Friday, February 27, 2026
21.4 C
Dhaka

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি ট্রাকভর্তি ৯টি নতুন ইয়ামাহা এফ জেড এস মোটরসাইকেল উদ্ধার করেছে। এ সময় ট্রাক চালক শাহপরান (৩৬)কে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

পুলিশের হাতে আটক ট্রাকচালকের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম (দক্ষিণ) ইউনিয়নের মির্জাপুর গ্রামে।

পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে একটি ট্রাক লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফুলহরা গ্রামে প্রবেশ করে। এ সময় ট্রাকটি সড়কের পাশে দাঁড়াতে দেখা যায় এবং দুই-তিনজন ব্যক্তি এদিক-ওদিক পায়চারি করছিল। স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন কথাবার্তা বলেন।

স্থানীয় লোকজন ট্রাকের ভেতর দেখতে গেলে ট্রাকের সঙ্গে থাকা তিনজন পালিয়ে যায়। পরে তারা ট্রাকের ভেতর নতুন ৯টি ইয়ামাহা এফ জেড এস মোটরসাইকেল দেখতে পান। এ সময় এগুলো চোরাই মোটরসাইকেল হিসেবে সন্দেহ হওয়ায় স্থানীয়রা ট্রাক চালককে আটক করেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলভর্তি ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসেন এবং ট্রাকের চালককে গ্রেপ্তার করেন। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ট্রাকচালক শাহপরানের বিরুদ্ধে পূর্বেও থানায় তিনটি মামলা রয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো রাজধানীর ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকা থেকে লুট করে অন্যত্র নেওয়া হচ্ছিল।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ বলেন, সংশ্লিষ্ট খিলগাঁও থানা থেকে মোটরসাইকেল শনাক্ত করার জন্য পুলিশের একটি প্রতিনিধিদল লাকসাম থানায় আসছেন। তারা আসার পর যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও জানান, আটক ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান চলমান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

রাতে শিশুর ক্ষুধা কেন বাড়ে

দিনভর ব্যস্ততার পর রাতে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে অনেক...

ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও কুরআন শিক্ষা প্রসারে উদ্যোগ

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার...

নিউজিল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

জিতলেই সেমিফাইনালের টিকেট, আর হারলেই অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলংকা...

প্রশাসন ও জনপ্রতিনিধি সক্রিয় হলে জনগণ সহজে সেবা পাবে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের...

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ...

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি...

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন...

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টঙ্গীতে আ.লীগের ব্যানার

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কার্যক্রম...

গাজীপুরে নারী শ্রমিক হত্যাকাণ্ডে সাবেক স্বামী আটক

গাজীপুরে পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যার ঘটনায় তার সাবেক...

আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে জোর

দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে কর আদায় বৃদ্ধি ও...

ওমানে রমজান ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা

পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ...

নারায়ণগঞ্জে সাবেক মেয়রের বিরুদ্ধে তদন্ত জোরদার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে...
spot_img

আরও পড়ুন

রাতে শিশুর ক্ষুধা কেন বাড়ে

দিনভর ব্যস্ততার পর রাতে শিশুকে ঘুম পাড়াতে গিয়ে অনেক অভিভাবকই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন। ঠিক ঘুমানোর আগমুহূর্তে শিশু জানায়, তার ক্ষুধা লেগেছে। চিকিৎসকদের...

ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও কুরআন শিক্ষা প্রসারে উদ্যোগ

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার পর দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার ৬৩ নিউস্কাটনস্থ বিয়াম অডিটরিয়ামে বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও অ্যাওয়ার্ড...

নিউজিল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

জিতলেই সেমিফাইনালের টিকেট, আর হারলেই অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের ফলাফলের দিকে—এমন অবস্থায় ইংল্যান্ডকে ১৬০ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন...

প্রশাসন ও জনপ্রতিনিধি সক্রিয় হলে জনগণ সহজে সেবা পাবে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘নির্বাচনের আগে আমি যে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি সেটি...
spot_img