Thursday, September 10, 2026
31 C
Dhaka

গাজীপুরের টঙ্গীতেও মাস্ক বিতরণ : প্রশংসিত সমাজকল্যাণমূলক সংগঠন ‘স্বপ্নদ্রষ্টা’

ঢাকার মিরপুরের জনমানুষের মনে মাস্ক ব্যবহার এবং বায়ুদূষণ নিয়ে সচেতনতা ছড়িয়ে দেয়ার পর “স্বপ্নদ্রষ্টা” সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হাসান সজলের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল কাজ করেছে গাজীপুরের টঙ্গী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষদের নিকট এবং খেটেখাওয়া পরিশ্রমী মেহনতি মানুষদের নিকট সচেতনতার বার্তা পৌঁছে দেয়ার ক্ষেত্রে।

ইতিমধ্যে দূষিত শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকা বেশ সুনাম অর্জন করেছে। বায়ুদূষণ এর দৌড়ে হয়তো ঢাকা প্রথম স্থানেই রয়েছে। এই শীতকালীন সময়ে বাংলাদেশের গ্রামাঞ্চল কুয়াশাঘেরা থাকলেও, ঢাকা এবং গাজীপুর আচ্ছন্ন থাকে ধুলোবালিতে।

অধিকাংশ স্বাস্থ্যসচেতন মানুষ মাস্ক ব্যবহার করলেও সুবিধাবঞ্চিত, দিনমজুর এবং খেটেখাওয়া পরিশ্রমী মানুষগুলো রাখেনা এই বিষয়ে সামান্যতম জ্ঞান। ধুলোয় আচ্ছন্ন ঝাপসা রাস্তায় ঠিকই হয়তো ফেরী করে বেড়ায় কিন্তু নিজের স্বাস্থ্য নিয়ে, বায়ুদূষণ নিয়ে সচেতন হওয়ার চিন্তাও যেন বিন্দুমাত্র নেই।

ঠিক এই ধরনের মানুষগুলোর স্বাস্থ্যের কথা, বায়ুদূষণ এর ফলে সৃষ্ট ক্ষতিকর প্রভাবের কথা চিন্তা করে ‘স্বপ্নদ্রষ্টা’ সমাজকল্যাণমূলক সংগঠন যেই উদ্যোগ গ্রহণ করেছে তা ইতিমধ্যে ঢাকা জেলার মিরপুরে বেশ সাড়া ফেলেছে এবং মিরপুর অঞ্চলের স্বেচ্ছাসেবীরাও হয়েছে প্রশংসিত। তারই ধারাবাহিতা বজায় রেখে গাজীপুর মহানগরীর টঙ্গী অঞ্চলের স্বেচ্ছাসেবীরাও উদ্যোগ গ্রহণ করেছেন।

“হও সচেতন তুমি
হই সচেতন আমি
হন সচেতন আপনি” – স্লোগানকে সামনে রেখে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় “জনসচেতনতা তৈরী ও মাস্ক বিতরণ” কর্মসূচির আয়োজন করেছে গাজীপুর মহানগরীর টঙ্গী অঞ্চলের স্বেচ্ছাসেবীরা।

‘স্বপ্নদ্রষ্টা’ সমাজকল্যাণমূলক সংঠনের সম্মানিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সজলের নেতৃত্বে টঙ্গী অঞ্চলের বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী এ কর্মসূচি আয়োজন করে এবং দিনব্যাপী জনসচেতনতা তৈরী করে বেড়ায় সচেতন ফেরিওয়ালা হয়ে। সাধারণ সম্পাদক ইমরান হাসান সজল জানান মাস্ক বিতরণের এই ভিন্নধর্মী কর্মসূচি নিয়ে শুরু থেকেই বেশ আগ্রহী ছিলো টঙ্গী অঞ্চলের স্বেচ্ছাসেবীরা। কর্মসূচি আয়োজনকালে জনমানুষের প্রশংসাও কুড়িয়েছেন বেশ স্বেচ্ছাসেবীরা।

spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...
spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...
spot_img