Thursday, September 10, 2026
31 C
Dhaka

বিচিত্র এক বাড়ি কেউ বলে জাদুঘর, কেউ বলে উপাসনালয় কিন্তু বাড়ির মালিক বলছেন স্বপ্নের প্রসাদ

কেউ বলে জাদুঘর, কেউ বলে উপাসনালয়, কারও বা আবার দৃঢ়বিশ্বাস, এই বাড়িতে নাকি ভূতের বসবাস! রাজধানীর রামপুরার বনশ্রীতে নীরবে-নিভৃতে এমনি এক বিচিত্র বাড়ির নির্মাণকাজ করে চলেছেন হোসেন শহীদ সোলায়মান। নিজের বাড়ি সম্পর্কে আশপাশের লোকজনের মন্তব্য শুনে তিনি কেবল হাসেন। ‘একজন শিল্পী যখন আঁকেন, আঁকা শেষ না হওয়া পর্যন্ত কি বোঝা যায় তিনি কী আঁকছেন?’ লোকজনের কৌতূহলের জবাবটা এভাবেই দেন তিনি।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শহীদ সোলায়মানের জন্ম। ছোটবেলা থেকেই বিভিন্ন চিত্রকর্ম আর নান্দনিক স্থাপনার প্রতি তাঁর ভীষণ আগ্রহ। পরবর্তী সময়ে স্ত্রীর আমেরিকান দূতাবাসে চাকরির সুবাদে বিভিন্ন দেশের বিখ্যাত স্থাপনাগুলো ঘুরে দেখার সুযোগও তাঁর হয়েছে। হাঙ্গেরির বুদাপেস্ট ইউনিভার্সিটি থেকে ডিজাইনিং বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।

এ ছাড়া বর্তমানে অবসরপ্রাপ্ত এই স্থাপত্যশিল্পী নিজ প্রতিষ্ঠান ‘মডার্ন বিল্ডিং কনসালট্যান্ট ফার্ম’ থেকেও শিখেছেন অনেক কিছু। ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, আমার একটা প্রাসাদ হবে! আমার ইচ্ছা ছিল, আমার প্রাসাদে অসংখ্য বিচ্ছিন্ন ডিজাইন থাকবে, যার প্রতিটি আলাদা আলাদা অর্থ বহন করবে।’ এমনই পরিকল্পনা নিয়ে আজ থেকে ১৪ বছর আগে বাড়িটির নির্মাণকাজ শুরু করেন তিনি।

বাড়ির সম্মুখভাগে ওপর থেকে নিচ পর্যন্ত চোখে পড়ে ময়ূর, সিংহ, চোখ, পদ্মফুল, টিয়াপাখি, মাছ, আনারস, হাত ইত্যাদির আদলে তৈরি অসংখ্য নকশা। শহীদ সোলায়মানের ভাষায়, ‘এর প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র নকশা নিয়েও আছে একেকটি ইতিহাস।’ তারই মধ্যে অল্প কিছুর বর্ণনা দেন তিনি।
বাড়ির একটি স্তম্ভের নিচের দিকে চোখে পড়ে ছোট ছোট অনেক মাছের প্রতিকৃতি। দেখলে মনে হয়, মাছগুলো তাদের লেজ দিয়ে স্তম্ভটি ধরে রেখেছে। সোলায়মানের ভাষায়, মাছগুলো এই বাড়ি নির্মাণে যেসব দিনমজুর কাজ করেছেন, তাঁদেরই প্রতিচ্ছবি। যাঁদের শ্রমের বিনিময়ে বাড়িটি ১৭টি স্তম্ভের ওপর শক্তভাবে দাঁড়িয়ে আছে। রাজবাড়ির নিশানা হিসেবে আছে বনের রাজা সিংহ আর দুটি রাজমুকুটের প্রতিকৃতি। নিচের অংশে বড় করে তৈরি চোখটি সম্পর্কে তাঁর বক্তব্য, ‘মানুষ যে শুধু আমার বাড়িটা দেখবে, তা নয়, বাড়িও তার চোখ দিয়ে মানুষকে দেখবে!’ এ ছাড়া দোতলার বারান্দায় চোখে পড়ে দুটি পরি, যার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিভিন্ন ফলমূলের অনুকরণে তৈরি। নাশপাতি, আঙুর, আম—সবকিছুরই দেখা মিলবে সেখানে।

শহীদ সোলায়মানের ভাষায়, ‘আমার বাড়িটা হলো একটা উপন্যাসের পাতা। আর এই কলমগুলো হলো সেই কলম, যে কলম দিয়ে আমি এই উপন্যাস লিখেছি।’ স্তম্ভ দুটি সম্পর্কে এই হলো তাঁর ব্যাখ্যা। মজার ব্যাপার হলো, প্রথাগতভাবে বাড়ি নির্মাণের আগে সম্পূর্ণ বাড়ির কোনো নকশা শহীদ সোলায়মান তৈরি করেননি।

শ্রমিকদের সঙ্গে নিয়ে তিনি প্রতিদিনের কাজ প্রতিদিন করেন। কখনো হয়তো দোতলায় কাজ করছেন, পরদিনই আবার দল বেঁধে ছুটছেন তৃতীয় তলার কাজে। দিন শেষে হঠাৎই হয়তো মনে হলো, নিচতলার প্রবেশপথে আরও একটু কারুকাজ প্রয়োজন। পরদিনই দলবল নিয়ে ছোটেন নিচতলায়! বহু কষ্টে তিলতিল করে জমানো টাকায় শহীদ সোলায়মান শুরু করেছিলেন বাড়ির নির্মাণকাজ। এরই মধ্যে অনেক বাধার সম্মুখীন হয়েছেন তিনি। তবু লোকজনের কটাক্ষ, উপহাসকে উপেক্ষা করে তিনি নির্মাণ করে চলেছেন তাঁর স্বপ্নের প্রাসাদ!

spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...
spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...
spot_img