Saturday, June 13, 2026
28.1 C
Dhaka

লন্ডনে উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টা আ.লীগ নেতা-কর্মীদের; গাড়িতে মাহফুজ ছিলেন না, বলছে হাইকমিশন

লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা বলে অভিযোগ উঠেছে। তবে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মাহফুজ আলমের গাড়িতে নয়—হাইকমিশনের দুটি খালি গাড়িতে ডিম নিক্ষেপ করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস)-এ একটি সেমিনার আয়োজন করা হয়, যা যৌথভাবে আয়োজন করে সোয়াস কর্তৃপক্ষ ও বাংলাদেশ হাইকমিশন। বিকেল ৪টায় নির্ধারিত সময়ে মাহফুজ আলম সেমিনারে যোগ দেন।

এই সময় প্রায় ১৮ জন আওয়ামী লীগ কর্মী সোয়াসের সামনে স্লোগান দিয়ে অবস্থান নেন। হাইকমিশন জানায়, সোয়াস কর্তৃপক্ষের অনুরোধে আগে থেকেই পুলিশি নিরাপত্তা জোরদার ছিল এবং মাহফুজ আলম স্বাভাবিকভাবেই অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন।

উপদেষ্টা ও কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এলাকায় অপেক্ষমান হাইকমিশনের দুটি খালি গাড়িতে দুষ্কৃতকারীরা ডিম নিক্ষেপ করে।

পরে, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে বের হওয়ার সময় হাইকমিশনের কালো রঙের একটি বিএমডব্লিউ গাড়িতে আবারও ডিম নিক্ষেপ করা হয়। এ সময় কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করলেও পুলিশ দ্রুত তাদের সরিয়ে দেয়।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, গাড়িটিতে মাহফুজ আলম ছিলেন না। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, আওয়ামী লীগ কর্মীরা ভুল করে ভেবেছিলেন গাড়িটিতে মাহফুজ আছেন, কিন্তু তিনি অন্য পথে অন্য গাড়িতে করে সোয়াস ত্যাগ করেন।

পরে সন্ধ্যা সাড়ে ৭টায় নির্ধারিত সময়েই তিনি বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর’ শীর্ষক মতবিনিময় সভায় যোগ দেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা সার্বক্ষণিক হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টা মাহফুজ আলমের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img