Sunday, February 1, 2026
22 C
Dhaka

ট্রেন ছাড়তে দেরি হওয়ায় ট্রেনযাত্রী ও গ্রামবাসীর সংঘর্ষ

পাবনার ভাঙ্গুড়ায় শরৎনগর স্টেশনে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় যাত্রী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনায় অন্তত দুই যুবকসহ বেশ কয়েকজন আহত হন।

রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। মেরামত কাজ চলায় রাতে শরৎনগর স্টেশনে একতা এক্সপ্রেসকে দাঁড় করানো হয়। দীর্ঘ বিলম্বে ক্ষুব্ধ যাত্রীরা প্রথমে স্টেশন মাস্টারকে মারধরের চেষ্টা করে। পরে আরও যাত্রী ক্ষিপ্ত হয়ে স্থানীয়দের ওপর হামলা চালায়।

এ সময় নজরুল ইসলাম নামে এক স্থানীয় মসজিদে আশ্রয় নিলে সেখানেও হামলার ঘটনা ঘটে। পরে মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীকে খবর দেওয়া হলে শতাধিক মানুষ ঘটনাস্থলে এসে যাত্রীদের প্রতিহত করে। এতে যাত্রীরা পিছু হটে পালিয়ে যায়।

ঘটনায় কামরুল হাসান রিফাত ও আকাশ নামে দুই স্থানীয় যুবক আহত হন। এছাড়া কিছু যাত্রীও আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রেনটিকে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে সরিয়ে নেয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

দাঁত দিয়ে নখ কাটা কেন শিশুর জন্য ক্ষতিকর

অনেক সময় বাবা-মায়ের চোখের আড়াল হলেই শিশুসন্তান দাঁত দিয়ে...

দৈনন্দিন জীবনে স্ট্রেস নিয়ন্ত্রণের কৌশল

অফিস ও পারিবারিক দায়িত্ব, আর্থিক সংকট, অসুস্থতা কিংবা সম্পর্কজনিত...

ইসলামি শরীয়তে স্ত্রীর উপার্জনের অধিকার কী

বর্তমান সমাজে অনেক পরিবারেই স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। নারীদের কর্মক্ষেত্রে...

কুরআন ও সুন্নাহ নারীর অধিকার কী বলে

ইসলামী সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত—নারী নিজে থেকে...

স্কুল শিক্ষায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ

বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি।...

সামাজিক মাধ্যম নিয়ে অভিভাবকদের উদ্বেগ কতটা যৌক্তিক

বর্তমান সময়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বেশি আলোচিত...

ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

চুলের যত্নে পেঁয়াজের ব্যবহার পরিচিত হলেও ত্বকের যত্নেও এই...

গোসল ফরজ হলে কী কী কাজ করা যাবে

সহবাস বা স্বপ্নদোষের পর ফরজ গোসল করার সময়সীমা নিয়ে...

কেন ঘুমের মধ্যেও মুখ বন্ধ রাখতে পারে না মানুষ

ঘুমের সময় মানুষ কখনো অস্পষ্ট বিড়বিড়ানি, কখনো আবার জোরে...

উল্টো হাঁটা কীভাবে বাড়ায় মস্তিষ্কের সক্ষমতা

নিয়মিত হাঁটা শরীর সুস্থ রাখতে সহায়ক—এ কথা সবারই জানা।...

সন্দেহ নয়, সংলাপেই সমাধান—আলেমদের মত

দাম্পত্য সম্পর্ক ইসলামে কেবল সামাজিক চুক্তি নয়, বরং এটি...

ইতিবাচক মানসিকতা ও শরীরের প্রতিরোধব্যবস্থার গভীর সম্পর্ক

ইতিবাচক মানসিকতা মানুষের শরীরের প্রাকৃতিক রোগপ্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে...

ঘুম ও রোগ প্রতিরোধে হলুদ দুধ

হলুদ দুধে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। দুধের...

ইসলামে নির্বাচনী চরিত্রহননের নিষেধ

ইসলাম মানুষের ব্যক্তিগত চরিত্র, সামাজিক আচরণ এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ড—সব...
spot_img

আরও পড়ুন

দাঁত দিয়ে নখ কাটা কেন শিশুর জন্য ক্ষতিকর

অনেক সময় বাবা-মায়ের চোখের আড়াল হলেই শিশুসন্তান দাঁত দিয়ে নখ কাটতে শুরু করে। বকাঝকা, ধমক কিংবা শাসন করেও অনেক ক্ষেত্রে এই অভ্যাস বন্ধ করা...

দৈনন্দিন জীবনে স্ট্রেস নিয়ন্ত্রণের কৌশল

অফিস ও পারিবারিক দায়িত্ব, আর্থিক সংকট, অসুস্থতা কিংবা সম্পর্কজনিত টানাপোড়েনে মানসিক চাপ এখন অনেকের দৈনন্দিন সঙ্গী। দীর্ঘদিন চাপের মধ্যে থাকলে কর্মক্ষমতা কমে যায় এবং...

ইসলামি শরীয়তে স্ত্রীর উপার্জনের অধিকার কী

বর্তমান সমাজে অনেক পরিবারেই স্বামী-স্ত্রী উভয়েই কর্মজীবী। নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ার সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনে আর্থিক অধিকার ও দায়িত্ব নিয়ে নানা প্রশ্নও সামনে আসছে।...

কুরআন ও সুন্নাহ নারীর অধিকার কী বলে

ইসলামী সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত—নারী নিজে থেকে বিয়ের প্রস্তাব দিতে পারে না। অনেক ক্ষেত্রে সামাজিক এই রীতিকে ধর্মীয় বিধান হিসেবে বিবেচনা করা...
spot_img