Monday, May 4, 2026
27 C
Dhaka

সৃজিতের বাসাতেই থাকেন অভিনেত্রী জয়া, লিভ টুগেদার করছেন তারা

কলকাতার খ্যাতনামা পরিচালক সৃজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের প্রেমের গুঞ্জন কলকাতার আকাশে বাতাসে। শুধু কলকাতা বললে ভুল হবে, ওপার বাংলা পেরিয়ে রসালো এ খবর পৌছে গেছে এপার বাংলাতেও। ‍দুজনে নাকি চুটিয়ে প্রেম করছেন। এমন খবর কান পাতলেই শোনা যায়। কিছুদিন আগে এমন খবরও প্রকাশ্যে এসেছিল যে, কলকাতায় পরিচালক সৃজিতের বাসাতেই থাকেন অভিনেত্রী জয়া। তারা নাকি লিভ টুগেদার করছেন।

তবে জয়ার সঙ্গে আসলে সম্পর্কটা কী, বুধবার কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সে কথাই জানালেন নামি পরিচালক সৃজিত চট্টোপাধ্যায়। জয়া প্রসঙ্গে প্রশ্ন করতেই প্রথমে একটু লজ্জা পান তিনি। একটু থেমে বলেন, ‘জয়ার মতো অভিনেত্রী, জয়ার মতো মানুষ, জয়ার মতো নারী আমি খুব কমই দেখেছি। ওর সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্ব, প্রেম বা তার চেয়েও বেশি কিছু।’ যদিও সৃজিতের এ উত্তরে কোনো কিছুই পরিষ্কার নয়।

চলতি বছরের ১৭ জানুয়ারি এই আনন্দবাজারকে দেয়া একটি সাক্ষাৎকারেই তার ও পরিচালক সৃজিতের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন জয়া আহসানও। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন, ‘সৃজিতের সঙ্গে আমার সম্পর্কের খবর পুরোটাই গুজব। আমরা একসঙ্গে পথ চললে সেটা একটা বলার ব্যাপার ছিল। তিনি পশ্চিম বাংলার একজন গুণী নির্মাতা। তার সঙ্গে সব অভিনেতা-অভিনেত্রীরাই কাজ করতে চায়। আমিও চাই। এখানে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।’

প্রসঙ্গত, জয়া-সৃজিতের চেনাজানা ২০১৫ সাল থেকে। ওই বছর সৃজিতের পরিচালনায় ‘রাজকাহিনী’ ছবিতে রুবিনা চরিত্রে অভিনয় করেন জয়া। ১৯৪৭ সালের দেশ ভাগের কাহিনি নিয়ে নির্মিত হয়েছিল তারকাবহুল এ ছবিটি। সেই থেকেই জয়ার সঙ্গে সৃজিতকে জড়িয়ে রসালো প্রেমের গুঞ্জন শুরু। চলতি বছরে জয়া শুটিং করছেন সৃজিতের ‘এক যে ছিল রাজা’ ছবির শুটিং। এই ছবিতে তার সহশিল্পীরা হলেন কলকাতার যিশু সেনগুপ্ত, অপর্ণা সেন, অঞ্জন দত্ত ও অনির্বাণ ভট্টাচার্য।

spot_img

আরও পড়ুন

উলিপুরে মৌমাছির ঝাঁকের আক্রমণে আহত ৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির হানায় জামায়াতে ইসলামীর তিনজন নেতাকর্মী...

নৌবাহিনীর অভিযানে বিপুল ইয়াবা ও আইস জব্দ

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে...

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে...

৩৭৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত তিনটি হত্যাকাণ্ডের ঘটনায়...

অন্ধকারে কেন বাড়ে মানুষের ভয়

আধুনিক নগর জীবনে চারপাশ আলোয় ভরপুর থাকলেও অন্ধকারের প্রতি...

সালথায় স্কুলে উত্তেজনা, ক্লাস বর্জন করল শিক্ষার্থীরা

ফরিদপুরের সালথা উপজেলায় কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ...

নতুন কমিটি পেয়ে নওগাঁয় ছাত্রদলের উচ্ছ্বাস

নওগাঁ জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা উপলক্ষে নেতাকর্মীরা...

কোনাবাড়ীতে বস্তা থেকে নারীর মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি বস্তার ভেতর থেকে মমতাজ...

সিসিটিভি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযান

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চুরি, ডাকাতি ও ছিনতাই দমনে পুলিশের...

‘শাপলা গণহত্যা’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র...

ভালুকায় বৃষ্টিতে ধসে গেল পুকুরপাড় ও ওয়াকওয়ে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাজ শেষ হওয়ার আগেই উপজেলা পরিষদের...

দালালচক্র নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের দাবি

যশোরের মণিরামপুর উপজেলায় প্রবাস থেকে ফিরে ঋণের চাপে এক...

ছাগল নিয়ে ফেরার পথে অপহরণ, মুক্তিপণ দাবি

বগুড়ার গাবতলী উপজেলায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং...

হাট সারটিয়া প্রাথমিক বিদ্যালয়ে দুর্ঘটনায় শোক

সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ছাদ থেকে...
spot_img

আরও পড়ুন

উলিপুরে মৌমাছির ঝাঁকের আক্রমণে আহত ৩

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় মৌমাছির হানায় জামায়াতে ইসলামীর তিনজন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন...

নৌবাহিনীর অভিযানে বিপুল ইয়াবা ও আইস জব্দ

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) ভোরে উপজেলার হ্নীলা...

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে উত্তেজনা

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জেলা বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪...

৩৭৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ...
spot_img