Thursday, April 30, 2026
21 C
Dhaka

সত্য মিথ্যের অদ্ভুত দ্বিধায় শাফায়েত মনসুর রানার সব মিথ্যে সত্যি নয়

দেওয়ান তানভীর আহমেদ সৃজন

শুভ সন্ধ্যা। আমি তারিক আনাম খান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই শোতে… হ্যা অদ্ভুতুরে এক সম্মোহনী টিভি শোয়ের সাথে জড়িয়ে যায় এক পরিবারের দিনলিপি। মায়ের চিকিৎসা আর ব্যবসা নিয়ে হতবিহ্বল পরিবারের কর্তা।

সারাদেশ যখন ফুটবল বিশ্বকাপের জ্বরে আক্রান্ত, তখন বিশ্বকাপ নিয়ে দেশবাসীর হৈ হুল্লোড়ের আড়ালে ঈদের আনন্দ চাপা পড়ে যেতে যেতেও চাপা পড়ে যাচ্ছে না শুধুমাত্র কিছু মনকাড়া টিভি অনুষ্ঠানের কারণে। এমনই একটি টিভি নাটকের কথা বলতে যাচ্ছি আজ। হ্যা, বলছি ঈদের তৃতীয় দিন এনটিভিতে প্রচারিত সাফায়েত মনসুর রানার “সব মিথ্যে সত্যি নয়” নাটকের কথা।

আগেই বলেছি পরিবারের কর্তা রাহাত খান(জন কবির) একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। ব্যস্ত জীবনে নিজের স্ত্রীকে(অপর্ণা ঘোষ) ঠিকমত সময় দিতে না পারলেও অসুস্থ মায়ের(দিলারা জামান) প্রতি সে অত্যন্ত যত্নশীল। মায়ের প্রতি যাতে কোনো রকম অযত্ন না হয়, সে ব্যাপারে তার সজাগ দৃষ্টি। তার স্ত্রী তাই সর্বক্ষণ নিজের শ্বাশুরীর কাছাকাছি থাকে, যেন তার কোনো রকম অসুবিধা না হয়। রাহাত খানের স্ত্রী একজন গৃহিণী। তার বেশিরভাগ সময় কাটে শ্বাশুরীর খেয়াল রাখা, বাড়ির সব কাজকর্ম করা, ঘরদোর গোছানো, পাশের বাসার ভাবির(ফারজানা এ্যানি) সাথে আড্ডা দেয়ার মধ্য দিয়েই। এছাড়াও সপ্তাহে একদিন শ্বাশুরীকে নিয়ে সে নিয়ম করে একটা টিভি অনুষ্ঠান দেখে, যার উপস্থাপক কিংবদন্তী অভিনেতা তারিক আনাম খান। এই অনুষ্ঠানটির মধ্যে একটা অদ্ভুত রকমের সম্মোহনী শক্তি আছে, যার কারণে অনুষ্ঠান একবার শুরু হওয়ার পর দর্শক টিভির সামনে থেকে সহজে উঠতে পারে না!

পোস্টারঃ সব মিথ্যে সত্য নয়

এই ব্যতীক্রমধর্মী অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই একজন করে নতুন অতিথি আসেন, যারা সমাজে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলেও তাদের জীবনে আছে অসংখ্য অপ্রিয় সত্য, যা তারা ছোট ছোট মিথ্যে দিয়ে আড়াল করে রেখেছে। এই অনুষ্ঠানে এসে তারা জীবনের সেই না বলা সত্যগুলোকে সবার সামনে তুলে ধরে। ব্যবসায়ী এবং উদ্যোক্তা রাহাত খানের কাছে তার মা আর স্ত্রীর প্রিয় এই অনুষ্ঠানটি একটা অর্থহীন অনুষ্ঠান ছাড়া আর কিছুই না। কিন্তু নিজের অজান্তেই কখন যে সে আর তার পরিবার এই অর্থহীন অনুষ্ঠানটির একটি অংশে পরিণত হয়ে গেছে, তা যেন সে টেরই পায় নি! এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বেরিয়ে আসতে শুরু করে তাদের পরিবারের অনেক না বলা সত্য! এই সত্য মিথ্যের দোলাচালে পরিবারও অদ্ভুতুরে দোদুল্যমান! তারপর?

তারপর কী হয় তা জানতে হলে অবশ্যই দেখতে হবে সাফায়েত মনসুর রানার কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এবং জন কবির, অপর্ণা ঘোষ, দিলারা জামান, তারিক আনাম খান, ফারজানা এ্যানি অভিনীত ঈদের নাটক “সব মিথ্যে সত্য নয়” নাটকটি। এই নাটকে নির্মাতার নির্মাণশৈলী, অভিনয়শিল্পীদের অভিনয়, শিল্প নির্দেশকের নির্দেশনা সবকিছুই ছিল এক কথায় অসাধারণ। সেই সঙ্গে যোগ হয়েছে অসাধারণ আবহ সঙ্গীত। সব মিলিয়ে দর্শকদের একটি চমৎকার নাটক উপহার দিয়েছেন পরিচালক রানা। বিশেষ করে না বললেই নয় সেটা হলো নাটকের ভিতরের টিভি প্রোগ্রামটি; অদ্ভুত সম্মোহনী শক্তিতে টেনে রাখবেই আপনাকে।

spot_img

আরও পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না...

চিয়া সিড খাওয়ার আগে যা জানা জরুরি

পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড অনেকের খাদ্যতালিকায় জনপ্রিয় হলেও এটি...

চাঁদে নতুন খনিজের সন্ধান, এলইডি প্রযুক্তিতে বিপ্লবের সম্ভাবনা

চাঁদের বুকে এক নতুন ধরনের বিরল খনিজের সন্ধান পেয়েছেন...

হাসি কেন সংক্রামক: মস্তিষ্কের ভেতরের অজানা বিজ্ঞান

মানুষের দৈনন্দিন জীবনে হাসি একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ আবেগ।...

প্রতিদিনের ভুল অভ্যাসেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস দীর্ঘমেয়াদে শরীর ও মনের ওপর...

প্রাণীর প্রতি দায়িত্বে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম ধর্মে প্রাণীর প্রতি দায়িত্ব ও সহমর্মিতার বিষয়টি অত্যন্ত...

বৃষ্টি নিয়ে কোরআনের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি

বৃষ্টি ইসলামি দৃষ্টিতে কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং...

ডাল খাওয়ার আগে যা জানা জরুরি

ডাল আমাদের খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রোটিন ও...

এসএসসি পরীক্ষায় অনিয়ম, জামালপুরে দুই শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরে চলমান এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার...

কীভাবে তৈরি হলো আধুনিক থার্মোমিটার

বর্তমানে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার একটি অপরিহার্য যন্ত্র হলেও...

কালবৈশাখীর শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে...
spot_img

আরও পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি না—এ প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত বিশ্লেষণ করে আলেমরা বলছেন,...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর থেকেই ধারাবাহিক সঠিক পরিচর্যা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাপমাত্রা নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত...

শব্দ শুনে স্বাদ অনুভব, রহস্যময় স্নায়বিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা

কখনো কি এমন হয়েছে, কোনো শব্দ শুনে আপনার মনে হয়েছে যেন মুখে কোনো খাবারের স্বাদ অনুভব করছেন, কিংবা চোখের সামনে ভেসে উঠছে রঙের ঝলক?...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না হলে ব্যক্তি ও সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পবিত্র কোরআনে সম্পদের উপার্জন ও ব্যয়ের ক্ষেত্রে...
spot_img