Tuesday, February 24, 2026
26.5 C
Dhaka

শেরপুরে টানা বৃষ্টিতে আমন ধান ও সবজিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা

শেরপুর জেলায় গত তিন দিন ধরে চলমান মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় আমন ধানসহ সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৃষ্টির সঙ্গে বাতাসের ঝড়ো হাওয়ায় ধানগাছ ও শাক-সবজির চারা হেলে পড়েছে। পাশাপাশি বৃষ্টির আগে কেটে ক্ষেতে বিছিয়ে রাখা ধানও নষ্ট হওয়ার পথে। এতে কৃষকদের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা বিরাজ করছে। কৃষি বিভাগ জানিয়েছে, দ্রুত সময়ে পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় কৃষকদের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে শেরপুর জেলায় ৯৩ হাজার ৬৯৩ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। বর্ষা মৌসুমে তুলনামূলকভাবে অনুকূল আবহাওয়ার কারণে ভালো ফলনের আশা ছিল। তবে সম্প্রতি দুই দিনের টানা বৃষ্টিতে অনেক ক্ষেতের ধান পানি জমে জলাবদ্ধতায় পড়েছে এবং নিচু জমির ধানগাছ সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। এতে ঘরে ফসল তোলার আগে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামের কৃষক ফকির আলী জানান, “কয়েকদিনের মধ্যেই আমন ধানের কাটা-মাড়াই শুরু হওয়ার কথা। কিন্তু হঠাৎ শুরু হওয়া বৃষ্টির কারণে ধানগাছ হেলে পড়েছে, বিছিয়ে রাখা ধান নষ্ট হচ্ছে এবং জমিতে পানি জমে গেছে। ফসল ঘরে তোলা এখন কঠিন হয়ে গেছে। এতে শ্রমিক খরচও বেড়ে গেছে।”

শ্রীবরদী উপজেলার বালিজুরী গ্রামের কৃষক কবির বলেন, “এই অবস্থায় ধান কেটে নেওয়াও শুকানো সম্ভব হচ্ছে না। ভেজা ধান ঘরে তোলার আগে আরও ক্ষতি হবে। রোদ না উঠলে কৃষকের খরচ ওঠানো কঠিন হবে এবং লক্ষ্যমাত্রার আবাদও পূরণ হবে না।”

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার অন্যান্য কৃষকরাও জানিয়েছেন, গত বছরের বন্যা ও পাহাড়ি ঢলের কারণে তাদের আমন ধান পুরোপুরি নষ্ট হয়েছিল। এবছর আবহাওয়ার অনুকূলতায় ফলন ভালো হলেও অসময়ে হওয়া বৃষ্টি ও ঝড়ের কারণে ধান নষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে নিচু জমির ফসল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, শেরপুরে শনিবার ও রবিবার যথাক্রমে ১৩৫ মিলিমিটার ও ১০ দশমিক ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৪ নভেম্বর পর্যন্ত সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ ভারতের সংলগ্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তিনিসহ কৃষি বিভাগের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন ক্ষেত সরেজমিনে পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ৩০ হেক্টর জমির আমন ধান ও ২৫ হেক্টর শাক-সবজি ও আলু আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, বৃষ্টি না হলে ও রোদ উঠলে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনা কর্মসূচি কার্যকর করা হবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ইফতারে স্বাস্থ্যকর শরবতের সহজ রেসিপি

দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের অন্যতম প্রধান চাহিদা...

শহর-বিধ্বংসী গ্রহাণু শনাক্তে বড় চ্যালেঞ্জ বিজ্ঞানীদের

পৃথিবীর দিকে বিপুল সংখ্যক শহর-বিধ্বংসী গ্রহাণু ধেয়ে আসার আশঙ্কায়...

সাহরির সুরে জেগে ওঠে মুসলমানিত্ব

পবিত্র মাহে রমজান ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও এর...

রমজানে মাথাব্যথা কেন বাড়ে

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় স্বস্তি এলেও...

মার্চের শুরুতে বড় চমক আনতে পারে অ্যাপল

মার্চের শুরুতেই একাধিক নতুন পণ্য উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি...

তাবলিগের মুরুব্বিদের ইবাদতের জীবন

রমজান মাস এলেই তাবলিগ জামাতের প্রাচীন বুজুর্গদের জীবনে দেখা...

ইফতারে চিয়া সিড খাওয়ার উপকারিতা

রমজান মাসে চিয়া সিড খাওয়ার সঠিক সময় নিয়ে অনেকের...

সবার মন জয় করে নেয়া ৭ মাস বয়সি নিঃসঙ্গ বানর ‘পাঞ্চ’

টোকিওর কাছাকাছি অবস্থিত ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় ‘পাঞ্চ’ নামে সাত...

ভিডিও এআই প্রযুক্তি নিয়ে উদ্বিগ্ন হলিউড

চীনা একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে...

অটোরিকশা থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে মৃত্যু শিক্ষার্থীর

কক্সবাজারের চকরিয়ায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) থেকে ছিটকে পড়ে...

ঢাকাসহ ৫ বিভাগে দু–এক স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি লঘুচাপ দুর্বল...

চট্টগ্রামের হালিশহরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে তিন, তদন্ত কমিটি গঠন

নগরের হালিশহরের হালিমা মঞ্জিল নামের ছয়তলা ভবনে ঘটে যাওয়া...

রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী...

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

দাউদকান্দি, কুমিল্লা: জীবিকার তাগিদে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা মেহেদী...
spot_img

আরও পড়ুন

ইফতারে স্বাস্থ্যকর শরবতের সহজ রেসিপি

দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের অন্যতম প্রধান চাহিদা হয়ে ওঠে পানি ও সতেজতা। সারাদিন পানাহার থেকে বিরত থাকার কারণে শরীরে পানিশূন্যতা ও ক্লান্তি...

শহর-বিধ্বংসী গ্রহাণু শনাক্তে বড় চ্যালেঞ্জ বিজ্ঞানীদের

পৃথিবীর দিকে বিপুল সংখ্যক শহর-বিধ্বংসী গ্রহাণু ধেয়ে আসার আশঙ্কায় বিজ্ঞানী মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। নাসার ভারপ্রাপ্ত প্ল্যানেটারি ডিফেন্স অফিসার কেলি ফাস্ট জানিয়েছেন,...

সাহরির সুরে জেগে ওঠে মুসলমানিত্ব

পবিত্র মাহে রমজান ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও এর আবহ বাঙালিয়ানার সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। বিশেষ করে সাহরির সময় ভেসে আসা ডাক, মসজিদের...

রমজানে মাথাব্যথা কেন বাড়ে

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় স্বস্তি এলেও অনেকেই ইফতারের কিছুক্ষণ পর মাথাব্যথায় ভোগেন। কারও ক্ষেত্রে হালকা চাপধরা ব্যথা, আবার কারও ক্ষেত্রে তীব্র...
spot_img