Thursday, April 2, 2026
28 C
Dhaka

১০২ বছর বয়সী চিকিৎসকের মুখে দীর্ঘ জীবন ও তারুণ্য ধরে রাখার রহস্য

বিশ্বের সবচেয়ে বয়সী সক্রিয় চিকিৎসক ডা. হাওয়ার্ড টাকার। ১৯৪৭ সাল থেকে চিকিৎসা পেশায় যুক্ত এই প্রজ্ঞাবান ব্যক্তি চলতি মাসেই পা দিচ্ছেন ১০২ বছরে। আশ্চর্যের বিষয় হলো, শতবর্ষ পার করেও তিনি এখনো নতুন চাকরির সন্ধানে। ন্যাশনাল জিওগ্রাফিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন দীর্ঘ জীবন ও তারুণ্যের পেছনের রহস্য এবং জীবন উপভোগের মূলমন্ত্র।

১০২ বছর বয়সেও পেশাজীবনে সক্রিয়

২০২২ সালে যেই প্রতিষ্ঠানে তিনি শিক্ষকতা করতেন, সেটি বন্ধ হয়ে যাওয়ার পরও থেমে যাননি ডা. হাওয়ার্ড। বর্তমানে নিয়মিত রোগী না দেখলেও কর্মজীবনের প্রতি তার আগ্রহ একটুও কমেনি। নিউরোমেডিসিন বিশেষজ্ঞ হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন ১৯৫৩ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হয়ে কাজ করার পর কোরিয়ান যুদ্ধে আটলান্টিক নৌবহরের প্রধান নিউরোলজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

একজন চিকিৎসকের বাইরেও নানা পরিচয়

শুধু চিকিৎসা-ই নয়, ৬৭ বছর বয়সে, অর্থাৎ ১৯৮৯ সালে, আইনশাস্ত্রে ডিগ্রি অর্জন করে ওহাইওর বার পরীক্ষাও পাস করেন তিনি। আইন পড়ার সময়ও চিকিৎসাসেবা দিয়ে গেছেন নিরলসভাবে। করোনা মহামারির শুরুর দিকেও সম্মুখসারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করেন। এখনো মাঝে-মধ্যে ক্লিভল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে মেডিসিন ও আইন—দুই বিষয়েই ক্লাস নেন এবং চিকিৎসাবিজ্ঞানের আইনি দিক নিয়ে পরামর্শ দিয়ে থাকেন।

টিকটকে জনপ্রিয় ‘শতবর্ষী’ তারকা

এই প্রাজ্ঞ চিকিৎসকের জীবনগাথা ও উৎসাহব্যঞ্জক দৃষ্টিভঙ্গিকে বিশ্বদরবারে তুলে ধরেছেন তার নাতি অস্টিন ও বন্ধু টেলর ট্যাগলিয়ানেটি। তারা যৌথভাবে পরিচালনা করেছেন ডা. হাওয়ার্ডকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘What’s Next?’। তার টিকটক অ্যাকাউন্টেও রয়েছে লক্ষাধিক অনুসারী। সেখানে তিনি জীবন, স্বাস্থ্য ও অভিজ্ঞতার গল্প ভাগ করে নেন।

দীর্ঘ জীবনের রহস্য কী?

ডা. হাওয়ার্ড দীর্ঘ জীবনের জন্য সবচেয়ে বেশি কৃতিত্ব দেন জ্ঞানচর্চা আর অন্যদের সঙ্গে যোগাযোগ ধরে রাখার অভ্যাসকে। তার মতে, অবসর জীবন দীর্ঘজীবনের অন্তরায়। কাজ চালিয়ে যাওয়ার ফলে মস্তিষ্ক সতেজ ও কর্মক্ষম থাকে। প্রতিনিয়ত সিদ্ধান্ত গ্রহণ ও মানুষের সঙ্গে যোগাযোগে যুক্ত থাকলে মস্তিষ্কের বয়স বাড়লেও তার দক্ষতা কমে না বলেই বিশ্বাস করেন তিনি।

ভালো অভ্যাস আর খাদ্যতালিকা

সুস্থ ও দীর্ঘ জীবনযাপনের জন্য ডা. হাওয়ার্ডের পরামর্শ হলো—কর্মে সক্রিয় থাকা, ধূমপান পরিহার করা এবং অন্তরে ঘৃণার জায়গা না দেওয়া। খাদ্যতালিকায় সচেতন থাকতে বলেন তিনি। প্রক্রিয়াজাত, অতিরিক্ত চিনি বা তেলযুক্ত খাবার থেকে দূরে থাকার পরামর্শ দেন। গোটা শস্য, টাটকা ফলমূল, মাছ, মুরগি ও সবজি তার প্রতিদিনের খাবারে থাকে। সকালে ৮৯ বছর বয়সী স্ত্রীকে সঙ্গে নিয়ে ফল আর টোস্ট দিয়ে দিন শুরু করেন। রাতের খাবারে থাকত মাছ, মুরগি বা সালাদ। যদিও শতবর্ষ পেরিয়ে এসে মাঝেমধ্যে আইসক্রিম বা ডোনাট খাওয়ার দুর্বলতা রয়েছে বলেই স্বীকার করেন।

