Tuesday, April 21, 2026
29 C
Dhaka

সরকারি অনুমোদন না মেলায় চীনে যাত্রা অনিশ্চিত শাবিপ্রবি ও কুবি উপাচার্যের

সরকারি ছাড়পত্র না মেলায় চীন সফর অনিশ্চিত শাবিপ্রবি ও কুবি উপাচার্যের

সরকারি ছাড়পত্র (জিও) না পাওয়ায় চীনে উচ্চশিক্ষা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ প্রোগ্রামে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. হায়দর আলীর।

শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় শাবিপ্রবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, আগামী ৬ থেকে ১১ জুলাই চীনের কুনমিং, উহান ও গঞ্জু প্রদেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সফরের কর্মসূচি রয়েছে। সফরে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফয়েজের নেতৃত্বে গঠিত ২০ সদস্যের প্রতিনিধিদল। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সফরে চীনা শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক এবং চুক্তিপত্র স্বাক্ষরেরও কথা রয়েছে।

প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশ নিতে গত জুন মাসে সংশ্লিষ্টরা সরকারি ছাড়পত্রের জন্য আবেদন করেন। অধিকাংশ সদস্য ইতিমধ্যে ছাড়পত্র পেলেও শাবিপ্রবি ও কুবি উপাচার্যের ছাড়পত্র এখনো মঞ্জুর হয়নি, ফলে তাঁদের সফরে অংশ নেওয়া অনিশ্চয়তায় পড়েছে।

এ বিষয়ে কুবি উপাচার্য অধ্যাপক হায়দর আলী জানান, “গত ২৫ জুন আবেদন করেছি, কিন্তু এখনো অনুমোদন আসেনি।” শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “২৩ জুন আবেদন করেছি। এখনো জিও পাইনি। আমরা অপেক্ষায় আছি। অনুমোদন পেলে সফরে অংশ নেব।”

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আখতার জানান, “বিষয়টি আমরা ইতিমধ্যে সামারি আকারে তৈরি করেছি। তবে চ্যান্সেলরের (রাষ্ট্রপতির) অনুমোদন এখনো পাওয়া যায়নি। অনুমোদন না থাকায় ছাড়পত্র জারি করা সম্ভব হয়নি।”

চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট দুই উপাচার্য, যা না পেলে তাঁরা দেশের উচ্চশিক্ষা খাতে আন্তর্জাতিক অংশীদারিত্ব ও উন্নয়ন সংক্রান্ত এ সফরে অংশ নিতে পারবেন না।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img