Saturday, April 4, 2026
27 C
Dhaka

এই প্রজন্ম আধিপত্যবাদ পরোয়া করে না: ছাত্রশিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, এই প্রজন্ম কোনো ফ্যাসিবাদি শক্তি, রক্তচক্ষু বা আধিপত্যবাদকে পরোয়া করে না। তার মতে, আগামী দিনের বাংলাদেশ হবে তারুণ্যের স্বপ্নে গড়া একটি ন্যায়ভিত্তিক দেশ, যেখানে নেতৃত্বের হাত ধরে সব অন্যায়, অত্যাচার ও অবিচার দূর হবে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, অতীতে ইসলামী ছাত্রশিবিরের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে—যারা বাধা দিতে চেয়েছিল তারাই থেমে গেছে। আমাদের নিষিদ্ধ করতে চেয়েছিল যারা, তারাই নিষিদ্ধ হয়ে হেলিকপ্টারযোগে ভারত পালিয়েছে। এই প্রজন্ম কোনো ফ্যাসিবাদি শক্তি, কোনো রক্তচক্ষু বা আধিপত্যবাদ মানে না। আমরা দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত করি না, এক আল্লাহর কাছেই মাথা নত করি।

সমাবেশে সভাপতিত্ব করেন কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির ফরহাদ হোসেন মোল্লা। প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. সালাহউদ্দিন আইউবী। তিনি বলেন, মাদক সমাজকে গ্রাস করছে। মাদকমুক্ত কাপাসিয়া গড়াই হবে আমাদের প্রথম কাজ। কর্মসংস্থানের সংকট দূর করতে পরিবেশবান্ধব শিল্পায়ন গড়ে তোলা হবে। যুবসমাজের শক্তি সৎ নেতৃত্বের পেছনে কাজে লাগাতে পারলে কাপাসিয়া দেশব্যাপী উন্নয়নের অনন্য মডেল হয়ে উঠবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ঢাকসু) জিএস এস.এম ফরহাদ। তিনি বলেন, ভুল নেতৃত্ব নির্বাচনের কারণেই গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। ভুল মানুষকে ভোট দিলে তার দায় জনগণকে বহন করতে হয়। তাই বিবেকের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ফরহাদ আরও বলেন, বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ—সব জায়গায় অন্যায়ের লাল কার্ড দেখিয়েছি, ভবিষ্যতেও যুবসমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াত নেতা মাওলানা সেফাউল হক, মাওলানা কাজিম উদ্দিন, কাপাসিয়া উপজেলা ইসলামী আন্দোলনের নেতা মাওলানা সানাউল্লাহ প্রমুখ।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে...

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের...

বিয়েতে সাক্ষীর সংখ্যা ও দেনমোহরের নিয়ম

বিয়ে হলো নারী-পুরুষের ভালোবাসার বৈধ মাধ্যম। এর অন্যতম অংশ...

শুদ্ধ তেলাওয়াতে বিরতি চিহ্ন কেন জরুরি

পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে পড়া অত্যন্ত...

বজ্রপাত কেন হয়, বাঁচার উপায় কী

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ৩০০...

সকালের ৫ অভ্যাস বাদ দিলে বাড়তে পারে কর্মক্ষমতা

দিনের শুরুটা অনেকাংশে নির্ধারণ করে দেয় পুরো দিনের কর্মক্ষমতা।...

অকটেন বনাম পেট্রল: গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক নির্বাচন

অকটেনের জ্বালানিতে অভ্যস্ত গাড়ি বা মোটরসাইকেলে পেট্রল ব্যবহারে দীর্ঘমেয়াদে...

নিউরন দিয়ে তৈরি হচ্ছে জৈবিক কম্পিউটার

প্রযুক্তির জগতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে, যেখানে...

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ...

ত্রিকোণমিতিতে সাইন অনুপাতের পথপ্রদর্শক

মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে জাবির...

শিশুদের র‍্যাশ মানেই হাম নয়, থাকতে পারে অন্যান্য রোগ

মৌসুম পরিবর্তনের সময়ে শিশুদের মধ্যে নানা সংক্রামক রোগ দেখা...

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে...

মানব জীবনে আদর্শের গুরুত্ব ও প্রয়োগ

মানব জীবনের পূর্ণতা অর্জনে একটি সঠিক ও শাশ্বত জীবনাদর্শের...

কেন শুধু পৃথিবীতেই সক্রিয় টেকটোনিক প্লেট

পৃথিবীর বিশাল পর্বতমালা, ঘনঘন ভূমিকম্প কিংবা মহাদেশগুলোর ধীরে ধীরে...
spot_img

আরও পড়ুন

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে গেলে তা জরুরি মেডিক্যাল ইমার্জেন্সি। এমন পরিস্থিতিতে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন। সাধারণ আটকে যাওয়া বস্তুসমূহ ধাতব...

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের মনে জাগানো একটি প্রশ্ন। প্রাচীন যুগে বিজ্ঞানী-দার্শনিকরা এই বিষয়ে বিভক্ত ছিলেন। কেউ বলতেন পৃথিবী অনন্ত...

বিয়েতে সাক্ষীর সংখ্যা ও দেনমোহরের নিয়ম

বিয়ে হলো নারী-পুরুষের ভালোবাসার বৈধ মাধ্যম। এর অন্যতম অংশ হলো দেনমোহর, যা সম্পূর্ণভাবে নারীর অধিকার। সাক্ষীর সংখ্যা বিয়ে বৈধ করতে প্রয়োজন: দুইজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ অথবা একজন পুরুষ...

শুদ্ধ তেলাওয়াতে বিরতি চিহ্ন কেন জরুরি

পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেলাওয়াতের সময় কোথায় থামতে হবে এবং কোথা থেকে আবার শুরু করতে হবে, তা নির্ধারণে...
spot_img