রতি...

সালথায় স্কুলে উত্তেজনা, ক্লাস বর্জন করল শিক্ষার্থীরা

ফরিদপুরের সালথা উপজেলায় কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ...

নতুন কমিটি পেয়ে নওগাঁয় ছাত্রদলের উচ্ছ্বাস

নওগাঁ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে নেতাকর্মীরা...

কোনাবাড়ীতে বস্তা থেকে নারীর মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি বস্তার ভেতর থেকে মমতাজ...
spot_img

আরও পড়ুন

যে ব্যক্তি মিতব্যয়ী হয়, সে কখনো অভাবে পড়ে না

ইসলামি জীবনব্যবস্থায় মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ গুণ, যা কেবল অর্থ সঞ্চয়ের উপায় নয়, বরং জীবনযাপনের একটি সুশৃঙ্খল পদ্ধতি। মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি মিতব্যয়ী হয়,...

শ্যামনগরে অপহরণ চক্রের তিন সদস্য আটক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ২০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (৪ মে) সকালে সুন্দরবনের ধোলাই খাল...

ঘরেই তৈরি করুন মজাদার বালুশাই

ঘরোয়া উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় জনপ্রিয় মিষ্টি বালুশাই। অল্প কিছু ধাপ অনুসরণ করলেই বাসায় বসে তৈরি করা সম্ভব সুস্বাদু এই মিষ্টান্ন। উপকরণ হিসেবে...

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছে তেঁতুলিয়া মডেল...
spot_img