Wednesday, April 29, 2026
22 C
Dhaka

তিতলু (দ্বিতীয় পর্ব)


জুবায়ের খান

তিতলুদের দোতালা বাড়ি , নিচতলায় ড্রয়িং রুম, ডাইনিং রুম, রান্নাঘর আর গেস্ট রুম । দোতালায় একপাশে ওর বাবা মায়ের রুম অন্যপাশে ওর নিজের রুম । দুটি রুমের সাথেই আলাদা বাথরুম আর রয়েছে বিশাল ছাদছাড়া বারান্দা । এক কথায় ছিমছাম ছোট খাট দোতালা বাড়ি । ডায়নিং রুম পার হয়ে সিড়ি বেয়ে দোতালায় উঠতে হয় । তিতলু নিজের ঘরের দিকে যাওয়ার সময় দেখলো ডাইনিং টেবিলের সবকিছু তছনছ অবস্থা, ফ্লোরে কাচের গ্লাস প্লেট ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে । সাবধানে পা ফেলে সিড়ি বেয়ে নিজের রুমে যাওয়ার সময় তিতলু ওর মায়ের কন্ঠ শুনতে পেল । কান্না করতে করতে বেশ জোরে জোরে কথা বলছেন, ওর বাবার গলাও শোনা যাচ্ছে । তিতলুর বুঝতে বাকি রইলো না ওর বাবা মায়ের মধ্যে আবার ঝগড়া হচ্ছে । সারাদিন হইহুল্লোর করে তিতলু বেশ ক্লান্ত । এসেই বাসায় এমন অবস্থা দেখে ওর অসহ্য লাগছে । নিজের রুমে গিয়ে বিছানায় দুহাত পা ছড়িয়ে শুয়ে থাকলো সে । সারাদিন যত মজা হয়েছে বাসায় এসে বাবা মায়ের সাথে সেই গল্প করবে বলে ভেবেছিল সে, কিন্তু বাসায় সেই পরিবেশ নেই । হতাশ হয়ে শুয়ে থাকে সে । কিছুক্ষন পর ফ্রেশ হয়ে গল্পের বই নিয়ে বসলো তিতলু । দু মিনিট বই হাতাহাতি করে বই রেখেদিল । গল্পের বই পড়তেও আগ্রহ পাচ্ছেনা সে । তিতলু দরজা বন্ধ করে শুয়ে পড়লো ।
বাবা মায়ের ঝগড়া তিতলুর মোটেও ভালো লাগেনা । প্রায়ই বাবা-মায়ের সাথে ঝগড়া হয় তবে আজ বোধয় একটু বেশিই খারাপ অবস্থা ।
এখন আর কোনো কথা শোনা যাচ্ছে না । ঝগড়া থেমে গেছে । একফাকে ওর বাবা এসে ওকে দেখে গেছে । বিছানায় শুয়ে শুয়ে তিতলু সারাদিনের ঘটনাগুলো নিয়ে ভাবছে । রাকিব ঠিক যেভাবে ভেবেছিল ঠিক সেভাবেই সারপ্রাইজ দিতে পেরে বেশ ভালো লাগছে ওর । রাকিবের বাসাতেও বেশ মজা হয়েছে ।
তিতলু মনে মনে ভাবতে লাগলো, ইশ রাকিবের কত মজা । দুই দুটি বোন ওকে কত ভালোবাসে । রাকিবের ছোট বোনটা কি কিউট, মাত্র ফাইভে পড়ে অথচ কী সুন্দর করে ভাইয়ের রুমটি সাজিয়েছে । বড় বোনটার তো তুলনাই হয়না, ছোট ছোট চিরকুট বক্সে ভরে একের পর এক চমক । এক চিরকুটে ছন্দ মিলিয়ে ধাঁধা বানিয়ে গিফট খুজে বের করা, সেইটা খুজে বের করার পর আরেকটি চিরকুট । এভাবে একের পর এক মজার মজার চমক । ইশ ভাইবোন থাকলে কত্ত মজা ।
তিতলু দীর্ঘ শ্বাস ফেলে ওর রুমের দেয়ালে টানানো ফ্যামিলি ফটো ফ্রেমটার দিকে তাকালো । বাবা, মা আর তিতলু । আফসস ভরা মন নিয়ে তিতলু আবার ভাবতে লাগলো, ইশ রাকিবের মত যদি আমারোও একটা বোন থাকতো । তবে হয়তো বাবা মায়ের ঝগড়ার সময় দু ভাইবোন মিলে একসাথে এই অসহ্য ও বিরক্তিকর সময়টাকে কাটিয়ে দিতে পারতাম । তাহলে হয়তো আপুকে বলতাম ” জানো আপু ? আজ সারাদিন না অনেক মজা করেছি । এক নিশ্বাসে সারাদিনের মজার কথা বলে ফেলতাম । যদি থাকতো একটা বোন ।
রাতে তিতলু খাবার জন্য রুম থেকে বের হলো না । তিতলুর মা রেহানা বেগম রুমে এসে ওকে জড়িয়ে ধরে অনেক্ষন কাঁদলেন । কেন কাঁদলেন ? কি হয়েছে কিছুই তিতলু জানেনা শুধু জানে ঝগড়া হয়েছে । তিতলু মাকে জিজ্ঞাসাও করলো না । রেহানা বেগম তিতলু কে খাবার মেখে নিজের হাতে খাইয়ে দিয়ে চলে গেলেন ।