শৃঙ্খলাবোধ, বন্ধুত্ব আর শরীরচর্চা

ডা. হাওয়ার্ড কঠোর ডায়েট মানেন না, তবে জীবনে পরিমিতিবোধ অত্যন্ত জরুরি বলে মনে করেন। বয়সের কারণে আগের মতো কঠিন ব্যায়াম সম্ভব না হলেও, প্রতিদিন কিছু না কিছু শারীরিক চর্চা করতে হয়—এমনটাই তার অভিমত। সময় পেলেই তুষারে ছোটদের সঙ্গে খেলেন, উপভোগ করেন স্ত্রীর সান্নিধ্য এবং মনে করেন—বয়সের চেয়ে বন্ধুত্ব বেশি গুরুত্বপূর্ণ। তরুণ বন্ধুদের সঙ্গে সম্পর্ক তাকে উদ্দীপ্ত করে।

শেষ কথা : পছন্দের কাজই সুস্থতার চাবিকাঠি

শেষে ডা. হাওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ উপদেশ দেন- কাজ এমন হওয়া উচিত যা স্বাস্থ্যের পরিপন্থী নয়। যদি বর্তমান পেশা শরীর-মনকে ক্ষতিগ্রস্ত করে, তবে নতুন করে নিজের উপযোগী কাজের সন্ধান করতে হবে। তার জীবন-দর্শন বলছে, যত দিন সম্ভব শেখা, ভাবা এবং সমাজের সঙ্গে যুক্ত থাকা—এই তিনটিই দীর্ঘ ও প্রাণবন্ত জীবনের আসল রহস্য।

সূত্র : ন্যাশনাল জিওগ্রাফি

spot_img

আরও পড়ুন

ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক...

কেন্দুয়ায় বোরো ক্ষেতে বিএলবি রোগের প্রাদুর্ভাব

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টানা ঝড়-বৃষ্টির পর বোরো ধানের ক্ষেতে...

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের সাজা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক...

বগুড়ায় বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থী বহিষ্কার

বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে চুল ছোট রাখা ও...

নারায়ণগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত বাহিনীর প্রধান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি...

ফরিদপুরে ভুল করে বিষপান, প্রাণ হারালেন গৃহবধূ

ফরিদপুর সদর উপজেলায় অসুস্থতার ওষুধ মনে করে ঘাস মারার...

কালীগঞ্জে মাতাল চালকের বেপরোয়া চালনায় দুর্ঘটনা

গাজীপুরের কালীগঞ্জে মদ্যপ অবস্থায় ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে একাধিক দুর্ঘটনা...

ফরিদপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৬

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে সাত মাস বয়সী এক শিশুর...

টুকুকে নিয়ে মন্তব্যে আমির হামজার বিরুদ্ধে নতুন মামলা

বিএনপি নেতা ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদমন্ত্রী ইকবাল...

পারিবারিক দ্বন্দ্বে পাবনায় যুবকের মৃত্যু

পাবনার সাঁথিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের মারধরের...

অটিজম নিয়ে প্রচলিত ৮ ভুল ধারণা ও বাস্তবতা

অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার নিয়ে সমাজে নানা ভ্রান্ত...

আদিম ব্ল্যাকহোলের সন্ধান পাওয়ার দাবি বিজ্ঞানীদের

মহাবিশ্বের উৎপত্তি ও গঠন নিয়ে দীর্ঘদিনের রহস্য উন্মোচনে নতুন...

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যা...

হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ১৬ ঘণ্টা বন্ধ সিলেটের রেল যোগাযোগ

হবিগঞ্জের মাধবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৬...
spot_img

আরও পড়ুন

ইবি শিক্ষিকা রুনা হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘটনায় প্রায়...

কেন্দুয়ায় বোরো ক্ষেতে বিএলবি রোগের প্রাদুর্ভাব

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টানা ঝড়-বৃষ্টির পর বোরো ধানের ক্ষেতে নতুন করে দেখা দিয়েছে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি) বা পাতাপোড়া রোগ। এতে করে কৃষকদের মধ্যে...

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের সাজা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারীসহ তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধে...

বগুড়ায় বিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছনা, শিক্ষার্থী বহিষ্কার

বগুড়া সদর উপজেলার শিকারপুর-কৃষ্ণপুর উচ্চবিদ্যালয়ে চুল ছোট রাখা ও নির্ধারিত ইউনিফর্ম পরার নির্দেশ দেওয়াকে কেন্দ্র করে এক সহকারী শিক্ষককে শিক্ষার্থী ও তার স্বজনদের হাতে...
spot_img