Sunday, May 3, 2026
23 C
Dhaka

পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে দুই বিএনপি কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় দুই বিএনপি কর্মীর মৃত্যু হওয়ার দুই দিন পর মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে রায়গঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, যার ফলে মোট ৫ জনকে আটক করা হলো।

নতুন গ্রেপ্তাররা হলেন, গোয়ালপাড়ার ফজলার রহমানের ছেলে মো. লিটন (৪০) এবং পার্শ্ববর্তী জামতৈল কানাদিগি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আন্নাস আলী (৪০)।

রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, দুইজন নিহতের ঘটনায় নিহত আব্দুস সালামের ছেলে মো. জব্বারুল বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় ৬৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।

ওসি বলেন, লিটন ও আন্নাস নামে দুই আসামিকে নাটোরের সিংড়া থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে সংঘর্ষের সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আওয়ামী লীগ সমর্থক গোয়ালপাড়ার আছমত আলী, একই এলাকার আশরাফ আলী ও তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তারা বর্তমানে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, গোয়ালপাড়ায় ৫ বিঘা আয়তনের সরকারি খাসপুকুরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আছমত আলী স্থানীয় মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তের পর বিএনপি নেতা আবুবক্কার সিদ্দিক পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। সোমবার সকালে আবুবক্কার সিদ্দিক লোকজন নিয়ে পুকুরে জাল ফেললে আছমত আলী বাধা দেন, এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আছমত আলীর পক্ষের ৪ জন ও আবুবক্কার সিদ্দিকের পক্ষের ৭ জন গুরুতর আহত হন।

চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আবুবক্কার সিদ্দিকের বড় ভাই আব্দুস সালাম (৬০) এবং একই গ্রুপের ইসমাইল হোসেন (৭০) মারা যান। উল্লেখ্য, ২০০৭ সালে একই পুকুরের দখলকে কেন্দ্র করে ফজলার রহমান নামে আরও একজন নিহত হয়েছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে ফিলিং স্টেশন থেকে...

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন...

রাজাপুরে ইয়াবাসহ আটক আলিফ তালুকদার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির...

ইয়াবা ও গাঁজা সেবনে বিভিন্ন মেয়াদে সাজা

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও কারবারিকে...

রোহিঙ্গা ইস্যুতে ৭ দফা দাবিতে উখিয়ায় মানববন্ধন

কক্সবাজারের উখিয়া-টেকনাফ অঞ্চলে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক নিরাপত্তা, কর্মসংস্থান ও অপরাধ...

পাবনায় প্রেসক্লাব ইস্যুতে সরকারের বরাদ্দের আশ্বাস

পাবনার ঐতিহ্যবাহী ৬৫ বছর বয়সী পাবনা প্রেসক্লাবের জায়গা সংক্রান্ত...

বহির্নোঙরে সংঘর্ষে বিপর্যয়, আটকে ২৮০০ কনটেইনার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী দুটি কনটেইনার জাহাজের মধ্যে সংঘর্ষের...

হাওরে ধান ডুবে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হাওরের জমিতে রোপণ করা ধান পানিতে...

পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা...

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮)...

কুশিয়ারচরে ভাঙন ঠেকাতে প্রকল্পের উদ্বোধন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর তীব্র ভাঙন রোধে জিও...

ভৈরবে ৭ মাসের শিশু হত্যায় বাবা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকায় সাত মাস...

কুড়িগ্রামে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের পাঁচ...

মৌলভীবাজারে ২১৬০ হেক্টর জমির ধান নষ্ট

মৌলভীবাজার জেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাকালুকি...
spot_img

আরও পড়ুন

পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা এবং প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে)...

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শনিবার...

রাজাপুরে ইয়াবাসহ আটক আলিফ তালুকদার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির ছেলে আলিফ তালুকদার (২৫)-কে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে উপজেলার বাদুরতলা রোড (খাড়াকান্দা)...

ইয়াবা ও গাঁজা সেবনে বিভিন্ন মেয়াদে সাজা

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এ দণ্ডাদেশ...
spot_img