আজ বেশ বেলা করেই ঘুম থেকে উঠলো তিতলু । হাত মুখ ধুয়ে নিচে নেমে গেল সে । খাবার টেবিলে কেউ নেই । পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে । জোরে জোরে কয়েকবার মাকে ডাকলো তিতলু কিন্তু কোনো সারাশব্দ পেলো না । কিছুক্ষন পর তিতলু মায়ের রুমে গিয়ে দেখলো মা ফ্লোরে বসে দুই হাতে মাথা রেখে চুপচাপ বসে আছে। মাকে দেখে স্বস্তির নি:শ্বাস ফেললো সে । মায়ের কাছে হাটু ভেঙে বসে বললো, মা কি হয়েছে তোমার ?
মুখ তুলে শূন্য দৃষ্টিতে রেহানা তাকিয়ে রইলেন । খুব স্বাভাবিক গলায় বললেন, তোর খিদে পেয়েছে, কিছু খাসনি । আয় খাবি চল ।
রাতুল তার মাকে থামিয়ে বললো, মা কি হয়েছে আমায় বলবে না তুমি ? বাবার সাথে আবার কী নিয়ে ঝগড়া হলো আমায় বলতো । তোমরা কেন মিলেমিশে থাকো না ? আমার তোমাদের এই ঝগড়াঝাটি একদম ভালো লাগে না মা ।
রেহানা বেগম শুধু দীর্ঘ নি:শ্বাস ফেললেন কিছু বললেন না । ছেলের কোনো কথারই জবাব নেই তার কাছে । এতো বছরের সংসার তবুও তাদের দ্বন্দ্ব কখনই মেটেনি বরং দিন কে দিন তা বেড়েই চলেছে ।
খাবার টেবিলে বসে রেহানা বেগম ছেলের সাথে কিছু কথা বলবেন বলে ঠিক করেছেন । ঠিক কিভাবে বলবেন তিনি বুঝতে পারছেন না । শুধু চেয়ে চেয়ে ছেলের খাওয়া দেখছেন । তিতলু এর মধ্যে জিজ্ঞাস করে ফেললো, আচ্ছা মা তোমার আর বাবার তো লাভ মেরিজ হয়েছে তাইনা ?
হঠাৎ এই প্রশ্ন কেন তিতলু ? এ নিয়ে কথা বলতে একটুও ইচ্ছে করছে না বলেই রান্না ঘরের উদ্দেশ্যে উঠে দাড়ালেন রেহানা বেগম । তিতলু মাকে থামিয়ে দিয়ে বললো, মা শুনো । আমার সবসময় মনে হয় তুমি আর বাবা আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ । তোমরা ঝগড়ার সময় প্রায়ই আমার কথা বলতে গিয়ে থেমে যাও । কেউ তখন কোনো কথা বলো না । কেন তোমরা এমন করো মা , আমার কাছ থেকে কি লুকাচ্ছ বলতো ? আমার কথার উত্তর তোমায় দিতেই হবে মা । এভাবে আর কতদিন বলো, আমি বেশ বুঝতে পারছি তোমরা আমার কাছ থেকে কিছু লুকাচ্ছো । মা, আমি জানতে চাই এমন কি কথা থাকতে পারে যা লুকাতে হবে । আমি আর নিতে পারছিনা মা ।
ছেলের কথাগুলো শুনে চমকে গেলেন রেহানা বেগম । তিনি একটুও ভেবে দেখেন নি ছেলে বড় হয়ে গেছে ।তিতলুর কাছ থেকে এখন কিছুই লুকিয়ে রাখা সম্ভব না । এখন সে ক্লাস নাইনে পড়ে, বয়:সন্ধিকাল । বাবা মায়ের এসব ঘটনা বেশ প্রভাব ফেলছে তিতলুর মনে ।
রেহানা বেগম ছেলের মাথায় হাত দিয়ে নরম গলায় বললেন, তুই ভুল ভাবছিস বাবা – কি লুকাবো তোর কাছে ? আসলে তোর বাবার সাথে প্রায়ই কথা কাটাকাটি হয় ঝগড়া হয় । ঝগড়া কোন ঘরে হয়না বল ?
মায়ের কথায় তিতলু আশ্বস্ত হতে পারলো না । তিতলু বুঝতে পেরেছে তার কাছ থেকে কিছু একটা লুকানো হয়েছে । প্রায়ই ঝগড়ার সময় তিতলুর বাবা ওর মাকে হুমকি দেয় এই বলে, তিতলুকে সব বলে দিব সব । তখন রেহানা বেগম পাগলের মত কান্না করেন ।

