Monday, July 13, 2026
26.6 C
Dhaka
No menu items!

দ্য কিউরের লেজেন্ডারি গিটারিস্ট পেরি ব্যামন্টের মৃত্যু

বিশ্বখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড ‘দ্য কিউরে’র গিটারিস্ট ও কিবোর্ড বাদক পেরি ব্যামন্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

দ্য কিউর জানিয়েছে, লন্ডনের নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে পেরি ব্যামন্টের মৃত্যু হয়েছে। ব্যান্ডের পক্ষ থেকে শোক প্রকাশ করে বলা হয়েছে, তিনি অত্যন্ত শান্ত, নিবিড় ও সৃজনশীল একজন মানুষ ছিলেন; ব্যান্ডের ইতিহাসে তার অবদান অপরিহার্য।

পেরি ব্যামন্টের সঙ্গে দ্য কিউরের সম্পর্ক দীর্ঘ চার দশকের। ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি ব্যান্ডের সঙ্গে একাধারে গিটার ও কিবোর্ড বাদক হিসেবে কাজ করেন। ১৯৯০ সালে তিনি ব্যান্ডের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে যুক্ত হন। বাঁহাতি গিটারিস্ট হিসেবে তিনি দীর্ঘ ১৪ বছরের মধ্যে ৪০০-এর বেশি কনসার্টে পারফর্ম করেছেন।

১৯৯২ সালের বিখ্যাত অ্যালবাম ‘উইশ’ থেকে শুরু করে ২০০৪ সালের ‘দ্য কিউর’ অ্যালবাম পর্যন্ত তার গিটার, সিক্স-স্ট্রিং বেেজ গিটার এবং কিবোর্ডের সুর শোনা যায়। মাঝপথে বিরতির পর ২০২২ সালে তিনি আবারও ব্যান্ডের সঙ্গে যুক্ত হন। মৃত্যুর আগে তার একটি স্মরণীয় মুহূর্ত ছিল ২০২৪ সালের ১ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত ‘দ্য শো অফ আ লস্ট ওয়ার্ল্ড’ কনসার্ট।

পেরি ব্যামন্টের জন্ম ১৯৬০ সালে লন্ডনে। তার ছোট ভাই ড্যারিল ব্যামন্টও ব্যান্ডের ট্যুর ম্যানেজার হিসেবে কাজ করেছেন। প্রিয় সহকর্মীর মৃত্যুতে দ্য কিউরের সদস্যরা শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img