Thursday, September 10, 2026
31 C
Dhaka

১৭ই ডিসেম্বর ; একটি ইতিহাস

জুবায়ের ইবনে কামাল

আমার মা নাটক সিনেমা দেখেন না। কাল আমি ‘১৭ই ডিসেম্বর’ নাটকটি দেখার সময় তিনি সামনে বসে নাটক দেখলেন। আর তিনি অবাক হয়ে বললেন, ‘পরিচালক কী সত্যিকারের রাজাকার আর মুক্তিযোদ্ধাকে নিয়ে নাটকটি করিয়েছেন?’

নাটকের অভিনয় ছিলো অমায়িক। অভিনয়ের বিষয় পরে আসছি। বর্তমানে যুদ্ধের কোন কাজ সেটা ডকুমেন্টারি হোক অথবা হোক নাটক, সবগুলোতেই একই কাহিনীর ছড়াছড়ি। এরজন্য বলতে খারাপ লাগলেও যুদ্ধভিত্তিক নাটক-টেলিফিল্ম অনেকেই এড়িয়ে যান। সেক্ষেত্রে রাজাকার আর মুক্তিযোদ্ধাকে দুই মেরুতে রেখে একই ফ্রেমে এক করতে সক্ষম হয়েছেন পরিচালক।

আর নাটকের সৌন্দর্য্যটা এখানেই। নাটকের গল্পটা দর্শকরা জানেন। যারা টিভিতে দেখতে পারেননি তাদের জন্য ১৫ ডিসেম্বর বিকেলে নাটকটি আসছে ইউটিউবে। নাটকটিই গল্প বলবে। এখানে বলার প্রয়োজন নেই। তবে এটুকু বলা যেতে পারে, পরিচালক ঘন্টাখানেকের জন্য আপনাকে হিপনোটাইজ করে ফেলবেন।

এবার ফিরে আসি অভিনয়তে। প্রধান চরিত্রে আছেন রাহেলা নামের এক বৃদ্ধা মহিলা। যাকে গ্রামের সবাই রাহেলা নানী বলে ডাকেন। নাটকের প্রথম দিকের দৃশ্যেই দেখা যায় রাহেলা নামের বৃদ্ধা মহিলা এক ছেলেকে ১৭ই ডিসেম্বর উপলক্ষে এক বিশাল ফর্দা ধরিয়ে দেন। মজার ব্যাপার হলো, ওই ফর্দার সবকিছুর পরিমানই ১৭। ১৭ কেজি মিষ্টি, ১৭ কেজি এটা ১৭ কেজি সেটা এরকম করে বলে যেতেই থাকেন। আর এসব কিছুর মুল উদ্দেশ্য ১৭ই ডিসেম্বর।

অদূরে বসেই ঢাকা থেকে আগত এক উঠতি সাংবাদিক বিষয়টা লক্ষ্য করেন। চা-দোকানীর কাছে বিষয়টা জানতে চাইলে তিনি জানান, সবাই ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালন করলেও রাহেলা নানী ১৭ই ডিসেম্বর বিজয় দিবস পালন করে থাকেন। আর এজন্য তিনি ১৭ কেজি করে মিষ্টি কিনে গ্রামবাসীকে খাওয়ান। কিন্তু কেন এরকম চিন্তা তার উত্তর না পেয়ে স্বয়ং রাহেলা নানীর কাছে চলে যান সাংবাদিক। অনেক জোরাজোরি করার পর এক সন্ধ্যা রাতে খোলা আকাশের নিচে বসে ১৭ই ডিসেম্বরের কাহিনীটা বলতে রাজী হন রাহেলা। আর গল্পের শুরু এখানেই।

আরো পড়ুনঃ একটি অদেখা যুদ্ধের গল্প

রাহেলা চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। তার অভিজ্ঞসম্পন্য অভিনয় দর্শককে বিমোহিত করবে। সাংবাদিক চরিত্রে অভিনয় করেছে ইভান সাঈর। সঙ্গে রাহেলার যোদ্ধা ছেলের চরিত্রে অভিনয় করেছেন ফারহান। তার অসাধারণ অভিনয় দক্ষতা দর্শকরা স্ক্রিনেই দেখতে পাবেন।

আরো আছেন শোয়েব মুনির। রাজাকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শক তার অভিনয়ে খুঁত ধরতে পারবেন বলে মনে হয়না। একজন রাজাকার হিসেবে জয় বাংলা সহ্য না করার বাস্তব সব অঙ্গভঙ্গিমা ফুটে উঠেছে তার অভিনয়ে। এ যেন সাক্ষাত স্বয়ং রাজাকার!

মাসুদুল হাসানের গল্পে “১৭ই ডিসেম্বর” নামের নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। নাটকটির বেশীরভাগ দৃশ্যই চিত্রায়িত করা হয়েছে ঢাকার অদূরেই নারায়ণগঞ্জের একটি স্থানে।

নাটকে খটকা লাগার মত কোন পথ রাখেননি পরিচালক মাবরুর রশীদ বান্নাহ। গতানুগতিকতার বাইরে কাজ করা এই নির্মাতা দেখিয়েছেন মুক্তিযুদ্ধ নিয়ে অন্যরকম এক গল্প। বাস্তব পরিবেশকে একদম হুবুহু তুলে দিতে সক্ষম হয়েছেন নির্মাতা। বাকীসব দর্শকই বিচার করবেন।

দর্শক রাহেলা নানী থেকে শুনবেন ১৭ই ডিসেম্বরের ইতিহাস।

spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...
spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...
spot_img