চলবে…

spot_img

আরও পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না...

চিয়া সিড খাওয়ার আগে যা জানা জরুরি

পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড অনেকের খাদ্যতালিকায় জনপ্রিয় হলেও এটি...

চাঁদে নতুন খনিজের সন্ধান, এলইডি প্রযুক্তিতে বিপ্লবের সম্ভাবনা

চাঁদের বুকে এক নতুন ধরনের বিরল খনিজের সন্ধান পেয়েছেন...

হাসি কেন সংক্রামক: মস্তিষ্কের ভেতরের অজানা বিজ্ঞান

মানুষের দৈনন্দিন জীবনে হাসি একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ আবেগ।...

প্রতিদিনের ভুল অভ্যাসেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস দীর্ঘমেয়াদে শরীর ও মনের ওপর...

প্রাণীর প্রতি দায়িত্বে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম ধর্মে প্রাণীর প্রতি দায়িত্ব ও সহমর্মিতার বিষয়টি অত্যন্ত...

বৃষ্টি নিয়ে কোরআনের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি

বৃষ্টি ইসলামি দৃষ্টিতে কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং...

ডাল খাওয়ার আগে যা জানা জরুরি

ডাল আমাদের খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রোটিন ও...

এসএসসি পরীক্ষায় অনিয়ম, জামালপুরে দুই শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরে চলমান এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার...

কীভাবে তৈরি হলো আধুনিক থার্মোমিটার

বর্তমানে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার একটি অপরিহার্য যন্ত্র হলেও...

কালবৈশাখীর শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে...
spot_img

আরও পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি না—এ প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত বিশ্লেষণ করে আলেমরা বলছেন,...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর থেকেই ধারাবাহিক সঠিক পরিচর্যা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাপমাত্রা নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত...

শব্দ শুনে স্বাদ অনুভব, রহস্যময় স্নায়বিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা

কখনো কি এমন হয়েছে, কোনো শব্দ শুনে আপনার মনে হয়েছে যেন মুখে কোনো খাবারের স্বাদ অনুভব করছেন, কিংবা চোখের সামনে ভেসে উঠছে রঙের ঝলক?...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না হলে ব্যক্তি ও সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পবিত্র কোরআনে সম্পদের উপার্জন ও ব্যয়ের ক্ষেত্রে...
spot_img